নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তূর্য০০৭

তূর্য০০৭ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ, যুদ্ধাপরাধ- আন্দোলন ও এ ব্যাপারে শেষ কিছু কথা :

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

অল্প বিদ্যা ভয়ঙ্করী বলে একটা কথা আছে । একে একটু মডারেশন করে বলা যায় বহুমাত্রিক কোন কিছুকে একদিক থেকে দেখানো হয় সেটি হবে একটি ইলিউশন । উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে।রুবিক্স কিউবে ৬ টা তল থাকে ।আমি যদি একদিক মিলিয়ে আপনাকে ঐ দিক টাই দেখাই আপনি আপাতভাবে বলবেন যে হ্যাঁ ঠিক ই তো আছে। কিন্তু প্রকৃত ঘটনা বুঝা যাবে ৬ টা দিক দেখার পর



## মুক্তিযুদ্ধে যারা নীতিগতভাবে বিরোধিতার পাশাপাশি অরাজকতা করেছে তাদের উপযুক্ত বিচার হোক-এ আমি মনপ্রাণ থেকে চাই।যারা তা চায় তাদের সকলের সাথে তাল মেলানোর জন্য গত সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শাহবাগে উপস্থিত ও ছিলাম। সেখানকার ঘটনাগুলোও পর্যবেক্ষন করলাম।অভিজ্ঞতার কথা গুলোই আগে বলি-



১.আমার ক্যাম্পাস জাহানগীরনগর বিশ্ববিদ্যালয় (সাভার) থেকে রওনা দিলাম – জ্যাম এ ধুকতে ধুকতে সাইন্সল্যাব এ নামতে হল ।বাস এদিকে আর যাবে না ।তাই হেঁটে হেঁটেই আসলাম শাহবাগে।

২.ঠিক শাহবাগের মোড়, যেখানে আগে ট্রাফিক পুলিশ ট্রাফিক কন্ট্রোল করতে হিমশিম খেত-সেখানে এখন বিভিন্ন মঞ্চ।

৩.একটা মঞ্চে এক ১২-১৪ বছরের স্কুলছাত্রী মাইক দিয়ে বলতেছে-“জবাই কর –জবাই কর”-সামনে থাকা তার ই স্কুলের শিক্ষার্থীরা একেকবার জামাত-শিবির-রাজাকার-ইসলামী ব্যাঙ্ক- ইত্যাদির কথা বলছে।

৪.সন্ধ্যার পর গুলিস্তান যাব ব্যাক্তিগত কাজে-কিন্তু আশেপাশে তো বাস নাই।রিকশা দিয়ে গেলাম পরীবাগ-সেখান থেকে গুলিস্তান।

৫.ফিরার সময় মোটামুটি ৩ ঘণ্টা লাগল যা আগে দেড়-দুই ঘন্টা লাগত।



##…এখন প্রশ্ন হল-

(১)শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের দাবী তে রাজপথ সম্পূর্ণ আটকে রেখে প্রতিদিন লাখ লাখ মানুষের যাতায়াতে অযথা সময় নষ্ট করার মানে টা কি?চাইলে তো রাস্তার পাশ দিয়েও মানব বন্ধন করা যায় ।

(২)এমন ভাবে দেখানো হচ্ছে যেন যুদ্ধাপরাধ ছাড়া আর কোন অনিয়ম নেই দেশে! হ্যাঁ; যদি বিশ্বজিত হত্যার বিচার,পদ্মাসেতুর দুর্নীতি,হল্মার্ক এর জরিত দের বিচার,তারেক-কোকো দের মানি লন্ডারিং এর বিচার,সাগর রুনির হত্যার সুষ্ঠু তদন্ত ইত্যাদি সহ সকল অনিয়ম এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে গিয়ে সব রাস্তায়ও মঞ্চ বানানো হয়, সেটা সম্পূর্ণ যৌক্তিক ।

(৩)গণতান্ত্রিক দেশ; আইন আছে-বিচার আছে -সেখানে কেন ১২-১৪ বছরের স্কুলছাত্রীদের কে দিয়ে জবাই কর টাইপ কথা স্লোগান দেয়ানো হচ্ছে?





##...অনেকের অভিমত থাকতে পারে-“হ কত পার ত্যানা না প্যচাইয়া নিজে যাও বাকিগুলো নিয়ে আন্দোলন করতে” -অতি উত্তম প্রস্তাব।

কিন্তু শাহবাগে অবস্থানকারীদের যে পুলিশ নিরাপত্তা দিচ্ছে -সেখানে প্রাইমারী স্কুলের প্রবীণ শিক্ষকরা তাদের কে একটু সুবিধা দিতে মানববন্ধন করতে গিয়ে মরিচের গুড়া আর লাঠির বাড়ি খেয়েছে সেই পুলিশের হাতে –সেখানে এত দাবী নিয়ে আন্দোলন করতে গেলে কি নিজের জান নিয়া ফিরা আসা সম্ভব?মনে তো হয় না।



একটা উক্তি পড়েছিলাম অনেক আগে,যে দার্শনিক এর উক্তি,তার নাম মনে নেই।উক্তি টা এরকম-“ The best weapon against an enemy is another enemy ” বিএনপি-জামাত জোট কে যদি আওয়ামী লীগের enemy ধরে নেই ,তাহলে শাহবাগ ব্লক করে রাখা অবস্থানকারীরা এখানে another enemy হিসাবে কাজ করতেছে।।লাভ টা হচ্ছে ক্ষমতাসীন দলের।মানুষ ভুলে যাচ্ছে বিশ্বজিত হত্যার বিচার,পদ্মাসেতুর দুর্নীতি,হল্মার্ক এর জরিত দের বিচার,তারেক-কোকো দের মানি লন্ডারিং এর বিচার,সাগর রুনির হত্যার সুষ্ঠু তদন্ত… তাছাড়া মিডিয়া পাচ্ছে তাদের খোড়াক…

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৬

তূর্য০০৭ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার-ফাঁসি এসব নিয়ে আন্দোলন তো ঠিক ই আছে । এতে আমিও সমর্থন জানাই …
কিন্তু আমেরিকা যেমন লাখ লাখ শিশু মেরে ১ মালালা কে নিয়ে মেতে আছে, আমাদের এখানেও ঠিক তেমনি অবস্থা বিরাজ করছে ।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

টয় বয় বলেছেন: -

আন্দোলনটা কার বিরুদ্বে??

আম্লীগের সরকার, আম্লীগের আদালত, আম্লীগের বিচারক, রাইতে রায় লিখবো, সকালে রায় ঘোষনা কইরা বিকালেই শাহ বাগে জবাই কর, জবাই কর.............!!!

২০০০ বছর আগের আফ্রিকার কোন গহীন জংগলের কথা মনে পড়ে!!

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৯

মো কবির বলেছেন: সবই ভাই নাটক, আর আমরা বাঙালি চলি হুজুগের বশে,
ঐ খানে বিচার করার কথা সকল রাজাকারের, যদি তাই হয় তবে হাসিনার ফুফু সাজেদা চৌধুরী থেকে শুরু করে মখাঁ আলমগির,তারপর হাসিনার বিয়াই পর্যন্ত ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে, কিন্তু হাসিনা কি বোকা। হাসিনা কি তাই করবে, Never.
এখানে একটা গুটি চালা হচ্ছে যেটা সবাই বুঝতে পারছেন ভাল কথা, আর যারা পারছেন না তারা গুটি চালার পরে টের পাবেন।
হাসিনা-খালেদার যোগ্যতা নেই রাজাকারদের বিচার করার।
সুতরাং আমাদের আন্দোলন ফাও যাবে,শুধু কয়েকটা দিন দিন অপেক্ষা করুন।
তবে মনে রাখবেন এই আন্দোলন আওয়ামীলীগ অনেক দিন টেনে নিবে, ঠিক নির্বাচন তফসিলের ঘোষণা দেয়া পর্যন্ত।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০

দূর আকাশের নীল তারা বলেছেন: ইদানিং আপনার মত কিছু নতুন নিক এসব পোষ্ট দিচ্ছে। সংগতকারণেই আপনাদের সন্দেহ হচ্ছে, কারণ এধরনের কথা বিম্পী ও জামাতীরা আন্দোলনের প্রথম থেকে বলে আসছে।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০২

েরজাউল ফারুক বলেছেন: সহমত।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৪

স্বপ্ন চারিণী বলেছেন: কালকে আন্দোলন সপরকে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানিয়ে পোষ্ট দিয়েছিলাম; কিছুক্ষনের মধ্যেই পোষ্ট উধাও। দেখা যাক আপনার পোষ্ট কতক্ষন থাকে!

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

মো কবির বলেছেন: হুম আমারও সন্দেহ হচ্ছে।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

ব্লগ ৪১৬ বলেছেন: আপনি একবারে আমার মনের কথা গুলো বলেছেন। মানলাম এরা দোষী, এদের ফাসি হতে হবে কিন্তু আমাদের কি এটা ছাড়া আর কোন সমস্যা নাই।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

খুব সাধারন একজন বলেছেন: সময় যত গড়ায় প্রোপাগান্ডা ততই সূক্ষ্ণ হয়।

পোস্টদাতার উদ্দেশে বলছি না, সার্বজনীন কথা,

*যারা প্রথমদিন লিখেছিল রাজাকারের মুক্তি চাই/জয় রাজাকার/আমি রাজাকার/জামাত জিন্দাবাদ/কাদের মোল্লার জয় ইত্যাদি,
*তারাই দ্বিতীয়দিন লিখেছিল আমরা বাংলাদেশের স্বাধীনতা রক্ষার আন্দোলনে নামা বাংলাদেশের সব স্তরের মানুষেরা বেশ্যা, আমরা গাঞ্জুট্টি, নাস্তিক, রেপিস্ট, ভাড়াটে, জুসের বোতল লোভী,
*তৃতীয় দিন লিখেছিল, তারাও বিচার চায়, কিন্তু...
*তারাই চর্তুথ দিন লিখেছিল আমরা ফ্যাসিস্ট,
*পঞ্চমদিন লিখেছিল আমরা আর কয়দিন থাকব- একদিন রাজপথ ছেড়ে দিতে হবে,
*এরপর লিখেছিল আমরা কোটাবাজ (মুক্তিযুদ্ধার সন্তানের কোটা!), সাগর রুনী হত্যা, পদ্মা সেতু, কুইক রেন্টাল,
*সপ্তম দিন আর আমাদের বিরুদ্ধে কিছু বলে না, আওমী দলে থাকা রাজাকার ও ছাত্রলীগের বদনাম,
*এরপর দাড়ি টুপি ও মসজিদের অপমান ও আলেম সমাজ (আসলে শিবির)এর মিছিলে হামলা, সেন্টিমেন্ট নিয়ে টানাটানি, অথচ লক্ষ লক্ষ প্র্যাকটিসিং মুসলিম এই বাংলাদেশের আন্দোলনে জড়িত।
*নবম দিনে বলে, এই আন্দোলন ব্যর্থ হয়ে যাবে, লীগও এই আন্দোলন চায় না, আওয়ামীলীগ করলেই কি যুদ্ধাপরাধ থেকে মুক্তি?
*দশম দিনে হুমকি দেয়, শাহবাগ আন্দোলন সফল তো হবেই না, বরং প্রশাসন ও অন্যান্য জায়গায় এটা হবে, সেটা হবে, শিবির সব মেরে ফেলবে (আন্দোলন শুরুর আগেরদিন যা বলেছিল, সে কথাতে ফিরে গেছে, 'গৃহযুদ্ধ' হুমকি দিলে ফ্যাসিস্ট হয় না, যারা গৃহযুদ্ধ রুখতে চায় তারা ফ্যাসিস্ট!)

আর আজকে একাদশ দিনে তারাই বলছে,

আর শাহবাগ যামু না। শাহবাগ বদলায়া গেছে।

আর তখন মধ্যম মানের শিল্পকর্ম ১০/২০/৩০ খান ফেববু শেয়ার পায়। অথচ বাংলাদেশের অস্তিত্ব রক্ষার বিপ্লব এ অংশ নেয়া সব স্তরের বাংলাদেশের নাগরিকের প্রতিনিধিত্ব করা চমৎকার পোস্টগুলো একটাও প্লাস পায় না, একটাও প্রিয়তে পায় না, একটাও ফেসবুক শেয়ার বা মন্তব্য পায় না।


আর দলে দলে সেখানে সমর্থন জানিয়ে যাচ্ছে 'বাংলার' 'সাধারণ' জনতা যারা শাবাগ যেতে যেতে ক্লান্ত। ভোটের বন্যা বয়ে যাচ্ছে।

বাহ,
আমরা আমাদের র্ধৈয্য দেখে অবাক হচ্ছি।
আমরা এতই বদলে গেছি যে ফুল দিয়ে যুদ্ধ করতে চাই, ফুল বাঁচাতে নয়।

----------------------------
হায়রে, পরিস্থিতি ও প্রচারণা দেখে মনে হয় জামাত শিবিরও কি এইরকম মনে করে?

* ইয়াহিয়া খান- তিরিশ লাখ মারব, বাকিরা আমাদের হাতেই খাবে।
*নিয়াজী- নিচু দেশের নিচু মানুষ। এগুলো মানুষ না,বানর আর মুরগি।
*পাক আর্মির ক্যাপ্টেন- আমরা যাকে খুশি যে কোন কারণে মারতে পারি। এজন্য কাউকে গোণায় ধরি না।
*ভুট্টো, ১৯৭২- আমার সোনার বাংলা আবার আমার হবে।

-------------------------------
কারণ বাংলাদেশের জন্ম যারা চায়নি এবং সেইসব অপরাধীকে যারা টিকাতে চায় তারা একই কথা বলে-

১৯৭১ সালে জামাত ছিল না। গঠন হইসে আশি সালের পর।
২. শিবির বা কোন ছাত্র সঙ্গঠন একাত্তর সালে ছিল না।
৩. একাত্তরে মুক্তিযোদ্ধা নামে বহুত ডাকাত আর রেপিস্ট ছিল। তারা অস্ত্র নিয়ে ঘুরে বেড়াত। লুট করত আর ক্যাম্প করে মেয়ে মানুষ নাচাত।
৪. শিবির জামাতের পক্ষের সঙ্গঠন নয়।
৫. ছাত্রীসংস্থার সাথে জামাতের কোন সম্পর্ক নেই-
৬. এজিদ একজন ন্যায়বিচারক শাসক। তিনি এই দেশে আসলে আমরা সবাই তার হাতে বায়াত হয়ে রাষ্ট্রক্ষমতা তুলে দিতাম।
৭. শহীদ বুদ্ধিজীবীর যে ছবি দেয়া হয়। চোখ বাধা ইটপাটকেলের ভিতর পড়ে থাকা অর্ধনগ্ন লাশ, সেগুলো আসলে একাত্তর সালে গণহত্যার শিকার জামাতে ইসলামীর সদস্য।
৮. শিবির, 'একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার'
৯. স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রক্ষা করব। -মুজাহিদ।
১০. মুজিব ক্ষমা করেছেন। সবাইকে সাধারণ ক্ষমা করেছে। (মিথ্যা কথা এটাও)
১১. বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নাই।
১২. আমি ক্ষমতায় আসলে কুরআনের আইনে তাদের শাসন করব। তাদের হাত সাক্ষ্য দিবে। পা সাক্ষ্য দিবে। -কা. মো.
১৩. বাঙালি বলতে কোন জাতি নেই।-গোলাম আজম।
১৪. এই যুদ্ধে পরাজয় হলে পূর্ব পাকিস্তানের একজন জামায়াত সমর্থকেরও আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না।- গোলাম আজম।

----------------

একাত্তরে কোন ব্যক্তি রাজাকারি করুক আর না করুক, জামাতি সঙ্গঠন সাঙ্গঠনিকভাবেই রাজাকারি করেছে।
এটা ছিল তাদের প্রতিষ্ঠাতা আবুল মিয়ার নির্দেশ। আবুল জামাতি (জামাতিদের পিতা) একাত্তরেও মিডিয়াতে রাজাকারির নির্দেশ দিয়েছে পাকিস্তান থেকে-

*সেই নির্দেশ গোআ, ম.র.নিজামী, আআ মুজাহিদ, ওরা পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ সারা বাংলার রেজাকার, আল বদর, আল শামস, শান্তি কমিটি পালন করেছে মাত্র।
*সেই নির্দেশ বর্তমান জামাত পালন করছে মাত্র।
*সেই নির্দেশ পালনের জন্যই আজো শিবির বলে, 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার।'
*সেই নির্দেশ পালন করেই জামাতিরা সব সত্যিকে অস্বীকার করে। একাত্তরকে অস্বীকার করে।
*সেই নির্দেশ পালন করেই এখন প্রোপাগান্ডা চালায়।
*সেই নির্দেশ পালন করেই বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে গৃহযুদ্ধ ঘোষণা করে।

তাই আজকের দিনের জামাত-শিবির সমর্থকদের মধ্যে,
গোলাম আজমের,
বর্তমানের শিবিরের এবং
রাজাকারদের মধ্যে কোন তফাত নেই

জামাতের গোড়ায় দোষ,
জামাতের নীতিতে দোষ,
তাই ব্যক্তি পর্যায়ে জামাত নিষিদ্ধ করতে হবে। যারা জামাতের সাথে যুক্ত তারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি বিধায় স্বাধীনতা রক্ষার প্রয়োজনে ব্যক্তিগত পর্যায়ে জামাত ও তার সমস্ত নীতিগত সমর্থক ও তাদের সব ধরনের প্রাতিষ্ঠানিকতা নিষিদ্ধ করতে হবে।

এই কর্মীদের লিস্ট জামাতের কাছেই রয়েছে। যারা দেখেশুনে এবং বুঝেও এমন অপপ্রচার ও অপশক্তির সমর্থন করতে পারে তাদের নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ন রাখা সম্ভব নয়।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৮

তূর্য০০৭ বলেছেন: @টয় বয় -মো কবির- েরজাউল ফারুক- ব্লগ ৪১৬ ...ধন্যবাদ
@স্বপ্ন চারিণী ...এখনো আছে পোস্ট :)
@দূর আকাশের নীল তারা ... নিরপেক্ষ ভাবে কিছু বললে যদি আপনার কাছে "বিম্পী ও জামাতী" মনে হয় তাহলে আমার আর কিছু বলার নেই । থাকেন আপনার সংশয় নিয়ে ।আমি ব্লগে নিয়মিত না, কোন দলের বা গোষ্ঠীর অন্ধ সমর্থক ও না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.