নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন মনের একজন

নিরব আঙ্গিনায় বসে আছি হয়ত স্পর্শ আমাতে আমি হব।

চক

আমি খুব সাধারন একটি ছেলে। আমি খুবই সাধারন ভাবে এবং সঠিক সব কিছু চিন্তা করতে পছন্দ করি

চক › বিস্তারিত পোস্টঃ

নেপাল ভ্রমন বিষয়ক সাহায্যে চাই

২৯ শে জুন, ২০১৪ রাত ১১:২৪

আমরা ১০/১২ জন বন্ধু মিলে ঈদুল ফিতরের পরবর্তীদিন নেপাল ভ্রমনে যাবার জন্য প্রস্তুতি নিয়েছি। নেপালে ভ্রমন বিষয়ক কারো জ্ঞান থাকলে তথ্য দিয়ে সাহায্যে করতে পারেন। বিশেষ করে হোটেল বুকিং কম খরচের মধ্যে কোথায় পাওয়া যাবে এবং কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। আমরা ৩দিন অবস্থান করার প্লান করেছি। তাছাড়া শুনেছি ২২ জনের একটি পর্যটক বিমান আছে যেটা হিমালয় ঘুরিয়ে দেখায় সেটার খরচ কি রকম হতে পারে বা কোথা হতে বুকিং দিতে হয়। আমাদের প্রাথমিক যাতায়াত এবং থাকা ও খাওয়া মিলিয়ে জনপ্রতি ৩০হাজার টাকা বাজেট। এই বাজেটে হবে কিনা? যদি কারো জানা থাকে অনুগ্রহ করে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:২২

নতুন বলেছেন: অনেক আগে একবার নেপাল>>পোখারা গেছিলাম...http://www.somewhereinblog.net/blog/neoblog/29362152


কাঠমুন্ডু পুরানো শহর... তেমন ভাল লাগবেনা...
পোখারা খুবই সুন্দর...

কিন্তু এই সময়ে নেপালে বৃস্টি থাকার সম্ভাবনাই বেশি... আগস্টের পরে যাওয়া ঠিক হবে...

২কপি পাসপোট ছবি সাথে রাখবেন... নতুবা বিমান বন্দরেই ২৩০টাকা গচ্ছা দিতে হবে...

ছোট হোটেলে থাকলে খরচা কম হবে...

৩০ শে জুন, ২০১৪ রাত ১:২৩

চক বলেছেন: কোন হোটেলের নাম্বার থাকলে দিলে উপকার হতো। এবং কত টাকা লাগতে পারে (আনুমানিক) বলতে পারলে ভালো হতো

২| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৩৯

কানা দাজ্জাল বলেছেন: প্যাকেজে চলে যান, যদি বাই এয়ারে যান। কাঠমুন্ডু না দেখে ঢাকার গুলিস্তান দেখে আসেন। তাই টার্গেট হওয়া উচিত পোখারা। ফুলবারি রিসোর্টে না থাকতে পারলে নেপাল ভ্রমনের ৯ আনাই মিছা। এইটা ৭ স্টার হোটেল, কিন্তু সেজন্য বলছি না। এইটা একটা মালভুমির উপর অবস্থিত আর হোটেলের জানালা থেকে দেখতে পাবেন নয়নাভিরাম অন্নপূর্না পর্বতের শৃঙ্গ । সে এক মহা সৌন্দর্য। তবে প্যাকেজে না গেলে এই হোটেল এফোর্ট করা কষ্ট হয়ে যাবে। যে নীরবতা আর প্রাকৃতিক সৌন্দর্য আমরা স্বপ্নে দেখি তা পেয়ে যাবেন এই রিসোর্টে। রিসোর্ট শুনলে ছোট মনে হয় না? ভাইরে পুরো হোটেলটা আমাদের জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের অর্ধেকটা হবে। সারাদিন ঘুরতে পারবেন, ক্যাসিনোতে ফ্রি কুপনে পোকার খেলতে পারবেন। আমি ফ্রি ১০০০ রুপির কুপনে ২২০০ রুপি জিতেছিলাম। সে এক ব্যাপক বিনোদন। ফুলবারিতে যেতে আলাদা ট্রান্সপোর্ট প্রয়োজন হয়। কারন এটা শহরতলী থেকে প্রায় ১০ কিঃমিঃ দূরে। পাহাড়ী পথ আর গভীর খাদের পাশ দিয়ে নিয়ে যায় সেখানে। আমি ২০১০ সালে গিয়েছিলাম মাউন্টেন ক্লাবের নেপাল ট্যুর প্যাকেজে। এক জনের খরচ ছিল ৩৫০০০। খাওয়া দাওয়া ট্রান্সপোর্ট সব খরচ প্যাকেজের আওতায়, বাই এয়ার, তাই ঝাড়া হাত পা। আমার কাছে অভিজ্ঞতার তুলনায় অনেক সুলভ মনে হয়েছিল। আমি আসলে নেপাল বলতেই বুঝি পোখাড়া আর ফুলবারি রিসোর্ট। নেটে দেখে নেন, কঠিন জায়গা ভাই, কঠিন।

৩০ শে জুন, ২০১৪ রাত ১:২৫

চক বলেছেন: কিভাবে এই প‌্যাকেজে অন্তুভূক্ত হতে হয়। বা কারা এই প‌্যাকেজ করে দিতে পারে?
কোন মোবাইল নাম্বার দিতে পারলে ভালো হতো

৩| ৩০ শে জুন, ২০১৪ রাত ১২:৫৩

কানা দাজ্জাল বলেছেন:















৪| ৩০ শে জুন, ২০১৪ রাত ২:০৪

নতুন বলেছেন: আমি গিয়ে ছিলাম ২০১১ তে...

হোটেল না ছিলাম একটা লজে...কাঠমুন্ডুতে সিভিল মলের পেছনে... ভাড়া ৫৫০টাকা/ রাত ..

রাতেই পোখারা যাবার টুরিস্ট বাসের টিকিট কেটে রাখতে হয়... বাস পোখারা যায়... ৮টায়>> দিনে আর বাস যায়না..

পোখারাতে আমি ছিলাম হংকং হোটেলে... লেকের কাছেই... ৮০০টাকা/রাত..

লেকের ভেতরে একটা হোটেল আছে সেটার ভিউ খুবই চমতকার... নামটা খেয়াল নাই...

এখন অবশ্য খরচা বেড়ে গেছে...

৫| ৩০ শে জুন, ২০১৪ রাত ৮:২৪

ভোরের সূর্য বলেছেন: আপনাকে তথ্য দেয়ার জন্য লিখতে বসেছিলাম।অনেকদুর লিখেছিলামও কিন্তু রোজা রেখে আর এনার্জি পাচ্ছিনা। আমি কি আপনার মেইল এড্রেস পেতে পারি? তাহলে আপনাকে মেইলে জানাতে পারতাম। আমি মাত্রই গত মে মাসে ঘুরে এসেছি। কিছুটা একদম আনকোরা তথ্য আপনাকে দিতে পারবো।
ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১১:৪৯

চক বলেছেন: জ্বি আমাকে মেইল করতে পারেন এই ঠিকানায়: [email protected]
আপনাকে অসংখ্য ধন্যবাদ

৬| ৩০ শে জুন, ২০১৪ রাত ৯:৫৬

দীপ্তিহীন সূর্য বলেছেন: ভোরের সূর্য ভাই, আমিও যেতে চাচ্ছি এই অক্টোবর/ নভেম্বর এর দিকে। পারলে আমাকে মেইল দিয়েন। [email protected]

৭| ০১ লা জুলাই, ২০১৪ ভোর ৫:৫১

কানা দাজ্জাল বলেছেন: ভাই প্যাকেজে গেলে দেশে বহুত ট্যুরিজম সার্ভিস খুজে পাবেন কিন্তু নেপালের জন্য ফেমাস যতটুকু জানি মাউন্টেন ক্লাব। অফিস ফার্মগেটে। জিপিসির অপসিটে। গুগলে সার্চ মারেন, কন্টাক্ট, এড্রেস সব পেয়ে যাবেন।
যাই করেন ভাই ফুলবারি রিসোর্ট মিস কইরেন না। জীবনে আরো ১০ বার যাইতে রাজি আছি।

০১ লা জুলাই, ২০১৪ রাত ১১:৫০

চক বলেছেন: জ্বি অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.