নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নীল

স্বপ্নীল আহমেদ

যে আমারে চিনে তার কাছে আমি অনেক কিছু... যে আমারে চিনে না তার কাছে আমি কিছুই না...

স্বপ্নীল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার কিনবেন? তাহলে এই লেখা আপনার জন্য - ১ম পর্ব - প্রসেসর ( সাদামাটা বেসিক লেভেল আলোচনা)- B-)

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৪৭







গত মাসেই কম্পিউটার কিনলাম, কিনতে গিয়ে বেশ কিছু জিনিস ঘেটে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি , নিজে কম্পিউটার কিনি, সাথে অন্যদেরও কিনতে সাহায্য করি। এতে বিভিন্ন কম্পিউটারের পার্টস সম্পর্কে আমার ভাল আইডিয়া হয়ে যায়। যাই হোক, কম্পিউটারের বিভিন্ন পার্টস সম্পর্কে আলোচনায় আজকে প্রসেসর কেনার বিষয়ে আমার পরামর্শ নিচে দেয়া হল। চাইলে অনুসরণ করতে পারেন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে করার অনুরোধ রইল, আমি যতটুকু সম্ভব আপনাকে সাহায্য করতে চেষ্টা করব।





প্রসেসর

ব্যক্তিগতভাবে প্রসেসর কিনলে আমি কোর আই থ্রি যথেষ্ট বলে মনে করি। এর কম দামে কিছু না কেনার পরামর্শ দেব আমি, তার মূল কারণ বিভিন্ন এপ্লিকেশন এবং গেমিং এর জন্য একটা ভাল প্রসেসর থাকা আজকাল বেশ জরুরি হয়ে গেছে।



আপনি প্রসেসর কিনলে Intel Core i3-2100 - 3.10 GHz ( Sandy Bridge- Memory Type - DDR3-1066/1333 ) কিনতে পারেন, দাম পড়বে ১০ হাজার টাকা।





এটা যেকোন গেম এর প্রসেসর রিকয়ারমেন্ট পুরণ করার জন্য যথেষ্ট। এই প্রসেসরের সাথে একটা ভাল গ্রাফিক্স কার্ড থাকলে বর্তমানে সময়ের সবচেয়ে সেরা হাই এন্ড গেম ম্যাক্স পেইন থ্রি বা কল অব ডিউটির লেটেস্ট গেম খেলতে কোন সমস্যাই হবে না।





আরেকটু ভাল চাইলে Intel Core i3 , Clock Speed (GHz) - 3.3 কিনতে পারেন, দাম ১০৮০০





টাকা একটু বেশি থাকলে Intel Core i5 ( ১৬০০০ টাকা) কিনে ফেলতে পারেন ( Memory Type - DDR3-1333/1600 ), ভবিষ্যতে আপগ্রেডের চিন্তা থেকে তাহলে আপনি মুক্ত। তবে বর্তমানে সবকিছু(গেমিং সহ) চালাতে Core i3 যথেষ্ট বলে মনে করি।





অনেকে দেখলাম আবার AMD Bulldozer FX4100 ( দাম ১০৭০০) এর খুব ভক্ত, দাম তো কাছাকাছি, কিন্তু আমি ঠিক কেন যেন এটা পছন্দ করতে পারি নাই।





অনেকে আমাকে জিজ্ঞেস করেন বাজারে দুইটা প্রসেসর দেখতে পান

Intel Core i3-2100 (BK) আর শুধু Intel Core i3-2100



পার্থক্য কি?



আসলে পার্থক্য আর কিছুই না। Intel Core i3-2100 সিঙ্গেল প্যাকেটে আসে, আর Intel Core i3-2100 (BK) ১০ টা একসাথে এক প্যাকেটে আসে। দুইটারই ক্ষমতা সমান। তবে পারসনালি আমি Intel Core i3-2100 সিঙ্গেল প্যাকেটেরটাই কেন যেন প্রেফার করি।







যাই হোক, আজকে এটুকুই। কেমন লাগল জানাবেন। আপনাদের ভাল লাগলে এর পরের পর্বে কম্পিউটারের অন্যান্য পার্টস নিয়ে একে একে আলোচনা করব। ভাল থাকবেন B-)









উল্লেখ্য লেখাটা মূলত জেনারেল লেভেলের ইউজারদের জন্য লেখা, এডভান্সড লেভেলের ইউজারদের জন্য নয়। আমি কম্পিউটারের পার্টসের বিষয়ে সর্বজ্ঞ নই, আমি খুব বেশি যে জানি এমন নয়, তাছাড়া আমার জানার মাঝেও ভুল থাকতে পারে । আমার আলাপ আলোচনাটা খুবই সাদামাটা বেসিক লেভেলের এবং স্ট্রেইট ফরোয়ার্ড। আমি মূলত টেকনিকাল বিষয়ে খুব একটা আগ্রহী নই। খুব বেশি জ্ঞানগর্ভ যুক্তি তর্কের আমি ধার ধারি না, নিজে যেটা ভাল মনে করি সেটাই সবাইকে রিকমেন্ড করি। আমি বিশ্বাস করি বেশি জ্ঞান নিয়া কম্পিউটার কিনতে গেলে তা না কিনতে পারারই সম্ভাবনা বেশি, দেখা যাবে মাসের পর মাস খালি গবেষণাই করা হচ্ছে। যাই হোক, এই সাদামাটা লেখাটা যদি কারো সামান্য উপকারে আসে, তাতেই আমি সার্থক। ধন্যবাদ।







পরের পর্বের লিংকঃ কম্পিউটার কিনবেন? তাহলে এই লেখা আপনার জন্য - ২য় পর্ব - মাদারবোর্ড ( সাদামাটা বেসিক লেভেল আলোচনা)

মন্তব্য ৬৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৫

গৃহ বন্দিনী বলেছেন: ভাল ।চালায় যান

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাই, কোন প্রশ্ন থাকলে বা কোন মতামত থাকলে দিতে পারেন।

২| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০২

মিনহাজুল হক শাওন বলেছেন: ভাল লাগলো। তয়বে কোর আই ২১০০ এর চেয়ে ২৩৫০ বা পরেরগুলা ভাল হবে। আর এএমডির APU বা বুলডোজার সিরিজ একেবারেই বুলশিট প্রসেসর। লিখতে থাকুন। +

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৫

স্বপ্নীল আহমেদ বলেছেন: শাওন কেমন আছো? আমাকে চিনতে পেরেছ?

যাই হোক, এএমডির প্রসেসর গুলা আমার কাছে কেন যেন কোনদিনই ভাল লাগে নাই। ইন্টেল ইজ বেস্ট।

৩| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৫

কৌশিক মল্লিক বলেছেন: ধন্যবাদ অনেক কিছুই জানার ছিল এবং আছে

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: ধন্যবাদ কৌশিক, যেকন প্রশ্ন থাকলে করে ফেলুন। আমার স্বল্প জ্ঞানে যতটুকু পারি হেল্প করব।

৪| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৯

কালীদাস বলেছেন: কয়দিন আগে কে জানি টেকটিউনসে পোস্ট দিছিল, নতুন সিপিইউ বানাইছিল- এপিইউ (অল প্রসেসিং ইউনিট), ঐটা ইউজ কইরা নাকি নেটের ইউজও বাইড়া গেছিল =p~ =p~

ভাল ট্রাই করছেন। কাজের উপর ডিপেন্ড করে ফাস্টেই অনেক ক্লাসিফিকেশন আসে প্রসেসরে, আর করেনসপন্ডিং মাদারবোর্ডের ব্যাপারটাও মাথায় রাখলে মনে হয় ভাল হত :)
++++++++

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৮

স্বপ্নীল আহমেদ বলেছেন: হাহাহা, বেশ মজা পাইলাম।

প্রসেসরের সাথে করেনসপন্ডিং মাদারবোর্ডের ব্যাপারটাও আলাপ করবার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের অভাবে আপাতত প্রসেসরেই থাকছি। তবে পরের পর্বে মাদারবোর্ডের আলাপে ঐটাতে আলোকপাত করার চেষ্টা করব। একটা ফ্রেন্ড ১১ হাজার টাকার মাদারবোর্ড শুধু শুধু কোর আই থ্রি প্রসেসরের সাথে কিনে বসে আছে, দরকারই ছিল না, সে ঐ সেট আপে ম্যাক্সিমাম পারফরমেন্স পাবে না এটাই বোঝে নাই।

এনিওয়ে আপনার লেখার আমি সবসময়ই ভক্ত।

৫| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১০

আমিই মিসিরআলি বলেছেন: pls write some about hdd

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২০

স্বপ্নীল আহমেদ বলেছেন: হার্ডডিস্ক নিয়ে আলোচনা সামনে কোন একদিন করব, অনেক কিছু লেখার আছে। আপাতত আপনার জন্য পরামর্শ হার্ডডিস্ক কিনলে ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন কিনবেন, অথবাঁ, অনেকেই সেমসাং কিনতে বলছেন যেটা মার্কেটে শুনলাম সাপ্লাই কমে আসছে।

৬| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৫

তামিম ইবনে আমান বলেছেন:
ভাল লিখেছেন

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২১

স্বপ্নীল আহমেদ বলেছেন: ধন্যবাদ তামিম, প্রসেসর বিষয়ে আপনার কোন মতামত থাকলে শেয়ার করতে পারেন।

৭| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

গুমরাজ বলেছেন: একদম ধারনা নাই আপনার
আমার নিজের কম্পিউটার ফার্ম। সুযোগ সময় হলে আমার সাথে জুগাজুগ কইরেন

Intel Core i3
AMD Bulldozer FX4100
কুনটার কতো cash মেমরি বুজাই দিমু নে

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৪

স্বপ্নীল আহমেদ বলেছেন: দুইটার মাঝে কোনটা ভাল সেই বিতর্কে আমি যেতে চাচ্ছি না, সারা অনলাইন ওয়ার্ল্ডেই এটা নিয়া কম বিতর্ক হয় নাই। যার যেটা পছন্দ সে সেটাই ব্যবহার করুক।

আপনি সম্ভবত মিনহাজুল হক শাওন এর কমেন্টের প্রেক্ষিতে কমেন্ট করেছেন।

৮| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৩

রাতের পেঁচা বলেছেন: এএমডির APU বা বুলডোজার সিরিজ একেবারেই বুলশিট প্রসেসর। কেনো ????? একটু জানতে চাই।

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৫

স্বপ্নীল আহমেদ বলেছেন: আপনি সম্ভবত মিনহাজুল হক শাওন এর কমেন্টের প্রেক্ষিতে কমেন্ট করেছেন। সেই এটার জবাব দিবে আশা করি

৯| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৫

রাতের পেঁচা বলেছেন: লাইনে দারাইলাম

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: হাহা, একটু চেয়ার বা বসার কিছু এনে বসেন, দাঁড়াইয়া থাকার দরকার নাই ;)

১০| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:২৯

আমিই মিসিরআলি বলেছেন: thanks

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৭

স্বপ্নীল আহমেদ বলেছেন: ওয়েলকাম :)

আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন।

১১| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৩

মিনহাজুল হক শাওন বলেছেন: এএমডি বুলডোজার সিরিজ বা APU গুলাকে টার্গেট করসিল ইন্টেল কোর সিরিজের প্রসেসরগুলা নিয়ে। কিন্তু ইন্টেল আইভি ব্রিজ আর স্যান্ডি ব্রিজ দিয়া যেরকম কোপ দিল। স্বীকার করতেই হবে ফার্স্ট জেনারেশন আর ২য়/৩য় জেনারেশনের মধ্যে তফাত অনেক, সাথে পার্ফরমেন্সও। প্রসেসরগুলায় থার্ড লেভেল ক্যাশ নাই। ন্যানোটেকনেলজি দিয়াও ইন্টেল উপরে। TDP, হিট, পাওয়ার কনজাম্পশন সবদিক দিয়াই ইন্টেল বেস্ট আমার কাছে। তয় গ্রাফিক্স চিপ যেমন ফায়ারজিএল, রেডিওনের জন্য এএমডি বস। ইহা মানতেই হইব। B-)

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪০

স্বপ্নীল আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ শাওন। তয় বিতর্কের এখানেই শেষ নহে , আরও অনেক কিছু আছে। কোন ফ্যাক্টরকে ধরে মানুষ কি বোঝাতে চাইছে সেটাও গুরুত্বপূর্ণ।

১২| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

প্রচেষ্টা বলেছেন: চমতকার দরকারী একটা লেখার জন্য প্রথমেই তোমাকে ধন্যবাদ স্বপ্নীল। আমার পিসির প্রসেসরটা মাঝে মাঝে অত্যধিক গরম হয়ে যায়। :(

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৩

স্বপ্নীল আহমেদ বলেছেন: আরে ইলিয়াস ভাই দেখি। ভালই হইল আপনারে পাইলাম।

১৩| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৯

মিজভী বাপ্পা বলেছেন: ধন্যবাদ।এএমডির ৪১০০ এটা বুলডোজার প্রসেসর।এটা কোয়াড কোরের সিমিলার।আমার এক ফ্রেন্ড এটা ইউজ করে।ওছাম স্পিড।
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৪৭

স্বপ্নীল আহমেদ বলেছেন: সবার পছন্দ আলাদা। ব্যাপার না , যার যেটা ভাল লাগে ব্যবহার করুক ।

১৪| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৫৫

আমিই মিসিরআলি বলেছেন: ekta pc banabo parts gulo erokom-
intel Core i5-3450 ivy bridge
mb-Asus P8Z-75 MLE
Transcend Jet Ram-1600mz 8gb
Samsung Hdd 500gb(7200rpm)
MSI N550GTX ti cyclone-II gpu
Thermaltake smart modular 550w psu
Thermaltake V3/V4 casing
kemon hobe...

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০১

স্বপ্নীল আহমেদ বলেছেন: ভাই, আপনার মোট বাজেট কত? আর গেমিং এর জন্য পিসি কিনবেন কি?

১৫| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৬

আমিই মিসিরআলি বলেছেন: ha,buget 60-65t

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯

স্বপ্নীল আহমেদ বলেছেন: তাহলে, কোর আই থ্রি প্রসেসর, গিগাবাইট এর ৬৫০০ টাকার মাঝে একটা মাদারবোরড, রেডন ৬৭৭০ কার্ড, ৮ জিবি রেম কিনে ফেলুন। Thermaltake smart modular 550w psu
Thermaltake V3/V4 casing এসব একদম ঠিক আছে। আর হার্ডডিস্ক ১ টেরা এর নিচে যাওয়াই উচিত হবে না। মনিটর সেমসাং ১৯ ইঞ্চি কিনে ফেলুন। আসুসের মাদারবোর্ড ভাল পাই না।

১৬| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১০

স্বপ্নবিলাসী আমি বলেছেন:



হেডিং দেখে পোষ্টটা বেশ তথ্যবহুল হবে ভেবেছিলাম!!! যাইহোক, বেষ্ট অব লাক। :)

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:১৫

স্বপ্নীল আহমেদ বলেছেন: নারে ভাই, খুব বেশি আলাপ করে লেখাটাকে জটিল আর বিতর্কময় করতে চাইনি। লেখাটা মূলত জেনারেল লেভেলের ইউজারদের জন্য লেখা, এডভান্সড লেভেলের ইউজারদের জন্য নয়। আমি কম্পিউটারের পার্টসের বিষয়ে সর্বজ্ঞ নই, আমি খুব বেশি যে জানি এমন নয় ।

১৭| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩১

আমিই মিসিরআলি বলেছেন: motherboard somporke ektu details bolle valo hoto, 3rd gen processor supported

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: গিগাবাইট H77 কিনতে পারেন, দাম নেবে ১১০০০ টাকা, সাথে কোর আই ফাইভ প্রসেসর। তবে চেষ্টা করবেন মনিটর ১৯ বা এর বেশি ইঞ্চি কিনতে। ওইটাই মেইন প্রব্লেম হবে শেষ পর্যন্ত।

১৮| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৪

আমিই মিসিরআলি বলেছেন: monitor kena lagbe na r gpu nvidia prefer kori age thekei

২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নীল আহমেদ বলেছেন: এনভিডিয়া আমার মোটেই ভাল লাগে না। দাম, পারফরমেন্স, সব দিক বিবেচনায় এখনো রেডনই সেরা বলে মনে হয় আমার কাছে।

১৯| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৬

মিনহাজুল হক শাওন বলেছেন: @গুমরাজ, ঠিক আছে। আপনি দেখালেন যে ইন্টেলের দাম এএমডি বুলডোজারের চেয়ে বেশী। আচ্ছা দেখাই,

ইন্টেলের লিথোগ্রাফি মাত্র 22 ন্যানোমিটার, এএমডির 45! দ্বিগুন পাওয়ার নষ্ট হবে আপনার।

ইন্টেলের TDP 72 ওয়াট, এএমডির 95।

ইন্টেল 3.4 গিগাহার্টজ, এএমডি 3 গিগাহার্টজ।

কথা হইল মানুষ খারাপ জিনিস হলে সাইটে গিয়া রিভিউ দেয়। ভাল হলে কমই রেটিং আসে।

২০ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৪

স্বপ্নীল আহমেদ বলেছেন: কথা সত্য :)

২০| ২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫২

মিনহাজুল হক শাওন বলেছেন: আপনি তো প্রজন্মের স্বপ্নীল তাইনা? কি খবর? :#)

২০ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৫৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: খবর ভাল, তোমার খবর কি? ভালই তো ব্লগে লিখতেস, কমেন্ট করতেস। তোমার টেকনিকাল নলেজের প্রশংসা করতে হয়।

২১| ২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১১

লিংকন১১৫ বলেছেন: পোষ্ট টা ভালো লাগলো তাই প্রিয় তালিকায় যুক্ত করলাম

আরও কিছু আশা করি , আমাদের অনেক উপকার হবে

২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৯

স্বপ্নীল আহমেদ বলেছেন: লিংকন , ধন্যবাদ, আপনাকে নিয়মিতই আমার ব্লগে পাচ্ছি। তিভি চ্যানেলের মত কইতাম চাই না আশা করি সাথে থাকবেন। বরং কইতাম চাইঃ অবশ্যই সাথে থাকতে হবে, নাইলে আমার আগের লেখায় আপনার কমেন্ট দ্রষ্টব্য ;)

২২| ২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

মিনহাজুল হক শাওন বলেছেন: সামুতে সেফ হওয়ার কল্যাণে কুটুর কুটুর করছি আরকি! শরীর ভালোতো? :-B

২০ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: হুম ভাল। তোমার সেইফ হবার পোস্ট আগে দেখছিলাম। কমেন্ট করা হয় নাই। ভালই হচ্ছে সামুর মত জায়গায় তোমার মত অভিজ্ঞ টেঁকি ব্লগার পাইয়া :#)

২৩| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৪

বিবেক বিবাগী বলেছেন: আম্মু, আমি গেম খেলতে চাই, পেন্টিয়াম ফোর দিয়া আর চালাইতে পারি না... :'( :'( :'( ওয়া.. ওয়া.. ওয়া..

২০ শে আগস্ট, ২০১২ রাত ১০:৫৬

স্বপ্নীল আহমেদ বলেছেন: বাই, কাইন্দেন না। পেন্টিয়াম ফোর ফালাইয়া একটা পেন্টিয়াম কোর যত খুশি লইয়া ফালান। সব মুশকিল আসান ;) 8-| :)

২৪| ২০ শে আগস্ট, ২০১২ রাত ১১:৪৯

ইফতেখার5555 বলেছেন: যারা একটু হাই এন্ড পি সি চান আমার মতে আই ফাইভ ২৪০০ কেনা উচিৎ,
আর বুলডোজার আশানুরূপ না হলেও একেবারে খারাপ না, এজন্যেই দাম পড়ে গেছে, আর ভুলেও ইন্টেলের প্রথম জেনারেশনের আই ৩/৫ কিনবেন না....... সেকেন্ড বা থার্ড জেন কিনুন.......।
ইয়ে ম্যাক্স পেইন থ্রি কি খুবই রিসোর্স হাংগ্রী??????




২১ শে আগস্ট, ২০১২ রাত ১২:০০

স্বপ্নীল আহমেদ বলেছেন: আসলে ম্যাক্স পেইনের রিকয়ারমেন্ট অনেক হাই, সবার কম্পিউটারে এই গেম চলে নাই, তাই মোটামুটি এই গেম চালিয়ে দেখাইয়া দেয়াটা একটা মান ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেখুন নিচে দেয়া গেমটার কিছু তথ্যঃ

LOWEST TESTED SPECS
Windows 7/Vista/XP PC (32 or 64 bit)
Intel Dual Core 2.4 GHZ or AMD Dual Core 2.6 GHZ, or better
2GB System RAM
NVIDIA® GeForce 8600 GT 512MB RAM
or AMD Radeon™ HD 3400 512MB RAM


LOW RECOMMENDED SPECS
Windows 7/Vista/XP PC (32 or 64 bit)
Intel Dual Core 3GHz or AMD equivalent
3GB System RAM
NVIDIA® GeForce 450 512MB RAM
or AMD Radeon™ HD 4870 512MB RAM

HIGH RECOMMENDED SPECS
Windows 7/Vista (32 or 64 bit)
Intel i7 Quad Core 2.8Ghz or AMD equivalent
3GB System RAM
NVIDIA® GeForce 480 1GB RAM
or AMD Radeon™ HD 5870 1GB RAM


HIGHEST TESTED SPECS
Windows 7/Vista (64 bit)
Intel i7 3930K 6 Core x 3.06 GHZ
or AMD FX8150 8 Core x 3.6 GHZ
16GB System RAM
NVIDIA® GeForce® GTX 680 2GB RAM
or AMD Radeon™ HD 7970 3GB RAM


Other Requirements
HDD Space: 35 GB
Sound Card: 100% Direct X 9.0 compatible – Direct X 9.0 compatible supporting Dolby Digital Live


কি বুঝলেন? তয় আমার কাছে মনে হয় ২ জিবি রেম আর রেডনের মোটামুটি একটা ভাল কার্ড হলেই বেশ ভালভাবে গেমটা খেলতে পারবেন। প্রসেসর খুব একটা ফ্যাক্টর না, Dual Core এনাফ।

২৫| ২১ শে আগস্ট, ২০১২ রাত ১:৩৯

আমিই মিসিরআলি বলেছেন: core 2 duo 2.53,2gb ram ebong 9400gt te max payne 3 chaliechi tobe settings ektu kom kora lage

২১ শে আগস্ট, ২০১২ রাত ১:৪১

স্বপ্নীল আহমেদ বলেছেন: হুম, তয় কম সেটিংসেও বেশ ভালই গ্রাফিক্স আসে শুনলাম, গেমের মজার অভাব হয় না।

২৬| ২১ শে আগস্ট, ২০১২ রাত ২:১৭

আমিই মিসিরআলি বলেছেন: led monitor e ki konovabe 3d dekha jabe?

২১ শে আগস্ট, ২০১২ রাত ২:১৯

স্বপ্নীল আহমেদ বলেছেন: হাহা, থ্রিডি মুভি দেখার জন্য আলাদা মনিটর কিনতে পাওয়া যায়। অনেক টাকা খরচ হবে।

২৭| ২১ শে আগস্ট, ২০১২ রাত ২:৩২

আমিই মিসিরআলি বলেছেন: samsung 3d monitor 55000bdt,normal led monitor e 3d glass diye gpu er maddhome ki kichu kora jai?gpu er 3d vision option ta ashole ki?

২১ শে আগস্ট, ২০১২ ভোর ৫:১১

স্বপ্নীল আহমেদ বলেছেন: ওইভাবে আসলে খুব একটা লাভ হয় না। অনেকেই চেষ্টা করে শুধু শুধু চোখের বারোটা বাজিয়েছেন আর মাঝখান থেকে অনেকগুলা টাইম নষ্ট হইছে। আলটিমেট সলুউশন অনেক টাকা দিয়ে ভাল থ্রিডি মনিটর কেনা।

২৮| ২১ শে আগস্ট, ২০১২ সকাল ১০:২৫

ওবায়েদুল আকবর বলেছেন: মাদারবোর্ড আর প্রসেসর ঠিকভাবে না মিললে নাকি ভালো পারফর্মেন্স পাওয়া যায়না বলে শুনছি। ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন।

২১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:২৭

স্বপ্নীল আহমেদ বলেছেন: সেটা পরের পর্বেই ক্লিয়ার করার চেষ্টা করব, কারণ অনেক কিছু একসাথে ব্যাখ্যা করব, এক সাথে আপনার ক্লিয়ার হয়ে যাবে। স্বল্প পরিসরে অনেক ব্যাপারই বুঝবেন না। ব্যাপারটা অনেকটা এরকম -- আপনাকে মাদারবোর্ড, প্রসেসর, রেম, সব একসাথে মাথায় নিয়েই কিনতে হবে। নাহলে যেকোন একটার সর্বনিম্ন ক্ষমতা অনুযায়ী সবগুলোর থেকে পারফরমেন্স পাবেন, বেশি দাম দিয়ে যেটা কিনেছেন সেটা বাড়তি খরচ হল তখন।

২৯| ২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৮

তানভীর উদ্দীন বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ।

আমার কনফিগারেশন Intel Dual Core 2.7, 2GB RAM, AMD Radeon™ HD4350 AGP। এই কনফিগারে কি ম্যাক্স পেইন থ্রি কি চলার কোন সম্ভাবনা আছে?

২১ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৮

স্বপ্নীল আহমেদ বলেছেন: AMD Radeon™ HD 3400 512MB RAM এই ম্যাক্স পেইন থ্রি চলার রেকর্ড আছে, সো চিন্তার কিছু নাই, ট্রাই করে দেখতে পারেন। আশা করি চলবে।

৩০| ২১ শে আগস্ট, ২০১২ রাত ১১:১৩

নাইটফল বলেছেন: আমিই মিসির আলি আপনি একটু বাজার ঘুরে দাম দেখে আসুন। আপনার সেটিংস তো অনেক ভালু। তবে মাদারবোর্ড আমি বলব z77 সিরিজের নিতে। আর গ্রাফিক্স কার্ড এর কথা বলতে পারলাম না। বাকি সব ঠিক আছে।

২২ শে আগস্ট, ২০১২ রাত ১:৪২

স্বপ্নীল আহমেদ বলেছেন: z77 বেশ ভাল একটা মাদারবোর্ড, তবে উনার বাজেটে নাও কুলাতে পারে।

৩১| ২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৬

অয়োময় বলেছেন: স্বপ্নীল ভাই এখানে একটু সাহায্য করেন

২৩ শে আগস্ট, ২০১২ দুপুর ১:৫১

স্বপ্নীল আহমেদ বলেছেন: ইন্টেল প্রসেসরের ভক্ত আমি, আর গিগাবাইটের মাদারবোর্ড (MSI মোটেই ভাল লাগে না) । হার্ডডিস্ক যেন ওয়েস্টার্ন ডিজিটাল কেভিয়ার ব্লু হয়। এখন আপনার বাজেটে এই জিনিসগুলা কোনটা কি মার্কেটে পাওয়া যাবে খোঁজ নেন।

৩২| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++

৩৩| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৪০

আবু তাহের সাগর বলেছেন: প্রসেসর কেনার জন্য এই ওয়েবসাইটটি দেখতে পারেন। বেশ ভালোই।
http://www.bdstall.com/computer-processor/

৩৪| ১৭ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৪

আবু তাহের সাগর বলেছেন: প্রসেসর কেনার জন্য এই সাইটটি দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.