নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বরলিপি

তুমি বললেই হবে, উল্টবে কাজ, পৃথিবীর আজ, দারুন অসম্ভবে।

স্বতঃস্ফূর্ত একাকী

থেমে যেতে যেতে একবার কোনমতে, জোর করে যদি একবার হেঁটে যেতে, বেঁচে নিতে যদি একবার, বড় ভালো হতো...

স্বতঃস্ফূর্ত একাকী › বিস্তারিত পোস্টঃ

সুখী

১৪ ই জুন, ২০১৩ রাত ১২:০৪

তামান্না তার বাংলা শিক্ষকের সামনে দাঁড়ানো। তিনি তামান্নার দিকে তাকিয়ে আছে... এই নিয়ে ৪ বার তামান্না একই উত্তর দিয়েছে, তিনি বুঝতে পারছে না তামান্না তার প্রশ্ন বুঝতে পারছে না নাকি ফাজলামো করছে। পুরো ক্লাস নীরব। শিক্ষক আবারো তামান্নাকে প্রশ্ন করলেন,



-তুমি কি আমার কথা বুঝতে পারছো না?

তামান্না মাথা নাড়িয়ে “হা” জানায়।



- তবে বলছো না কেন?

- বলছি তো?

- আমি জানতে চেয়েছি তুমি বড় হয়ে কি হতে চাও?

- জি।

- তাহলে?

- আমি তো বলেছি, আমি বড় হয়ে “সুখী” হতে চাই।

তামান্না অবাক হয়ে শিক্ষকের দিকে তাকিয়ে থাকে...

- সুখী ??? সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো হতে চায়। বা শিক্ষক ?

- না আমি সুখীই হতে চাই।



তামান্নার চোখে- মুখে জেদ। শিক্ষক হাল ছেড়ে দিয়ে হঠাৎ করেই বললেন,



- তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বোলো।

- বাবা তো ঢাকায়।

- তাহলে মা?

- সারাদিন কাজে ব্যস্ত থাকে।



শিক্ষক হতবাক হয়ে তাকিয়ে থাকে ক্লাস ২ পড়ুয়া এই মেয়েটির দিকে। অনেক বেশী রহস্য এই মেয়ের মুখটি ঘিরে। ক্লাস শেষের ঘণ্টা বেজে উঠলো। সে ভাবতে ভাবতে বের হয়ে যায় ক্লাস থেকে।



তামান্না ড্রইংরুমে বসে জুতা খুলছে। ফাহমিদা মেয়ের জন্য পানি হাতে দাড়িয়ে।



- আজ স্কুল কেমন হল? একটু ঠাণ্ডা হয়ে পানি খেয়ে নে।

- ভালোই হয়েছে।

তামান্না পানি খেয়ে নিলে ফাহমিদা আঁচল দিয়ে তার মুখ মুছে দেন।

- জানো মা আজ কি হয়েছে? বাংলা স্যার জানতে চাইলো বড় হয়ে আমি কি হতে চাই? বললাম সুখী। তবুও বার বার বার বার প্রশ্ন করেই যাচ্ছে। জানো মা কেউ না জীবন মানেই জানে না।



তামান্না হেসে ব্যাগ নিয়ে তার রুমে চলে গেলো।



ফাহমিদা তাকিয়ে আছে মেয়ের চলে যাওয়ার দিকে। ছোটবেলা থেকেই সে তার মেয়েকে শিখিয়েছে জীবনের মূলমন্ত্র হল সুখী হওয়া। সেই থেকে মেয়ে তার সুখী হতে চায় বড় হয়ে...



হঠাৎ তার ভয় হয় ... জীবনে “সুখী” হতে পারবেতো তামান্না!!!??

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:২০

এহসান সাবির বলেছেন: হুম...

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

স্বতঃস্ফূর্ত একাকী বলেছেন: :)

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

সাদাত হোসাইন বলেছেন: বাহ! ভালো লেখা।

২৩ শে জুন, ২০১৩ সকাল ১০:০১

স্বতঃস্ফূর্ত একাকী বলেছেন: :) সত্যি???
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.