নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই ভালো থাকতে, চাই ভালো রাখতে...

বৃষ্টি ভেজা শিকারী

সাদা মাটা জীবন আমার একদমই ভালো লাগে না, সবসময়ই নতুন কিছু করার নেশা যেন আমাকে পেয়ে বসেছে। আমি সাজানো গোছানো সপ্ন দেখতে পছন্দ করি। ও হ্যাঁ আরেকটা ব্যপার, জীবনের প্রত্যকটা মুহূর্তকে অনেক বেশি উপভোগ করতে চাই।

বৃষ্টি ভেজা শিকারী › বিস্তারিত পোস্টঃ

কেন তুমি এলে জীবনে!

০২ রা মে, ২০১১ রাত ৩:৫৬





আমি তো চাই নি তোমাকে জীবনে, তবে কেন তুমি এলে আমার জীবনে?



চেয়েছিলাম আমি থাকতে মুক্ত বিহঙ্গের মত, চেয়েছিলাম থাকতে আমি সবার মাঝে, চেয়েছিলাম করতে মজা সবার সাথে… কিন্তু আজকে কেন মজাটা শুধু তোমাতেই, শুধুই তোমাতে…



যদিও পুরো ব্যাপারটা এখনও তুমি তে আসে নাই আপনি তে আছে তারপরও এটা যে এখন অনেক দূর সেটা দিব্যদৃষ্টিতেই বোঝা যায়। পারেন না আপনি থাকতে আজ আমাকে ছাড়া একটি দিনও, একটি মুহুর্তও।



আমার সাথে প্রতিটি মুহুর্ত যোগাযোগ রাখতে পরিবর্তন হয়েছে তোমার মোবাইল ফোনটি। কি এমন মধু তুমি দেখলে আমার মাঝে যে আমাকে ছাড়া তোমার চলে না একটি মিনিটও, আমাকে কি বলা যায়?



ভালো একটা বন্ধুর নাম করে যে সম্পর্কের শুরুটা হয়েছিল সেটা আজ অনেকটাই আবেগ দ্বারা হৃষ্টপুষ্ট। বন্ধুত্বের ক্ষুদ্র বন্ধন ছিন্ন করে আজ তা আবেগকে ছাড়িয়ে অনেক দূর, নিয়ে গিয়েছ তুমি অনেক দূর। আমরা দুজনেই জানি সম্ভব না আমাদের সম্পর্ক, সম্ভব না আবেগের টানে আমাদের কাছে আসা, সম্ভব না একজন আরেকজনকে কাছে আপন করে পাওয়া। তারপরেও কেন শুধু শুধু এত বেহিসেবি আবেগে জড়ানো বলো?



সব কিছু জেনে, সব কিছু বুঝেও আমি পারি না তোমাকে বাধা দিতে আমার কাছে আসতে, আমি পারি না তোমার মনে কষ্ট দিতে, পারি না বলতে ঢের হয়েছে আর নয়। আমি জানি তোমাকে বাধা দেওয়ার এখনি উপযুক্ত সময়, না হলে আমিই যে আবেগাপ্লুত হয়ে পড়বো, আমি ই যে আমার নিজের নিয়ন্ত্রন হারিয়ে তোমাতে মজে যাবো।



তারপরেও পারি না তোমার নিষ্পাপ, অসহায় ওই চোখ দুটোর দিকে তাকিয়ে, পারি না তোমাকে বলতে আমার কঠোর বাস্তবতার কথা, সমাজের কঠোর বাস্তবতার কথা বলতে। সমাজের সুশৃঙ্খল নিয়ম বন্ধনে আমি এবং আমরা আটরে পৃষ্ঠে আবদ্ধ। আমাদের যে কিছুই করার নেই।



আমি জানি, আমি বুঝি, আমি অনুভব করি যে তোমার মন যে আর মানে না, তোমার যে আর কিছু ভালো লাগে না। আর তাই তোমার ওই মনটাকে সুখী করার জন্যই কেবল এখন ও আছি তোমার পাশে, তোমার কাছে, অনেক কাছে।



আমার যে এখন ও জীবনের বীন বাজে নি। সেটা বাজতে অনেক দেরি আছে, আমাকেই অনেক দেরি করে বাজাতে হবে। তোমার তো সেটা বোঝা উচিত। আমার জীবনটাকে ট্রাকে উঠতে দেওয়ার জন্য তোমার ই তো আমাকে সাহায্য করা উচিত সবচেয়ে বেশি।



কিছুটা হলেও তোমার প্রতি জন্মানো আমার আবাগটা আমাকে দিনকে দিন কুরে কুরে খাচ্ছে। হারাচ্ছি যেন আমি আমার জীবনের জৌলুস। আমার সারা জীবনের পরিকল্পনা। তাই তোমার উচিত আমার থেকে অনেক অনেক দূরে চলে যাওয়া, অনেক দূরে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১১ সকাল ১১:৩০

বৃষ্টিধারা বলেছেন: /:) /:) /:) /:)
ভালো লাগলো ।

০২ রা মে, ২০১১ দুপুর ১:৫৬

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: হি হি হি , নির্দিষ্টভাবে কোন জিনিসটা ভালো লাগলো শুনি?

২| ০২ রা মে, ২০১১ দুপুর ১:৫৫

রাজসোহান বলেছেন: কেন তুমি আইলা? তোমারে যদি বেতের বাড়ি দিয়া বিদায় না কর্সি X( X(( :|

০২ রা মে, ২০১১ দুপুর ১:৫৮

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: যদি সম্ভব হইতো ভাই, তাইলে ঠিক একদম তাই করতাম, কিন্তু আমি পুরাই অসহায়, :(( :((

৩| ০২ রা মে, ২০১১ দুপুর ২:৩২

ইষ্টিকুটুম বলেছেন: সম্ভব না হলে লাগাম টেনে ধরুন। পরে আর সময় নাও মিলতে পারে যে। লেখাগুলো ভালো লাগলো। কষ্টটা ভালো লাগলো না। এরকম অবুঝ হয়ে যায় কেন মনটা??

০২ রা মে, ২০১১ দুপুর ২:৫৮

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: জিহ, লাগাম টেনে ধরার একটা যুক্তিযুক্ত কারন তো সবসময় খুজে চলেছি, আবার আরেকটা ব্যাপার হচ্ছে কারো মনে যে কষ্ট দিতে ইচ্ছা করে না, খুব খুব খুব খারাপ একটা অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি.......

৪| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:১৩

ত্রিনিত্রি বলেছেন: মনকে কনট্রোলের কোন উপায় জানলে আমারে জানাইয়েন। /:) /:)

০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৩১

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: কেন আপনিও কি আমার মত সমান সমস্যায় ভুক্তভুগি?

৫| ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৫

জহুরুল ইসলাম স্ট্রীম বলেছেন: তবে কেন শুধু শুধু এই পথ চাওয়া.............

০২ রা মে, ২০১১ রাত ৮:২০

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ভাই আমি তো শুধু শুধু আমি এই পথ চাই নাই, কেমনে কেমনে জানি হয়ে গেলো, মনের অজান্তেই... :(

৬| ০৩ রা মে, ২০১১ রাত ১:৫৫

রিয়েল ডেমোন বলেছেন: অনেক কিছুই আমরা না চাইলেও আমাদের জীবনে অনধিকারে চলে আসে।মেনে নিতে হবে,মেনে নিতে হয়:)

৭| ০৩ রা মে, ২০১১ রাত ২:৪৬

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ভাই, এই জিনিস মেনে নিলে গোল্লায় যেতে মনে হয় খুব বেশী টাইম লাগবে না।
আপনি হলে কি মেনে নিতেন?

৮| ০৪ ঠা মে, ২০১১ দুপুর ১:৫৩

সাইমনরকস বলেছেন: ভালবাসা মোরে ভিক্ষারী করেছে...... ভাল লাগল |-) |-) |-)

০৪ ঠা মে, ২০১১ রাত ৮:০০

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: ভাই, হাচা কইলেন?
কেমনে করলো ভিখারী একটু বলেন না!
আমরা জানতে চাই! #:-S #:-S #:-S

৯| ০৪ ঠা মে, ২০১১ রাত ১০:২২

সাইমনরকস বলেছেন: ওরে এ ভিখারী সেই ভিখারী না এ হল ভালবাসার ভিখারী। এ মন চায় যে মোর। আগে আমার ভালবাসা ছিল পরিবার বন্ধু বান্ধব এদের মধ্যে সীমাবদ্ধ কিন্ত এখন গ্লোবালাইজেশনের যুগ তাই ভালবাসার পরিধী আরও বেরেছে। তাই বললাম যে ভালবাসা মোরে ভিখারী করেছে.....এরপরও না বুঝলে আমি তো আছিই B-) ;)

০৫ ই মে, ২০১১ রাত ১:১৫

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: বাপস আপনি তো বিশ্ব প্রেমিক দেখতেছি।
ভালো ভালো ভাই, যতদিন ভালো লাগে চালায় যান আপনার প্রেমিক মন কে আমি আছি আপনার সাথে
অবশ্য আমি একটু দূরে থাকতে চাচ্ছি আপাতত এই জিনিসটা থেকে, জিনিসটা কাজ কর্মের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস। :P :P

১০| ০৫ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:৪৫

ঘুমন্ত আমি বলেছেন: এটা কি প্রেম নিয়া লিখা ব্লগ! আচ্ছা প্রেম জিণিস টা যেন কি?

০৬ ই মে, ২০১১ ভোর ৫:২৫

বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: আহেম আহেম, আসলে ব্যাপারটা হচ্ছে, যে জিনিসটা আপনি জিজ্ঞাসা করেছেন এই জিনিসটা আমি নিজেও জানি না।
এবং আমার ক্যারিয়ার এর সার্থে কয়েকটা বছর আমি একটু দূরেও থাকতে চাই মনে হয়, কারন জিনিসটা একেবারে জোকের মত, একেবারে জেকে বসে।
যাই হোক আমিই তো বকবকাইলামজ্জজ্জ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জ
আপনার জানা থাকলে আমাদের জানান। :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.