নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তূর্য০০৭

তূর্য০০৭ › বিস্তারিত পোস্টঃ

এটা কি গণহত্যা নয়?

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

খবর এর ভিডিও ক্লিপ দেখলে দেখা যায় যে শিশু কিশোর রাও ঢিল ছুড়ছে।আর তাই পুলিশের গুলিতে যে এরাও মারা যাচ্ছে তা নাকি যথার্থ !!!

(একজনের কাছে শুনলাম এই কথা )



যারা এতে সমর্থন দিচ্ছেন তাদেরকে বলছি-

সবাই যে জেনে বুঝে আন্দোলনে আসে তা কিন্তু না।শাহবাগে ২-৩ বছরের বাচ্চাদেরকেও দেখা গেছে।কারণ? তার বাবা মা এর সাথেই সে এসেছে।সে তো মুক্তিযুদ্ধ ও জানে না,যুদ্ধাপরাধী ও জানে না । তেমনি ১০-১২ বছরের ১ জন ছেলে ঠিকমত জানে না যে কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়।সে হয়ত এসেছে তার কোন প্রতিবেশি বা বড় ভাই এর কথায় অথবা কৌতুহল থেকে ।এর শাস্তি কি গুলি খেয়ে মারা যাওয়া ???



আসলে যে যত অপরাধী ই হোক-বিচার বহির্ভূত হত্যা কখনো কাম্য না।

আমাদের পুলিশ-আর্মি-র‌্যাব-বিজিবি...পারসোনেল তো একেবারে কম না ।জলকামান-বুলেটপ্রুফ জ্যাকেট-হ্যান্ডকাফ-দড়ি-লাঠি আর রিসেন্টলি আনা মরিচের গুড়া তো আছেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেগুলো ইউজ করা যায় না?



গুলি করে এভাবে মানুষ মারা বিশেষ করে একজন অপ্রাপ্তবয়ষ্ক ছেলে বা মহিলার উপর গুলি করা অথবা পথচারী কে মেরে ফেলা যুদ্ধাপরাধ থেকে কোন অংশে কম কি ?

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

অচেনা আগন্তুক বলেছেন: বিচার বহির্ভূত হত্যা কখনো কাম্য না।
আমাদের পুলিশ-আর্মি-র‌্যাব-বিজিবি...পারসোনেল তো একেবারে কম না ।জলকামান-বুলেটপ্রুফ জ্যাকেট-হ্যান্ডকাফ-দড়ি-লাঠি আর রিসেন্টলি আনা মরিচের গুড়া তো আছেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেগুলো ইউজ করা যায় না

হিতাহিত বোধ থাকলে না আপনার কথা কানে যাবে!!!

এরা স্রেফ অন্ধ বধির হয়ে, বিবেক আর বোধের হত্যা করে- কিলিং মিশনে নেমেছে!!!

কে জানে কথিত দেরাদুনে ট্রেনিং নেয়া লীগ ক্যডার- ১০০ স্কোয়াড নেমে পড়েছে কিনা!!!!!!!!!!!!!!!

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৩

তীর্থক বলেছেন: নিচের লিংকটা ট্রাই করতে পারেন....

Click This Link

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৮

নায়করাজ বলেছেন: এটা কোন অর্থেই গণহত্যা নয়। বিএনপির লোকজন এই গুজবের হোতা।

বাংলাদেশে একটা গার্মেন্টেসে আগুন লাগলে বা একটা লঞ্চ ডুবলে এর চেয়ে বেশি মানুষ মারা যায়।


যারা পুলিশ ফাড়ি বা থানার ভিতরে গিয়ে পুলিশ সদস্যদের কোপায়, তাদের মেরে ফেলাটাকে জায়েজ মনে করি। পুলিশও মানুষ। তাদেরও পরিবার পরিজন আছে। তাদের জন্য মানবতা আছে।

গত মাসখানেক যাবৎ পুলিশ সদস্যদের উপর জামাত শিবির নৃশংস হামলা চালিয়েই যাচ্ছে ? যেখানে পুলিশ মারছে। এটা কি কোন রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ হতে পারে ? তখন কি মানবাধিকার লংঘিত হয় নাই ?

সংখ্যালঘুদের উপর আক্রমণ করা কি কোন রাজনৈতিক দলের এজেন্ডা হতে পারে ? সংখ্যালঘুদের উপর আক্রমণ করলে কি মানবাধিকার লংঘিত হয় না ? নাকি সংখ্যালঘু বলে এদের কোন মানবাধিকারই নাই ?
ইসলাম ধর্ম এই রকম দাঙ্গা সমর্থন করে না। কিন্তু মওদুদীবাদ দাঙ্গা পছন্দ করে স্বয়ং মওদুদী ১৯৫৩ সালে দাঙ্গা লাগিয়েছিলেন পশ্চিম পাকিস্তানে।

Click This Link

জামাত শিবির রাজনৈতিক দল নয়, একটা সাম্প্রদায়িক অপশক্তি , ইসলামে এই এদের বিনাশ হওয়াই উচিত।

বিএনপির গণহত্যা বলে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিএনপি এখন যুদ্ধাপরাধীদের দোসর।

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০৯

একরামুল হায়দার বলেছেন: নায়করাজ
সহমত

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:১১

ফ্রিঞ্জ বলেছেন: এইটাকে গণহত্যা বলবনা কারণ পুলিশকেও মারতেসে (সংখ্যায় কম হলেও)... পুলিশ ভয়ে থাকে তাই ডাইরেক্ট গুলি করে মনে হয়।
আর্মি নামাইলে খারাপ দেখা যায় তাই এখনো নামায় নাই... তবে এইরকম চলতে থাকলে মনে হয় আর দেরি নাই নামাইতে।
কিছু যায়গায় শিবির এর বাহিনি পুলিশ এর চেয়ে অনেক বেশি। অইখানে মরিচ স্প্রে করতে গেলে পুলিশ একটাও বাইচা ফিরবোনা।

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:২২

Shihab Khan বলেছেন: সহমত
Click This Link

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৭

আমি শুধুই পাঠক বলেছেন: যা বলার নায়করাজ বলে দিয়েছেন। পোস্টদাতা দেখি শাহবাগের অহিংস আন্দোলনের সাথে জামাত শিবির আর জামায়াতে বিম্পির তান্ডব গুলায়ে ফেলছেন। এই পোস্ট আর পোস্টদাতার আগের হিস্টোরি দেইখা ছুপা গন্ধ পাইলাম। ছুপা এলার্ট।

পোস্টদাতা পোস্ট দিয়া গায়েব। কমেন্ট রিপ্লাইএর নাম বা সাহস নাই।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৩ সকাল ১০:৩২

তূর্য০০৭ বলেছেন: @ আমি শুধুই পাঠক্‌... এখানে দুইটার মধ্যে গুলিয়ে ফেলা হয় নি ।আমি বুঝাতে চেয়েছি যে গুলি করলে শুধু জামাত-শিবির না, সাধারণ মানুষ ও মরে.

@নায়করাজ ..."এটা কোন অর্থেই গণহত্যা নয়। বিএনপির লোকজন এই গুজবের হোতা।

বাংলাদেশে একটা গার্মেন্টেসে আগুন লাগলে বা একটা লঞ্চ ডুবলে এর চেয়ে বেশি মানুষ মারা যায়। "
এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন যে একটা নিরীহ মানুষ মরলেও আপ্নের কোন আপত্তি নাই? ১ লিমনের পা নিয়ে যদি এত খবর হতে পারে, সেখানে নিরীহ জীবন গেলেও কি আপনি সেটাকে সমর্থন জানাবেন? তবে আপনার পরবর্তী কথাগুলোর সাথে আমি একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.