নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে বলছি...সুদর্শনা......

তোমার জন্য সূর্য উঠুক আজকে ভোরে / তোমার জন্য শিশির গোলাপ পড়ুক ঝরে / তোমার জন্য হাওয়ায় ভাসুক পাখির গান / তোমার জন্য সপ্তসুর বাঁধুক তান। ... তোমার জন্য চিত্রপটে আলোর ছবি / তোমার জন্য জ্যোৎস্নারাতে ভাবুক কবি / তোমার জন্য স্বপ্নপ্রদীপ জ্বালিয়ে রাখা / তোমার জ

জয়দীপ চট্টোপাধ্যায়

সংস্কৃতিপ্রাণ, ভ্রমণ পিপাসু, মানবতাবাদী বিশ্বনাগরিক।

জয়দীপ চট্টোপাধ্যায় › বিস্তারিত পোস্টঃ

উন্মোচন

২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০





বিলাসবহুল খাট পালঙ্ক সরিয়ে গাছের ছায়ায় একটু বিশ্রাম চাই। মৃদুমন্দ হাওয়া ভরিয়ে দিক হৃদয়। ঘিরে থাকা সবুজের ঐশ্বর্যে প্রাণে লাগুক চন্দনঘ্রাণ। কোলাহল ছেড়ে একটু নির্জনতা পেতে চাই। মাটির কাছাকাছি থেকে লগ্ন হতে চাই অন্তর্গত জীবনে।



অনাবিল সৃজন নৈপুণ্যে প্রকৃতিতে সাজানো কত সহস্র প্রজাতির লতা- গুল্ম- উদ্ভিদ, পশু-পাখি-পতঙ্গের অনন্ত সম্ভারে ভরা এই জগৎ। কোথাও ঊষর মরুভূমি। কোথাও আবার নদী-পাহাড়- অরণ্যের মোহময় হাতছানি। বৈচিত্রের এই সাধনভূমিতে রূপমুগ্ধতায় বেঁচে থাকা যায় হাজার বছর...।



দিনের আলো ক্রমশ নিভে আসছে। দূর থেকে ভেসে আসছে বাঁশির সুর...। আবহমান প্রকৃতি উজাড় করে দিয়েছে এত কিছু। দিনান্তে আমি কী ফিরিয়ে দেব তাকে! অনন্ত সে ঋণী করেছে আমায়!



সারাদিন কেটেছে দাবদাহে। এক পশলা বৃষ্টি এসে বদলে দিল সব...।

তুমি এসেছ পড়ন্ত বেলায়। কিন্তু তোমার আগমনে নদীতে নতুন করে এসেছে প্লাবন। সবাই সোনালী সম্ভাবনায় দিন গুনছে।



প্রকৃতির সঙ্গে মিশে আছো তুমি। তোমার চলার পথে প্রকৃতি সাজে অন্য মায়ায়।

দেখ দেখ, মেঘের আস্তরণ সরিয়ে যৌবনবতী চাঁদ একটু একটু করে কেমন প্রকাশ করছে নিজেকে। রূপোলী জ্যোৎস্না গড়িয়ে পড়ছে তোমার মোম শরীরে। প্রকৃতির মহার্ঘ্য উৎসবে আজ বুঝি উন্মোচন তোমার।



শহুরে পোশাক সরিয়ে এসো না একটু পলিমাটির লাবণ্য মেখে নিই!



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা লেখা! অনেক ভালো লাগল।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

জয়দীপ চট্টোপাধ্যায় বলেছেন: আপনার মূল্যবান অভিমতের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন।
দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।

২| ৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৯

নিরুদ্দেশ বলেছেন: অপূর্ব। আরও লেখা চাই এমন।

৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫০

জয়দীপ চট্টোপাধ্যায় বলেছেন: আপনার মূল্যবান অভিমতের জন্যে ধন্যবাদ। ভালো থাকবেন।
দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.