নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"ভালোবাসার কাজটি খুঁজে নিতে হয়"

সাফল্যের চাবিকাঠি সম্পর্কে আমি জানি না.....তবে ব্যর্থতার চাবিকাঠি হলো সবাইকে খুশি করার চেষ্টা করা.............

স্বপ্ন-শ্রমিক

সাফল্যের চাবিকাঠি সম্পর্কে আমি জানি না.....তবে ব্যর্থতার চাবিকাঠি হলো সবাইকে খুশি করার চেষ্টা করা.............

স্বপ্ন-শ্রমিক › বিস্তারিত পোস্টঃ

মুক্তির স্বপ্ন

২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

সময়ের কাছে মুক্তি চাই,

মুক্তি চাই বিবর্ণ বিধ্বস্ত সব স্বপ্নের কাছে |

ছিড়তে চাই স্মৃতির বেড়াজাল,

খুলে ফেলবো হতাশার লৌহ শিকল,

শুকনো বাসী জীবনের কানে কানে

স্বাধীনতার গান গাইবো |

অন্ধকূপে পড়ে থাকা নিথর দেহের

নিষ্প্রাণ চোখে আলোর দিশা দেবো এবার |

পুড়ে পুড়ে কয়লা হওয়া মনটা

মাটি হবে অশ্রুর ছোয়ায়,

সেখানে সবুজের প্রাচুর্য দেখার আশায়,

নিত্য শ্রম দেবো আমি |

জানি কোন এক সোনালী সকালে

মনের উর্বর আঙ্গিনায়

নতুন করে বোনা স্বপ্নটা

মাথা উচু করে দাড়াবেই......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.