নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

...

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম

স্পেলবাইন্ডার

সে আমারে ঠারে ঠারে ইশারায় কয়, এই চান্দের রাইতে তোমার হইছে গো সময়... ঘর ছাড়িয়া বাইর হও, ধর আমার হাত- তোমার জন্য আনছি গো আইজ চান্দেরও দাওয়াত...

স্পেলবাইন্ডার › বিস্তারিত পোস্টঃ

মামলা করাই উচিত........ দেশটিভিকে ধিক্কার!

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭

পত্রিকায় পড়লাম, জনপ্রিয় কথা সাহিত্যিক ও নাট্যকার হুমায়ূন আহমেদ দেশটিভির বিরুদ্ধে মামলা করবেন।

একজন লেখকের কাছে তার সৃষ্ট চরিত্রগুলো নিজের সন্তানের মত।

হিমু, মিসির আলী, বাকের ভাই এই চরিত্রগুলো বাঙ্গালী পাঠক ও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়।

কিন্তু এই চরিত্রগুলোকে বিকৃত করার অধিকার কারো নাই, মূল সৃষ্টাও সেটা করবেন কিনা সন্দেহ!

অথচ দেশ টিভিতে ঈদের নাটক নামে সস্তা জনপ্রিয়তার লোভে রেদওয়ান রনির পরিচালনায় 'এই সময়ে সেই সব মানুষেরা' নামে ফালতু একটি ধারাবাহিক প্রচার করছে।

হিমুর ভূমিকায় মোশারফ করিমের চেহারা দেখেই তো আমার নাটকটি দেখার শখ মিটে গেছে।

তবু প্রথম দুটি পর্ব দেখে এটাকে একটা গাজাখুরি নাটক বলতে বাধ্য হচ্ছি।

খারাপ লাগছে, প্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্য।

তার অভিনিত সবচেয়ে জনপ্রিয় 'বাকের ভাই' চরিত্রটি তিনি নিজে এই নাটকটিতে বিকৃত করলেন।

যারা 'কোথাও কেউ নেই' নাটকটি দেখেন নাই তারা কল্পনাও করতে পারবেন না এই চরিত্রটিকে পুরো দেশের মানুষ কত আপন করে নিয়েছিল।

দেশ টিভির জনপ্রিয়তা বাড়াতে নূর এই অপকর্মটি করবেন সেটা চিন্তাও করি নাই।

মন্তব্য ৮৩ টি রেটিং +১৪/-১৩

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৩

জাকির সজিব বলেছেন: amar kintu karap lage nai, mosharf karim acted well as he always does.
The question is why humayun was upset? he got points, he said he didn't like himu's character as they portrayed on that serial; I think if humayun would direct this serial, i doubt how many of us would like that himu's character! As we all have different mindset...its difficult to establish this type of character.

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৪

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার দ্বিতীয় কথার সাথে একমত!
হিমুর সৃষ্টা হুমায়ূন আহমেদ! তিনি তার হিমু বিষয়ক প্রতিটি উপন্যাসে হিমুকে তার কল্পনার রঙে রঞ্জিত করেন। আমার বা আপনার তার 'মাইন্ডসেট' বোঝা সম্ভব নয়।
তাই অন্য যে কেউ হুমায়ূন আহমেদের চরিত্রগুলোকে নিয়ে নাড়াচড়া করতে চাইলে সেটা কখনই প্রকৃত চরিত্রের সমান্তরাল হতে পারে না।

যার কাজ তারেই সাজে, অন্য লোকের লাঠি বাজে।

ধন্যবাদ।

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৮

যে আছো অন্তরে বলেছেন: যার টাকা আছে, সে মামলা করুক গা

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০১

স্পেলবাইন্ডার বলেছেন: হুমায়ূন আহমেদ নাকি নিজেই মামলা করবেন!

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৯

স্বাধীনতার বার্তা বলেছেন: আমি প্রথম পর্বের ২মিনিট দেখেছিলাম, যেখানে বড় চাচাকে দেখানো হয়েছে। আজ রবিবার নাটকে বড় চাচার যে গাম্ভীর্য ছিল তা এই নাটকে ফুঁটে উঠেনি। এরপর আর দেখিনি। আজ রবিবারে বড় চাচা খুব পছন্দের একটা চরিত্র ছিল।

আর হিমু হিসেবে মোশাররফ করিমকে মানায় নাই বলে মনে হয়। স্পেশালি হিমুর এত বড় দাড়ি!!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৭

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ। পুরো ব্যাপারটাই আমার কাছে ফালতু লেগেছে!!!

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫২

দূর্ভাষী বলেছেন: নাটক যা হচ্ছে তা নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এই চরিত্রগুলি (না বলে নামগুলি) কি হুমায়ুন সাহেবের কপিরাইট করা? মাসুদ রানা কাজি আনোয়ার হোসেনের সৃষ্টি করা একটি আইকন, কিন্তু দেশের মিডিয়াতে এই নামটি কি ব্যবহৃত হয় না? ভূরি ভুরি নাটক সিনেমাতে মাসুদ রানা নামের চরিত্র রয়েছে। তাই বলে কি কাজি আনোয়ার হোসেন সেসব নির্মাতাদের নামে মামলা করতে পারেন?

হুমায়ুন সাহেব চাচ্ছেন আর ও একটু প্রচার! মামলা করে কিছুই হবে না, কারন এই সব চরিত্রগুলিতে যে নাম ব্যবহার করা হয়েছে সে নাম যে কেউ ব্যবহার করতে পারে। তিনি মামলা করে উপকৃত হতে পারতেন যদি তার কোন উপন্যাস, গল্প বা নাটক অবলম্বনে এই নাটকটি নির্মিত হতো।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৪

স্পেলবাইন্ডার বলেছেন: ভাই, মাসুদ রানা একটা কমন নাম।
যে কোন গল্পে বা নাটকে আপনি এই নামে একটা চরিত্র রাখতে পারেন, কেউ কোন সম্পর্ক খুঁজতে যাবে না।
কিন্তু আপনি যদি একটা গল্প লিখেন বা নাটক বানান, যেখানে মাসুদ রানা একজন স্পাই, সোহানা তার সহকর্মী এবং প্রেমিকা, মেজর রাহাত তার বস ইত্যাদি তাহলে অবশ্যই দর্শক বা পাঠকরা চিন্তা করবে এটা কি মূল লেখক বা সৃষ্টার অনুমতিক্রমে করা হয়েছে কিনা।
তাছাড়া, বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূর যে অভাবনীয় জনপ্রিয়তা পেয়েছিলেন, দর্শকদের হৃদয়ে শ্রদ্ধার একটা স্থান করে নিয়েছিলেন, তার কি উচিত হয়েছে সেই শ্রদ্ধাটুকু নিজ হাতে নষ্ট করা?

মামলা করে কিছুই হবে না সেটা জানি, তবে হুমায়ূন আহমেদ সম্ভবত প্রমাণ করতে চাইছেন, তিনি এই অপকর্মের সাথে জড়িত নন। আমরা দর্শকরাও বিশ্বাস করতে চাইছে তিনি এই কাজের অনুমতি দেননি।

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

হুতুমপেঁচা বলেছেন: বানিজ্যিকতায় দেশ ভেসে যাচ্ছে কোয়ালিটি পরাস্ত

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৭

স্পেলবাইন্ডার বলেছেন: একমত। ধন্যবাদ।

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০২

রাষ্ট্রপ্রধান বলেছেন: আপনারা নাটক কখন দেখলেন, কোন চ্যানেলে নাটক দেখাইলো । :-& :-& :-& :-& :-& :-&

আমি তো বিঙ্গাপন দেখলাম সারাদিন =p~ :(( :(( :(( :(( :(( :(( :((

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩

স্পেলবাইন্ডার বলেছেন: হ্যা ভাই, বিজ্ঞাপন দেখেই সময় কাটাতে হচ্ছে!

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৪

আলিকত বলেছেন: দেশ টিভি তাদে জনপিয়তা বাড়াতে এ আইডিয়াটা দাড় করিয়েছে যা সম্পুর্ন ফ্লপ। তারা মনে করেছিল এই সব অনবদ্য চরিত্রগুলোকে ব্যবহার করে তারা ঈদে দর্শক গ্রহন যোগ্যতা বাড়াবে সেটা একদম মাঠে মারা গেছে। ঐ চরিত্রগুলো শুধুমাত্র তাদের জন্য নয় পুরো কাহিনীর জন্য জনপ্রিয় ছিল। আমি মনে করি দেশ টিভি বিষয়টি নিয়ে ব্যবসা করেছে

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

স্পেলবাইন্ডার বলেছেন: একমত। বেশি রাগ লাগছে আসাদুজ্জামান নূরের উপর।

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৭

লেখাজোকা শামীম বলেছেন: যে কোন চরিত্র লেখকের নিজস্ব সম্পদ । এটা অন্য কেউ ব্যবহার করতে পারে না। আইনের বাইরেও নৈতিকতা বলে একটা ব্যাপার আছে।
দেশটিভি কেন অনুমতি নিয়ে নিল না, বুঝলাম না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

স্পেলবাইন্ডার বলেছেন: একমত শামীম ভাই। অনুমতি ছাড়া এই ধরণের কাজ নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে।

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১০

রবিনহুড বলেছেন: হাস্যকর কথা বললেন, হুমায়ুন আহমেদ।
কপিরাইটে নাটক নকল করা নিষেধ থাকতে পারে, তাই বলে কোনো গল্প উপন্যাস বা সাহিত্যের চরিত্রের নাম তো কপিরাইট হতে পারে না, হয় ও না। উক্ত চরিত্রেন নাম গুলো কি উনার পেটেন্ট করা?

তার মানে কি, আজ আমি আমার গল্পের চরিত্র "হিমু" বা "মিসির আলী" বা "বাকের ভাই" নাম দিয়ে তৌরি করতে পারব না? X(

হুমায়ুন আহমেদের মতো লোকের কাছ থেকে এই রকম ফালতু কথা বলাটা যুক্তিযুক্ত হলো না।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৬

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার কথাগুলো আমার কাছে তর্কের খাতিরে তর্ক মনে হচ্ছে।

আমি বলছি না, কোন গল্প উপন্যাসের চরিত্র কপিরাইট হতে পারে বা হুমায়ূন আহমেদ মামলায় জিতে যাবেন।

আইনের বিষয় নয় বরং নৈতিকতার বিষয়টাই এখানে জড়িত।

হিমু, বাকের ভাই, মিসির আলী, মাসুদ রানা, এমনকি দেবদাস চরিত্রটি বাঙ্গালী পাঠক এবং দর্শকদের কাছে অতি প্রিয়।

কোন নীতিবোধসম্পন্ন মানুষ যিনি ঐ চরিত্রগুলোকে পছন্দ করেন তিনি কখনও এই চরিত্রগুলো শুধুমাত্র বাণ্যিজিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন না।

আসাদুজ্জামান নূর এই চ্যানেলটির কর্তাব্যক্তি। তিনি শুধুমাত্র ব্যাবসায়িক দিক চিন্তা করে তার শিল্পীসত্ত্বাকে বিসর্জন দিবেন এটাই ভাবতে খারাপ লাগছে।

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১২

লেখাজোকা শামীম বলেছেন: দূর্ভাষী@ আপনি বোকার মতো মন্তব্য করেছেন। আপনি নাটক দেখেন নি। কেবল নাম নয়, পুরো চরিত্র, এমনকি হুমায়ুন আহমেদের বই থেকে কাহিনীও ব্যবহার করা হয়েছে। বইগুলো তো কপি রাইট করা নাকি ?
এখন উনি অবশ্যই মামলা করতে পারবেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৪২

স্পেলবাইন্ডার বলেছেন: দেখা যাক কি হয়!

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৩

রবিনহুড বলেছেন: লেখাজোকা শামীম @ আইনত হুমায়ুন আহমেদের মামলা করার মত কোনো মেরিট নেই। তবে উনি তার কাছে বিষয়টা ভালো লাগে নাই সেটা বলতে পারেন।

হিমু নামে হুমায়ুন আহমেদের আগে অন্য কোনো লেখক কি কোনো সাহিত্যে চরিতএ তৌরি করে নাই? এটা কি বিশ্বে সর্বপ্রথম হুমায়নই তৈরি করেছে?

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫০

স্পেলবাইন্ডার বলেছেন: ৪ নং মন্তব্যের জবাব দ্রষ্টব্য!

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৬

লেখাজোকা শামীম বলেছেন: রবিনহুড@ কেবল চরিত্রের নাম নকল করা হয় নি। পুরো চরিত্র এবং গল্পও নকল করা হয়েছে এবং পরিষ্কার বলে দেয়া হয়েছে এগুলো হুমায়ুন আহমেদ সৃষ্ট সেই সব বিখ্যাত চরিত্র। তাহলে নকল কেন হবে না ?
কেবল নাম তো কপিরাইট করা থাকে না। কিন্তু বই তো অবশ্যই কপি রাইট করা, তাই না ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২১

স্পেলবাইন্ডার বলেছেন: কি আর বলব!

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:১৬

দূর্যোধন বলেছেন: এইটা আবার তেনাদের স্টান্টবাজী না তো ??? /:) /:)

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৫

স্পেলবাইন্ডার বলেছেন: না হওয়ারই সম্ভবনা বেশি!

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:২১

তিতাস একটি নদীর নাম বলেছেন: রবিনহুড বলেছেন: হাস্যকর কথা বললেন, হুমায়ুন আহমেদ।
কপিরাইটে নাটক নকল করা নিষেধ থাকতে পারে, তাই বলে কোনো গল্প উপন্যাস বা সাহিত্যের চরিত্রের নাম তো কপিরাইট হতে পারে না, হয় ও না। উক্ত চরিত্রেন নাম গুলো কি উনার পেটেন্ট করা?

যারা নতুন নাটক্টি বানিয়েছেন তারা নিশ্চয়ই ভালবেসে বানিয়েছেন।

হুমায়ুন আহমেদ সংকীর্ন মনের পরিচয় দিচ্ছেন।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৭

স্পেলবাইন্ডার বলেছেন: যারা নতুন নাটক্টি বানিয়েছেন তারা নিশ্চয়ই ভালবেসে বানিয়েছেন।

জ্বি না ভাই! আমার মনে হয় না ওনারা হাজী মোহাম্মদ মহসীনের বংশধর!

দেশটিভি এই কাজটি করেছে শুধুমাত্র চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, কিন্তু এই ব্লগে ব্লগারদের মন্তব্য পড়েই বোঝা যাচ্ছে, বেশিরভাগ পাঠক ও দর্শক বিষয়টা ভালভাবে নেয়নি।

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৩

চুরি যাওয়া আগুন... বলেছেন: ভাই স্পেলবাইন্ডার, আমি একজন ভারতীয়। থাকি কলকাতায়। তাই বাংলাদেশি নাটক সম্মন্ধে খুব বেশি ধারনা নেই। কিছু বাংলাদেশি নাটক দেখেছি যেমন...

১. এক্স ফ্যাক্টর মুল চরিত্রাভিনেতা অপুর্ব

২. ক্যারাম মুল চরিত্রাভিনেতা মোশাররফ করিম

৩. ঠুয়া মুল চরিত্রাভিনেতা মোশাররফ করিম

৪. বাবলি অনেক পুরানো, মুল চরিত্রাভিনেতার নাম মনে নাই

নাটকগুলি দেখে খুব খুব খুব ভাল লেগেছে। এই রকম মাটির ছোঁয়া লাগানো দৈনন্দিন সমস্যাজড়িত নাটক আমরা এখন টলিউড ইন্ডাস্ট্রিতে দেখতে পাই না। আর এই নাটকগুলো দেখেই বলছি মোশাররফ করিমের অভিনয় আমার খুব ভাল লেগেছে। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের নাটকের আমি একজন বড় ফ্যান হয়ে গেছি। ভুল কিছু বললে ছোট ভাই মনে করে মাপ করে দেবেন। আর আপনাকে অনুরোধ করব টলিউড ইন্ডাস্ট্রির দুটো টেলিফিল্ম দেখতে...

১. চেনা বৃত্তের বাইরে।

২. মিস পকেটমার।

টেলিফিল্মদুটি আমি দেখেছি, খুব ভাল। মোট কথা দেখে ভাল লাগবে, মজা পাবেন।

পুনশ্চ: কোন ভাল নাটকের ডাউনলোড লিঙ্ক থাকলে দেবেন দয়া করে।
ভাল থাকবেন...

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসংখ্য চমৎকার বাংলা নাটক আছে, তবে আমি নিজে নেট থেকে খুব একটা ডাউনলোড করি না।
আপনি আমার নাটক ওয়েবসাইটিতে অনেক বাংলা নাটক পাবেন।
হাসির নাটক খুঁজে নিয়ে ডাউনলোড করতে পারেন।
আর আপনি যে দুটি নাটকের নাম দিলেন সেগুলো কি নেটে পাওয়া যাবে?

১৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৩

মৃতস্বর বলেছেন: রাষ্ট্রপ্রধান বলেছেন: আপনারা নাটক কখন দেখলেন, কোন চ্যানেলে নাটক দেখাইলো । :-& :-& :-& :-& :-& :-&

আমি তো বিঙ্গাপন দেখলাম সারাদিন =p~ :(( :(( :(( :(( :(( :(( :((



হ, সস্তা জনপ্রিয়তার জন্য হইতে পারে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৭

স্পেলবাইন্ডার বলেছেন: সস্তা জনপ্রিয়তা এবং চ্যানেলের ব্যবসায়িক স্বার্থ!

ধন্যবাদ।

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৭

জয়_জয় বলেছেন: natok kamon hoise janini na karon dekhi ni. tobe humayoon ahmed besh mota taka paise desh tv theke, tai mamla korar proshono uthena. se age onumoti disilo moukhik tarpor bow er buddhite , mota taka khoshaise desh tv theke

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫১

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার বক্তব্যের সোর্স কি আপনি নিজে?

১৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪০

প্রলেতারিয়েত বলেছেন: লেখাজোকা শামীম বলেছেন: যে কোন চরিত্র লেখকের নিজস্ব সম্পদ । এটা অন্য কেউ ব্যবহার করতে পারে না। আইনের বাইরেও নৈতিকতা বলে একটা ব্যাপার আছে।
দেশটিভি কেন অনুমতি নিয়ে নিল না, বুঝলাম না।


বিশিষ্ট স্টার এমপি আসাদুজ্জামান নূর ভাই সামান্য একটু ছেচড়া আছেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:১০

স্পেলবাইন্ডার বলেছেন:
বিশিষ্ট স্টার এমপি আসাদুজ্জামান নূর ভাই সামান্য একটু ছেচড়া আছেন।

১৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৫

কাউসার রুশো বলেছেন: আপনারা জানেন না নাকি আমি ভুল জানি?
ঈদে এ নাটকটি প্রচারিত হবার আগে পত্রিকায় একটা খবর এসছিল যে এরকম একটি নাটক হচ্ছে এবং পরিচালক রেদোয়ান রনি হুমায়ুন আহমেদের অনমতি নিয়েই নাটকটা করছেন। আগের ঈদেও হিমুকে নিয়ে তিনি নাটক করেছেন।
তাহলে মামলা করার প্রশ্ন আসছে কেন বুঝতে পারছিনা।

তবে নাটকটি আমার ভালো লাগে নাই। মোশাররফ করিম প্রিয় অভিনেতা হলেও হিমু চরিত্রে তাকে মানায় নাই বলেই মনে হচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৩

স্পেলবাইন্ডার বলেছেন: তবে নাটকটি আমার ভালো লাগে নাই। মোশাররফ করিম প্রিয় অভিনেতা হলেও হিমু চরিত্রে তাকে মানায় নাই বলেই মনে হচ্ছে।

একমত।

২০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৫

রুদ্র তুফান বলেছেন: এত তর্ক কেন? বাদ দেন :-<

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৯

স্পেলবাইন্ডার বলেছেন: আপনার ভাল না লাগলে কি আর করা!

২১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৮

নীল বালক বলেছেন: কোন পত্রিকায় লিখছে মামলা করবে? ভাই, লিঙ্কটা দেন দয়া করে।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯

স্পেলবাইন্ডার বলেছেন: আমাদের সময় এবং কালের কন্ঠ।

২২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১৫

জুল ভার্ন বলেছেন: প্রিয় স্পেলবাইন্ডার, ঈদের শুভেচ্ছা নিন। ঈদের রাত থেকেই কিছু জরুরী কাজে আমাকে ঢাকার বাইরে থাকতে হচ্ছে। হোটেলে ফিরে মাঝে মাঝে টিভি'র বিভিন্ন চ্যানেলে চোখ বুলাই। আমি দেশ টিভিতে ঐ ধারাবাহিকের কিছু কিছু অংশ দেখেছি। আমি এতটাই হতাশ হয়েছি-যা প্রকাশ করতে পারছিনা।

হুমায়ুন আহমেদের বেশীর ভাগ উপণ্যাসের সাহিত্য মুল্য হয়ত অনেক বেশী নয়। কিন্তু তাঁর লেখা পাঠকদের মনোযোগ কেড়েছে তাতে কোনো সন্দেহ নেই।উনার লেখা উপন্যাস, নাটক তরুণদের মাঝে ব্যপক সারা ফেলতে সক্ষম হয়েছে, বিশাল এক পাঠক শ্রেনী তৈরী করতে সক্ষম হয়েছে। তেমনি তাঁর উপন্যাসের হিমু, মিসির আলী, বাকের ভাই চরিত্রগুলো বাঙ্গালী পাঠক ও দর্শকদের কাছে খুবই জনপ্রিয়ই নয়-আমি বলবো কালজয়ী হয়েছে। গত শতকের নব্বই দশকের গোড়ার দিকে বাকের ভাই চরিত্র কতটা জনপ্রিয়তা পেয়েছিল-তা বলাই বাহুল্য। সেই নাটক/চরিত্রগুলো নিয়ে একটা জগাখিচুরী নাটক তৈরী করে দর্শকদের চরম বিরক্তির সৃস্টি করা হয়েছে-যা কোনো ভাবেই মেনে নেয়া যায়না।নাটকে হিমু চরিত্রটাকে "হিরুইঞ্চী" বানিয়েছে, মিসির আলীকে দেখানো হয়েছে "ভাড়" হিসেবে! অথচ, ঐসব চরিত্রগুলো অজস্র তরুনের আদর্শ কল্প চরিত্র।

যারা এই ভাড়ামীর সাথে জড়িত-তাদের কঠিন শাস্তি হওয়া উচিত।

১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৬

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার এই মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।
ছোটবেলা থেকে আমাদের মনে গেঁথে থাকা প্রিয় চরিত্রগুলো এভাবে হাস্যকর করে তোলার পিছনে দেশটিভির কর্তাব্যক্তিরাই দায়ী। বিশেষ করে আসাদুজ্জামান নূর, আলী যাকের- এনারা স্বীকার করুক বা না করুক বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের কালজয়ী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেই এনাদের সবচেয়ে বেশি খ্যাতি এসেছে। অথচ এনারাই তাদের শিল্পীসত্ত্বাকে নষ্ট করছেন শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে।
দুঃখ লাগে, এই দেশে লেবু চিপে তিতা না করলে অনেকের পেটের ভাত হজম হয় না।

২৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৭

কবির চৌধুরী বলেছেন: জুল ভার্ন এর সাথে ১০০% সহমত।।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৮

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৫

মোঃমোজাম হক বলেছেন: সহমত

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩১

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ মোজাম ভাই

২৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৮

টেকি মামুন বলেছেন: এই হালা রেদওয়ান রনি আমার বন্ধুর এক চাচাতো বোনকে বিছানায় যাবার অফার দিয়েছিলো তার বদলে নাকি স্টার বানিয়ে দিবে ।এ্‌ইটা শুনার পর শালারে দেখতে পারিনা আর এখন আবার আমার প্রিয় হুমায়ন আহমেদের সাথে বেইমানি করছে শালারে পিটানো যাইতো ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১১

স্পেলবাইন্ডার বলেছেন: সব রেদোয়ান রনি-দের নিয়ে এইরকম ঘটনা শুনে আসছি!

২৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩০

টেকি মামুন বলেছেন: হিমুকে নিয়ে যখন পড়ি তখন একটা ঘোড়ের মাঝে থাকি আর নাটক দেখে চড়াইতে ইচ্ছা করছে সেই আবেগটা নাটকে নাই আর মিসির আলিকেতো একেবারে ডুবাইছে পুরাই্ গান্জুটি ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৬

স্পেলবাইন্ডার বলেছেন: একমত। ধন্যবাদ।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৪

কাঙাল মামা বলেছেন: আমার যা বলার জুল ভার্ন বলে দিছে

১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২১

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।

২৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৭

বিষফোঁড়া বলেছেন: ব্যাটা রেদওয়ান রনি, ফাজিলের ফাজিল।হুমায়ূন আহমেদের বই দুই একখান এর বেশি পড়ছে কিনা সন্দেহ হয়।ঘোড়ার ডিম নাটক বানাইছে,দেইখা পুরা মেজাজ খারাপ।
ভাইজান,ভালো পোস্ট।আলোচনা দরকার ছিল এই বিষয়ে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৫

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ। নাটকটা দেখে খুব বিরক্ত হইছি। না হইছে কমেডি না হইছে সিরিয়াস। পুরো একটা ফালতু প্রোগ্রাম বানায়া অযথা দর্শকদের বিরক্তি উৎপাদন করছে। সেজন্যই ব্লগে প্রতিবাদ জানালাম।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২১

বিবেক বিবাগী বলেছেন: আমার মনে হয় নাটকের স্ক্রীপ্ট হুমায়ুন আহমেদকে দেখিয়ে অনুমোদন নেওয়া উচিৎ ছিল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৫

স্পেলবাইন্ডার বলেছেন: কোনভাবেই এইসব জগাখিচুড়ি মেনে নেয়া যায় না। ধন্যবাদ।

৩০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২২

সৈয়দ মো: তাহমী বলেছেন: পুরো ব্যাপারটাই আমার কাছে ফালতু লেগেছে!!!

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:৫৬

স্পেলবাইন্ডার বলেছেন: সবার কাছেই! ধন্যবাদ।

৩১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৭

পরান বলেছেন: নাটকটি আমার ভালো লাগে নাই। মোশাররফ করিম প্রিয় অভিনেতা হলেও হিমু চরিত্রে তাকে মানায় নাই বলেই মনে হচ্ছে।
দেশ টিভি তাদে জনপিয়তা বাড়াতে এ আইডিয়াটা দাড় করিয়েছে যা সম্পুর্ন ফ্লপ। তারা মনে করেছিল এই সব অনবদ্য চরিত্রগুলোকে ব্যবহার করে তারা ঈদে দর্শক গ্রহন যোগ্যতা বাড়াবে সেটা একদম মাঠে মারা গেছে। ঐ চরিত্রগুলো শুধুমাত্র তাদের জন্য নয় পুরো কাহিনীর জন্য জনপ্রিয় ছিল। আমি মনে করি দেশ টিভি বিষয়টি নিয়ে ব্যবসা করেছে

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৮

স্পেলবাইন্ডার বলেছেন: ধন্যবাদ।

৩২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৫

মুসাফির... বলেছেন: আমি তখন আবুধাবীতে থাকি... বাংলাদেশের চিত্রবাংলা পত্রিকা সংগ্রহ করে পড়ি। পত্রিকায় জানতে পারি কোথাও কেউ নেই নাটকের চরিত্র বাকের ভাইকে নিয়ে বাংলাদেশে বিশাল হুলস্থল। নাটকটির শেষ পর্ব প্রচারের আগে ঢাকা সহ দেশের কিছু স্থানে মিছিল হয়েছে এই বলে - বাকের ভাইয়ের ফাসি হলে, জলবে আগুন ঘরে ঘরে। এইসব...

আমি সেই নাটকের চারটা নাকি ছয়টা ফিতাওয়ালা ভিডিও ক্যাসেট বাংলাদেশ থেকে আর এক প্রবাসীর মাধ্যমে সংগ্রহ করে দেখে ছিলাম। সে এক অস্বাভাবিক অভিজ্ঞতা।
নাটকটির শেষ পর্ব প্রচারের সময় নওয়াজেশ আলী খান ও হুমায়ুন আহমেদের বাসায় পুলিশ পাহাড়া নিয়োগ করতে হয়েছিল। আমার মনে হয় এমন নাটক এবং চরিত্র যেন আর কোনদিনই হবেনা।

পরে একটা বই কিনলাম হুমায়ুন আহমেদের "আপনারে আমি খূঁজিয়া বেড়াই-এই আমি" যেখানে একটা অধ্যায়ে হু, আহমেদ সাহেব জবাব দিলেন: আমার ছোট্ট মেয়ে আমাকে প্রশ্ন করে "বাবা তুমি বাকের ভাইকে মেরে ফেললে কেন? আমি জবাব দেই নাটকেরে বাকের ভাইকে মারলাম এইজন্য যে, বাস্তবে যেন কোন বাকের ভাইয়ের এভাবে মৃত্যু না হয়।

এই চরিত্রটির কোন কাটাছড়া করতে হুমায়ুন আহমেদ ছাড়া অন্য কারো হাত লাগানো উচিত হয়নি।

অপট: "কোথাও কেউ নেই" নাটকটির ডিভিডি কি দেশের কোথাও পাওয়া যাবে? পাঠকদের কেউ জানালে কৃতার্থ হবো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১৪

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুনেছি, বিটিভির পুরনো জনপ্রিয় নাটকগুলোর রেকর্ড নাকি সব নষ্ট হয়ে গেছে। পুরনো জননন্দিত নাটকগুলো বিশেষ করে হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটকগুলো যদি ডিভিডি আকারে পাওয়া যেত!

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১২

ঈদ এর চাঁদ বলেছেন: ব্যবসা হইলেই হলো, কে দেখল কার ভালো লাগলো না লাগলো এটা আর কেউ দেখছে না /:) /:)

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২২

স্পেলবাইন্ডার বলেছেন: আসলেই সবকিছুর মূলে ব্যবসা...

৩৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪০

চুরি যাওয়া আগুন... বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
অসংখ্য চমৎকার বাংলা নাটক আছে, তবে আমি নিজে নেট থেকে খুব একটা ডাউনলোড করি না।
আপনি আমার নাটক ওয়েবসাইটিতে অনেক বাংলা নাটক পাবেন।
হাসির নাটক খুঁজে নিয়ে ডাউনলোড করতে পারেন।
আর আপনি যে দুটি নাটকের নাম দিলেন সেগুলো কি নেটে পাওয়া যাবে?

-----------------------------------------------------------------------

নাটকের সাইটটি দেয়ার জন্য ধন্যবাদ।
নাটকদুটি নেটে পাওয়া যাবে কিনা জানিনা তবে গুগল মামাকে পুছতাছ করে দেখতে পারেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৫

স্পেলবাইন্ডার বলেছেন: ঠিক আছে! গুগল মামাকে পুছতাছ করে দেখি!

৩৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯

ক্যামেরাম্যান বলেছেন: ইয়ে, তাইলে কি হুমায়ূন আহমেদ জব্বর কাগু হইতে চাইতেসে B-)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪২

স্পেলবাইন্ডার বলেছেন: ভাই, কার সাথে কার তুলনা করেন?

৩৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪১

মুরুববী বলেছেন:

কাঙাল মামা বলেছেন: আমার যা বলার জুল ভার্ন বলে দিছে

আমারটাও :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫২

স্পেলবাইন্ডার বলেছেন: সবারটাই!

৩৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৩

টিনটিন` বলেছেন: ভাই, সিরিয়ালটা কি শেষ? না হলে, কখন হয় বলবেন?

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৬

স্পেলবাইন্ডার বলেছেন: ৭ পর্বের সিরিয়াল...আরও ৩ পর্ব আছে....প্রতিদিন রাত ৯.৪৫ মিনিটে দেশটিভিতে...

৩৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৯

বিব বলেছেন: হুমায়ুন আহমেদ প্রথমে নাটক বানানোর জন্যে দেশ টিভি কে অনুমতি দিয়েছিলেন । তারপর আবার না করেছেন। তারপর আবার অনুমতি দিয়েছেন । যখন দেখানো শুরু হলো তখন অাবার পল্টি খেলো । আন প্রেডিক্টেবল লোক। তার আগের বৌ- পোলাপানের লগে যেমনটি করে ছিলো অার কি!
সূত্র: টেলিভিশনের সাথে জড়ীত এক বন্ধুর কাছ থেকে জানা ...

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩০

স্পেলবাইন্ডার বলেছেন: তাই নাকি!

৩৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৪

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: প্রথমটায় মোশাররফ করিমের এত্তবড় দাড়িওয়ালা হিমুগিরি দেখে আর দেখার রুচি হয় নাই। থুক মারতে মন চাইছিল

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৪৩

স্পেলবাইন্ডার বলেছেন: আমারও!

৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:২৫

জিকসেস বলেছেন: দেখি নাই। ইচ্ছাও নাই।

হিমু আমার খুব পছন্দের চরিত্র।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:২৭

স্পেলবাইন্ডার বলেছেন: না দেখাই ভাল, ছাগ্লামি দেখার কোন মানে হয় না।

৪১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৫

তিতাস একটি নদীর নাম বলেছেন: লেখক বলেছেন: যারা নতুন নাটক্টি বানিয়েছেন তারা নিশ্চয়ই ভালবেসে বানিয়েছেন।

জ্বি না ভাই! আমার মনে হয় না ওনারা হাজী মোহাম্মদ মহসীনের বংশধর

ভাই ২টা কথা বলার প্রয়োজন মনে করছি। আমি কোথাও কেউ নেই বইটা আগে পড়েছিলাম। বইটা আমার খুব ভাল লেগেছিল তখন। তারপর নাটকটি প্রচারিত হয়। বই পড়ে যে আনন্দ পেয়েছিলাম---নাটকটা দেখেও সেরকম আনন্দ পেয়েছি। যদিও ২টার আমেজ ভিন্ন ছিল কিছুটা। বাকের ভাই এর মুক্তি চাই লিখে একটি চমতকার ক্যাপ বানিয়ে মাথায় পড়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম। আমার এক বন্ধুর বাড়িয়ে যাবার পর শাহজাহানপুরে ওর মা ক্যাপটি রেখে দেয়। নাটক্টি দেখা নিয়ে আমার অনেক স্মৃতি আছে।

আমি যেটা বুঝাতে চেয়েছি এই চরিত্রগুলো নিয়ে আমারো অন্যদের মত আলাদা টান আছে। এখন যে নাটকটা হয়েছে দেখার ইচ্ছা আমার নাই। কিন্তু নাটকটা যে হবে এইরকম অনেক সংবাদ পত্রিকায় পড়েছি। সাংবাদিকরা রেদোয়ান রনি কে জিজ্ঞেস করেছিল অনুমতি আছে কিনা। তিনি বলেছিলেন মৌখিক অনুমতি নিয়েছেন-----তখন হুমায়ুন আহমেদ কই ছিলেন। আমি বুঝাতে চেয়েছি হুমায়ুন আহমেদ এবং দেশ টিভি ২ পক্ষই এই অপকর্মটির সাথে জড়িত। এখানে মামলা বিষয়টাও ব্যাবসার একটা অংশ। আপনি এইযে লেখাটা দিলেন এর পড়ে অনেকেই আগ্রহী হবে নাটক্টি দেখতে---কি আছে এটা জানতে।

২ পক্ষই এখানে সফল। আপনারা এত আলাপ না করলে নাটক্টি জনপ্রিয়তা পাবে কেমন করে।

বলিউডে দেবদাস সিনেমাটির কোথাও শরত চন্দ্রের নাম খুজে পাই না। যদি মুভিটি নাম করতে না পারত তাহলে কিন্তু অনেক সমালোচনা হত। আমারও বক্তব্য একি এখানে। নাটকটি ভাল হলে এরকম কেউ বলত না।

১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১১

স্পেলবাইন্ডার বলেছেন: নাটকটি ভাল হলে এরকম কেউ বলত না।

কিছুটা একমত। নাটকটা যদি কমেডি টাইপ হত অর্থাৎ স্রেফ হাস্যরস করার জন্য তাহলে দর্শকরা সেটাকে ফান হিসেবেই নিত।
কিন্তু আপনি যদি দু একটা পর্ব দেখে থাকেন তাহলে দেখবেন হুমায়ূন আহমেদের বিভিন্ন উপন্যাসের কাহিনীকে জগাখিচুড়ী পাকিয়ে তার সাথে বাকের ভাই ও মুনা চরিত্রটিকে অযথা যখন তখন এনে একটা উদ্ভট নাটক তৈরি করা হয়েছে।
দ্বিতীয় ব্যাপারটি হল, এই নাটকের চরিত্রগুলোর সৃষ্টা হুমায়ূন আহমেদ জীবিত আছেন এবং নিয়মিত লেখালেখি ও নাটক নির্মান করে যাচ্ছেন। সেইখানে স্রেফ দেশটিভি চ্যানেলের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তার কালজয়ী চরিত্রগুলোকে বিকৃত করাটাই বড় অপরাধ।
আমার পোস্টের উদ্দেশ্যও সেটার প্রতিবাদ করা।
আর আপনি যেটা বলেছেন, যারা নাটকটি বানিয়েছে তারা নিশ্চয়ই ভালবেসে বানিয়েছে। আবারও বলছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৪২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৭

শূণ্য উপত্যকা বলেছেন: কেমনে মিটমাট হলো, জানেন কিছু?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.