| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন-শ্রমিক
সাফল্যের চাবিকাঠি সম্পর্কে আমি জানি না.....তবে ব্যর্থতার চাবিকাঠি হলো সবাইকে খুশি করার চেষ্টা করা.............
আধার ঘরে বন্দী আমি
মুক্তি আমার নাই,
বদ্ধ ঘরে সবই আছে
আলো শুধু নাই।
শূন্য ঘরে একলা পড়ে
সাথী কোথায় পাই?
সুখের মাঝে আছি তবু
সুখ যে আমার নাই!
সব কিছুই আছে আমার
অভাব আমার নাই,
মন যে আমার বলে তবু
কিছুই আমার নাই।
স্বাধীন ভাবে চলতে চাই
সুযোগ আমার নাই,
দিঘির জলে পা ভেজাবো
দিঘি কোথায় পাই?
ঝুম বরষায় ভিজব আমি
ভেজার সময় নাই,
সূর্যস্নানে জেতে চাই
সূর্যের দেখা নাই।
চাঁদের আলোয় দেখবো তোমায়
তোমায় ফেরত চাই।
বদ্ধ ঘরে একলা আমি
সঙ্গী আমার নাই,
চিৎকার করে ডাকি তবু
শোনার মানুষ নাই।
আমায় যারা বুঝতে চায়
সাধ্য তাদের নাই,
কাছে যারা আসতে চায়
সময় তাদের নাই।
ফিরে আমি যেতে চাই
পথ যে খোলা নাই,
শিকল বাধা আমার পায়ে
খোলার উপায় নাই।
আধার ঘরে বন্দী আমি
মুক্তি আমার নাই।
স্কুল জীবনে লিখা একখান অপরিপক্ক কবিতা বা ছড়া .........।
অনেক দিন পর মনে পড়লো ......খুজলাম...।।
পেয়েও গেলাম, দেখলাম, বেশ কিছুক্ষণ হাসলাম একা.........
তারপর হটাতই মনে হল বহু দিন পর কথা গুলো বুঝি আবার জীবন্ত হয়ে উঠতে চাইছে।
কেন বুঝলাম না.........।।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
স্বপ্ন-শ্রমিক বলেছেন: এক বস্তা ধইন্না পাতা ![]()
২|
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
স্বপ্ন-শ্রমিক বলেছেন: এক বস্তা ধইন্না পাতা
![]()
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
এ্যাংগরী বার্ড বলেছেন: স্বাগতম কবি।
হ্যাপি ব্লগিং।