নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মনের একজন

নিরব আঙ্গিনায় বসে আছি হয়ত স্পর্শ আমাতে আমি হব।

চক

আমি খুব সাধারন একটি ছেলে। আমি খুবই সাধারন ভাবে এবং সঠিক সব কিছু চিন্তা করতে পছন্দ করি

চক › বিস্তারিত পোস্টঃ

আমি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই !! কে কে রাজি আছেন আওয়াজ দেন

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

বর্তমানে দেশের যা রাজনৈতিক অবস্থা মনে হচ্ছে দুষ্ট লোকদের হাতে দেশ আর নিরাপদ নয়। সবাই যার যার আখের গোছাতে ব্যস্ত। তাই নতুন একটা রাজনৈতিক দল গঠন করতে চাই। যার প্রদান লক্ষ্য হবে ৫টি। যথা :

১। আয়ের উপর নির্ভর করে চিকিৎসা ব্যায় নির্ধারিত হবে। অর্থাৎ চিকিৎসার জন্য অন্তত এই দেশে কেউ হাত পাততে হবে না। বা চিকিৎসা করিয়ে কেউ ফকির হবেনা। আপনার আয় মাসে ৫০০০টাকা আপনার চিকিৎসা ব্যায় হবে ৫০০ টাকা সরকারী বা প্রাইভেট যেখানেই হোক না কেন।

২। আয়ের উপর নির্ভর করে লেখা পড়ার ব্যায় নির্ধারিত হবে। অর্থাৎ রিক্সাওয়ালার ছেলে হোক আর ব্যারিষ্টারের ছেলে হোক টাকার অভাবে মেডিক্যাল বা অনান্য যে কোন প্রাইভেট বা সরকারী সবখানেই সমান সুযোগে সমান বেতনে লেখা পড়ার সুযোগ পাবে।

৩। সবকিছুতেই ডিজিটালাইজ করা হবে। যেমন আপনার মোবাইল নাম্বারই টিন নাম্বার,ব্যাংক একাউন্ট নাম্বার,ড্রাইভিং লাইসেন্স নাম্বার,ভোটার আইডি নাম্বার,জন্ম নিবন্ধন ,পাসপোর্ট নাম্বার সব এক। অর্থাৎ আপনার গাড়ি আইন ভঙ্গ করলে আপনার ব্যাংক থেকে অটোমেটিক টাকা কাটবে। তাই সবাই সাবধান হবে। এত নাম্বার মনে রাখার দরকার নাই এক নাম্বারেই সব।

৪। একজন মানুষ খুব ভালভাবে নয় কিন্তু স্বাভাবিক ভাবে জীবন ধারণ করতে যতটাকা বেতন প্রয়োজন নূন্যতম তা সরকারী কর্মচারীকে/কর্মকর্তকে দেয়া হবে। তার পরেও কারো সমস্যা থাকলে আলাদা অফিস থাকবে যোগাযোগ করে ইনক্রিমেন্ট আকারে বেতন নিতে হবে। তারপরেও যদি কোন কর্মকর্তা/কর্মচারী দূর্নীতিতে সম্পৃক্ত হয় এবং তা প্রমানিত হয় তবে তার চাকুরী সাথে সাথে চলে যাবে এবং শাস্থি স্বরুপ তার পরবর্তী ২ প্রজন্ম কোন প্রকার সরকারী চাকুরী পাবে না। অর্থাৎ সবাইকে পরিশ্রমি হতে হবে এবং লোভ করা যাবে না। যদি কেউ করে তবে তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত তাহা ভোগ করবে এবং পূর্ববর্তী প্রজন্মের প্রতি তাদের ঘৃনা অব্যাহত থাকবে।

৫। ৫০০ টাকার ভিতরে সমগ্র বাংলাদেশ ভ্রমন করা যাবে।(ওয়ানওয়ে) অর্থাৎ এখন যে হাবে বাস/যান বাহনের নামে ডাকাতি চলছে তাহা বন্ধ করে দেয়া হবে। অর্থাৎ আমি ঢাকা থেকে আমার বাড়িতে যেতে বর্তমানে ৫দিনের বেতনের সমান টাকা ব্যয় হয় তাহলে আমি বছরে ২ বারের বেশী বাড়িতে যেতে পারিনা ভাড়ার ভয়ে এস সকল অমুলক দিন শেষ করে দেয়া হবে।

ব্যবসা করতে হলে আগে জনগনের দিক চিন্তা করেই ব্যবসা করতে হবে।

____________________________________________

এখন বলেন এজেন্ডাগুলো ঠিক আছে কিনা। খুব বেশী এজেন্ডা না থাকাই শ্রেয়।

দলের নাম দিব "গ্রীন পার্টি" অলওয়েজ গ্রীন। ব্রান্ডিং বাংলাদেশ আমাদের মূল অঙ্গীকার

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :P :P

২| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: গ্রামের খেটে খাওয়া গরীব কৃষক-শ্রমিকদের জন্য কি করবেন?কোন একজন বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের সব রাজনৈতিক আদর্শগুলো বিলুপ্ত হয়ে বাংলাদেশ আওয়ামীলীগে এসে মিশে যাওয়ার সম্ভাবনা অনেক।এটি আমিও বিশ্বাস করি।এরপরেও আপনার চিন্তাধারার রাজনৈতিক দল জনপ্রিয় পাক ;)

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

চক বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১০

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: এইসব কথা কানে কানে বলবেন।
ইউনুস সাহেবের কতা মুনে নাই। B:-/

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

চক বলেছেন: হুমমমম

৪| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

রিনকু১৯৭৭ বলেছেন: এই মূহুর্তে গাবতলী গিয়ে ঘোষনা দেন, অনেকেই আওয়াজ দিবে :)

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭

চক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

নূর আদনান বলেছেন: নেতাজি....... খাদ্যমূল্য কই? আসলটাই বাদ পরে গেল না?

আমি আছি তয় আমারে একখান ভালা পদ দিতে হইবেক :P B-)



=p~ =p~ এত নাম্বার মনে রাখার দরকার নাই এক নাম্বারেই সব। =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

চক বলেছেন: ধন্যবাদ।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
:-B :-B :-B

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

চক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.