নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে বলছি...সুদর্শনা......

তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে / তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে / তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান / তোমার জন্য সপ্তসুর বাঁধুক তান। ... তোমার জন্য চিত্রপটে আলোর ছবি / তোমার জন্য জ্যোৎস্নারাতে ভাবুক কবি / তোমার জন্য স্বপ্নপ্রদীপ জ্বালিয়ে রাখা / তোমার জ

জয়দীপ চট্টোপাধ্যায়

সংস্কৃতিপ্রাণ, ভ্রমণ পিপাসু, মানবতাবাদী বিশ্বনাগরিক।

জয়দীপ চট্টোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

একুশ

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪







একুশ মানে মায়ের ভাষা একুশ মানে রক্তলাল

একুশ মানে লক্ষ মনের উত্তরণের স্বপ্নকাল

একুশ মানে সূর্যসাথী একুশ মানে প্রথম ভোর

একুশ মানে শেকল ভাঙার বজ্রসম মনের জোর

একুশ মানে নতুন হাওয়া একুশ মানে চোখের জল

একুশ মানে লক্ষ ঘোড়ার কি অদম্য আত্মবল

একুশ মানে অশ্রুভেজা প্রত্যয়ের এক সিংহ-দ্বার

একুশ মানে নম্র শিরে শ্রদ্ধা – স্মরণ দু’বাংলার

একুশ মানে সমারোহ ভাবে-ভাষায় আত্মলীন

একুশ মানে মাতৃভাষায় বিশ্বব্যাপী জাগার দিন

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নিরুদ্দেশ বলেছেন: খুব ভালো লাগলো একুশের কবিতা। আরও সুন্দর কবিতার প্রত্যাশী।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: একুশ আমার ভালবাসা। খুবই ভাল লাগলো একুশের কবিতা। সুযোগ পেলে দেখবেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.