| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক কাপ গরম চা, জীবন্ত ঠোঁটে এনে দিতে পারে প্রানান্ত উষ্ণতা। চায়ের কাপে চুমুক দিয়ে আমার এমনটিই মনে হতে লাগল। হতেই পারে, যে চায়ের পেয়ালারা যুগ যুগ ধরে মানুষকে উষ্ণ করে আসছে তারা আসলেই জীবন্ত। মানুষ কখনও কখনও যে কাজটি পারেনা তা এই ছোট্ট পেয়ালা বড়ই সুনিপুনভাবে করতে পারে। তাই আমি পেয়ালার অভিসারী।
চরম নিঃসঙ্গতায় গরম এক কাপ চা - অসাধারণ। Brain ক্লান্তি অনুভব করছিল সে চাচ্ছিল সুগার। তাই ভাবলাম, বেশি করে চিনি দিয়ে এককাপ চা হয়ে যাক। যদিও দুধ চিনি ছাড়া চা খেতে খেতে অভ্যস্থ হয়ে গিয়েছি। "চীন" নামক দেশটিকে ধন্যবাদ জানালাম। আচ্ছা, আমাদের নবিজী কেন কেন বেছে বেছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে বলেছেন?
ভাল কথা, চায়ের মত জনপ্রিয় পানীয় কিন্তু চাইনিজরাই আবিষ্কার করেছে। চীনের একস্থানে চা কে ডাকা হত 'ট্যা' সেখান থেকে ইংরেজরা 'টি' নিয়েছে আর আরেকস্থানে ডাকা হত 'ছ্যা' - যেখান থেকে আমাদের এইদিকের অধিবাসীরা 'চা' নামটি পেয়েছে।
জাতী হিসেবে তারা অবশ্যই অনুকরনীয়, যাদের আমরা ডাকি 'চাংকু'। যেই চাংকুরা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ফেলে দিয়েছে হুমকির মুখে। তবুও তাদের অনুসরণ করতে ইচ্ছে করে। তারা তাদের মেধাকে নানান দিকে কাজে লাগাচ্ছে। সেদিন টিভিতে দেখলাম, শরীরের ভয়াবহ পঁচন রোগের চিকিৎসা আবিষ্কার করে ফেলেছেন এক চাইনীজ ডক্টর। যেখানে হোমিওপ্যাথী,আ্যলোপ্যাথী হেরে গিয়েছিল সেখানে শুধুমাত্র কিছু পোকার ব্যাবহার করে হয় এই চিকিৎসা! আমরা কেন আমাদের মেধা খাটিয়ে তাদের সমকক্ষ হবার চেষ্টা করিনা? এইতো কদিন আগেও ওরা এতটা প্রভাবশালী ছিলনা।
কবে যে আসবে সেইদিন যেদিন জীবনের প্রয়োজনে আমরা অন্যদেশে গিয়ে বরন করবনা একাকীত্বের স্বেচ্ছা কারাবাস, কবে আসবে এমন দিন যেদিন প্রিয়জনদের ছেড়ে বহুদূর গিয়ে গুমরে গুমরে কাঁদবনা। এই, মন খারাপ হল নাকি? মন খারাপ করা চলবেনা কিন্তু। আমাদের যতটা সম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করা উচিত। ভালভাবে বাঁচার জন্য সুখানুভূতি অত্যন্ত জরুরী। বাঁচতে যেহেতু হবে একটু ভালভাবে বাঁচি , তাইনা? স্বপ্ন তৈরী করি, সেগুলো বাস্তবায়নের চেষ্টা করি। পরপারের জীবনের জন্যওতো কিছু করে যেতে হবে। জীবন একটা হলেও Unlimited. পৃথিবী জীবনের একটা স্তর মাত্র, মৃত্যর পরেও একটা জীবন রয়েছে, সেই জীবনটাকে স্বচ্ছল করতে হবেনা? আমরা ঘুরে বেড়াব সারা বেহেশতময়, ছুটোছুটি করব - এই দৃশ্য ভাবতেইতো কত আরাম বোধ হয়!
সুন্দরভাবে বাঁচার পর পরপারের জন্য যেন সুন্দর জীবন চাইতে না ভুলি। কেউই ভোলেনা, হয়ত ওয়াক্ত হিসেব করে প্রার্থনায় দাঁড়ায়না কিন্তু প্রতিপালকতো সর্বক্ষন আমাদের সাথেই আছেন। তিনি অবশ্যই বুঝতে পারেন মানব হৃদয়ের হাহাকার।
"He is with you, whereever you are and Allah perceives whatever you do."
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
চতুরভূজ বলেছেন: বাতিঘর, আমি যদি একটা নতুন পোষ্ট লিখি তাহলে সেটা আমি কিভাবে প্রবালে পোষ্ট করব অথবা আমার পোষ্ট কি সরাসরি প্রবালে যাবে কিনা? আর একই পোষ্ট কি আমি অ্য গ্রুপের জন্যওঈউজ করতএ পারব? একটু জানাবেন, তাহলে আমি আমার নতুন পোষ্ট প্রবালের জন্য দিতে চাই।
২|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
নাবিক বলেছেন: "He is with you, whereever you are and Allah perceives whatever you do."
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
চতুরভূজ বলেছেন: হ্যাঁ, তিনি আমাদের সাথেই থাকেন সর্বক্ষন।
৩|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
সুমি বলেছেন: অসাধারণ অনুভুতি তোমার আপু +
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৬
চতুরভূজ বলেছেন: সুমি কেমন আছো? ব্লগে আসোনা কেন?
প্রসংশার জন্য ধন্যবাদ।
৪|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৮
বজলু মহাজন বলেছেন: আপনার অভাব বড়ই বোধ করতেছিলাম!
আপনার পোষ্ট নিয়া নতুন কইরা আমি কিছু কওনের ধৃষ্টতা দেখাইতে পারুমনা। মনডা হু হু করতাছে কেন জানি!
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৭
চতুরভূজ বলেছেন: আপনার কাছ থেকে এই কমেন্টের পর আমি নিজেকে অাকাশের কাছাকাছি ভাবছি।
৫|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩
মুনশী বলেছেন:
রাজকইন্যা! পেলাস মারছি।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯
চতুরভূজ বলেছেন: মুনশী, আমি আসলে রাজকন্যা না , আমি ফকির কন্যা। আমার বাবা খুবই দরীদ্র একজন। আপনি আমাকে ভালবেসে যেই নাম দিয়েছেন তাতে চোখ ভিজে উঠল।
৬|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৪
মুকুট বলেছেন: অনেকদিন পর এই পোষ্ট পেয়ে অনেক ভাল লাগল! খুবই চমৎকার অনুভূতি প্রকাশ করেছেন অনেক গুছিয়ে! ধন্যবাদ! আর অবশ্যই ++
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪০
চতুরভূজ বলেছেন: ক্রাউন, অনেকদিন পর আপনাকেও দেখলাম, নতুন লিখা দিচ্ছেননা কেন?
৭|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৫
শফিউল আলম ইমন বলেছেন:
৮|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৮
অক্ষর বলেছেন: Give thanks to Allah,
for the moon and the stars
prays in all day full,
what is and what was
take hold of your iman
dont givin to shaitan
oh you who believe please give thanks to Allah.
Allahu Ghefor Allahu Rahim Allahu yuhibo el Mohsinin,
hua Khalikhone hua Razikhone whahoa ala kolli sheiin khadir
Allah is Ghefor Allah is Rahim Allah is the one who loves the Mohsinin,
he is a creater, he is a sistainer and he is the one who has power over all.
পর্লাম...
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪২
চতুরভূজ বলেছেন: আমিও আপনারটা পড়লাম। ধন্যবাদ।
আচ্ছা আপনি আপনার সেইসব মজার মজার পোষ্ট দিচ্ছেননা কেন? একটা মজার পোষ্ট দিনতো আজ।
৯|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৯
শফিউল আলম ইমন বলেছেন: লিখেছেন অনেক ভালো।আমার মনে হচ্ছে আপনি দেশের বাইরে থাকেন তাই এত সুন্দর করে আমার, আমাদের অনুভুতি লিখতে পেরেছেন। যদি আমার ধারণা ভুল হয় তবে বলব আপনি অসাধারন লিখেন।ধন্যবাদ।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৩
চতুরভূজ বলেছেন: আপনি ঠিকই ধরেছেন আমি দেশের বাইরেই থাকি। তারমানে প্রমানিত হল আমি অসাধারণ লিখিনা। হা হা হা ।
১০|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫১
সুমি বলেছেন: দীর্ঘ দিন ধরে অসুস্থ তাই ব্লগে আর তেমন আসা হয় না,
আজ মাকে অনেক বলে নেটে আসলাম,
রিয়াদে প্রচুর ঠান্ডা ------ গত কাল রাতে তুষারপাত হয়েছে
- এর নিচে ছিল তাপমাত্রা।
আপু কেমন আছ ?
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
চতুরভূজ বলেছেন: আছি মোটামুটি, লেখাপড়া কেমন চলছে? ঠিক মত পড়ো কিন্তু। আজকাল আমাদের একটি সুশিক্ষিত জাতির বড়ই অভাব।
ঠান্ডা আমার একদম সহ্য হয়না। অষ্ট্রেলীয়ার ওয়েদার ভালই।
১১|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৫
বহুরুপি বলেছেন: সস্তা প্যাচাল, সস্তা আবেগ। একেবারেই ফালতু লেখা। বইয়ের ভাষা তুলে দেওয়া। সময় নষ্ট। ধুর..................
আপনি রিক্সাওয়ালার বউ টাইপ উপন্যাস লেখেন, ফুটপাতে ভালই চলবে।
আপনার লেখা শিক্ষিত সমাজের জন্য না।
চরম ফালতু। - দিলাম, ডাবল মাইনাস।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২১
চতুরভূজ বলেছেন: বহুরুপি, আপনি ঠিকই বলেছেন আমার লেখা শিক্ষিত সমাজের জন্য না, আমি লিখি সুশিক্ষিতদের জন্য। আপনার মাইনাস আমি মাথায় তুলে রাখলাম।
দেখি রিকশাওয়ালার বউ টাইপ কোনো উপন্যাস লেখা যায় কিনা। আফটার অল ওরা আমাদের বাংলাদেশের প্রতিদিনকার জীবন যাত্রার সাথে জড়িয়ে আছে। কাউকে না কাউকেতো ওদের কথা লিখতেই হবে, কি বলেন?
১২|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:১৮
সারওয়ারচৌধুরী বলেছেন:
'আচ্ছা, আমাদের নবিজী কেন কেন বেছে বেছে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে যেতে বলেছেন? '
ওটা জ্ঞানার্জনের গুরুত্ব বুঝাতে বলেছিলেন নবীজি। তখন চীনকে সুদূরের দেশ বিবেচনা করা হতো।
গুডিশ পোস্ট!
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২২
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ সারোয়ার ভাই, আজকাল আমরা সময়ের ব্যাপারে বড় স্বার্থপর হয়ে গিয়েছি। একসাথে ব্লগিং করাই হয়না।
১৩|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২০
বিহঙ্গ বলেছেন:
গুডিশ পোস্ট!
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৪
চতুরভূজ বলেছেন: আরে বিহংগ যে? কেমন আছেন ভাই?
আপনার সেই চমৎকার সব লিখা মিস করছি।
প্লীজ লিখুন।
১৪|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৪
কণা বলেছেন: ভালো লিখেছেন................... +
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ
১৫|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৫
বহুরুপি বলেছেন: ঠিকই বলেছেন। প্রত্যেকেরই নিজের যোগ্যতা সম্বন্ধে ধারণা থাকা ভাল।
আর যার যা যোগ্যতা সেটাই পাওয়া প্রাপ্য
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:২৯
চতুরভূজ বলেছেন: জ্বী, আমিও একটা কথা জানি- সারভাইবল ফর দা ফিটেস্ট, যোগ্যতমের জয়। যিনি যোগ্য তিনিই টিকে থাকবেন। তাই বলে নিজের যোগ্যতা প্রমান করতে গিয়ে অন্যের যোগ্যতাকে খাটো করে দেখলে হবেনা।
১৬|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৩৩
বহুরুপি বলেছেন: আমার তো কোনো যোগ্যতাই নেই। আমি সবসময়ই কোনো কাজের না। তবে ভাল কিছু লেখার যোগ্যতা যে আপনারও নেই সেটা বোঝার যোগ্যতা অন্তত আমার আছে।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
চতুরভূজ বলেছেন: জ্বী ভাই, সবার সবকিছুর যোগ্যতা থাকেনা। আমি ভালো কিছু লিখতে পারিনা বলে লজ্জিত, প্লীজ আমাকে মারবেননা।
১৭|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
মাহিরাহি বলেছেন: প্লাস দিলাম।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ মাহিরাহি।
১৮|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৪৪
বহুরুপি বলেছেন: মারার কাজ তো আমার না। আপনার লেখা ইরিটেট করলো বলেই এতো কথা বললাম। কিছু মনে করবেন না।
কি একটা ডায়লগ আছে না? থামলে ভাল লাগে........সেটা বলতে পারলে ভাল লাগতো।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
চতুরভূজ বলেছেন: আমি আমার মত করে নোংরা ও অশ্লীলতা মুক্ত হালকা কিছু মনের ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি। আপনার চোখে সেটা এসিডের তীব্রতা এনে দিয়ে থাকলে ক্ষমা করবেন। অতি বিনয়ের সঙ্গে সেই উক্তি মনে করিয়ে দিচ্ছি, "" সেই সত্য যা তুমি রচিবে, ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি রামের জন্মস্থান, অযোধ্যার চেয়ে সত্য যেন।"
থামলে ভাল লাগেতো বলেছেন, এখন কি একটু ভালো লাগছে?
১৯|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৮
সিহাব চৌধুরী বলেছেন:
চমতকার !
একের ভিতরে অনেক !
চায়ের কাপের সাথে আত্বিক যোগাযোগ - মনে মনে গাইলাম-
ভালবাসা তাই অন্য কোথাও - চায়ের কাপে - সুরসহ -
চৈনিক প্রাসংগিক গুনগান, তারপর -
মিশে যাওয়া চির চেনা বা চির অচেনা তুমি চিন্তায় !
চেতনার ধাপগুলো অরোহনে অস্বাভাবিক ত্বরণ !
চমতকার !
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ সিহাব,
আপনার কমেন্ট টি ভালো লেগেছে।
আপনার আরেকটি ব্যাপারও আমার কাছে খুব ভালো লাগে, সেটা আজ নয় অন্য কোনোদিন বলব।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৮
চতুরভূজ বলেছেন: ভাল কথা, আপনি লিখছেননা কেন? আপনার কবিতাতো অসাধারণ হত। আমাদের উপর রাগ পুষে রেখে কি লাভ বলুন?
গালাগালির দিন শেষ চলুন গলাগলির দিন শুরু করি, এখন আমাদের এগিয়ে যাবার সময়, হাত গুটিয়ে বসে থেকা মানে নিজেকে অনেকখানি পিছিয়ে ফেলা। বিংশ শতাব্দীর মানুষেরা অভিমানকে পাত্তা দেয়না।
লিখা শুরু করুন।
২০|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
চতুরভূজ বলেছেন: @সুমি, কমেন্ট মুছে দিলাম।মেইল নাম্বার নিলাম, ঠিক আছে অবশ্যই মেইল করে জানাব। দেখা হবে।
কিন্তু সুমি, কেন?? কেন ব্লগে লিখবেনা? প্লীজ এটা কোরোনা।
২১|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:১৮
নূডিস্ট বলেছেন: চা সবচেয়ে খারাপ ধরনের সামাজিক নেশা !
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫২
চতুরভূজ বলেছেন: মুখোশ দিয়ে দৈন্য হৃদয়ের নূডিটি ঢাকার প্রবনতার মারাত্মক প্রচেষ্টা!
২২|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
বহুরুপি বলেছেন: আপনার এই কবিতাটা ভাল হইছে। এইটা আপনার তো? আসলে কম জানি তো তাই বুঝতে পারছি না। কি করবো কন মাথায় তো নারীর গু
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৪
চতুরভূজ বলেছেন: আপনার মাথায় যে নারীর গু সেটা আমি আপনার আগের কমেন্ট দেখেই বুঝতে পেরেছিলাম, আফসোস করবেননা। আমি আল্লাহর কাছে দোয়া চাইব আপনার জন্য যেন আবর্জনা মুক্ত হয় আপনার মাথা।
২৩|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৭
নাজিরুল হক বলেছেন: কি ভাবনায় শুরু করলেন আবার কি ভাবনায় শেষ করলেন সেটা দুইবার পরেও বুঝতে পারলাম না।
অবশ্যই কোন একটা ভাবনা থেকে লেখাটা আবিস্কৃত হয়েছে।
কিছু কষ্ট আছে যা রেখে হাসিতে থাকা যায়না, তবুও হাসার চেষ্টা.........
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
চতুরভূজ বলেছেন: নাজিরুল সবসময় হাসার চেষ্টা করবেন, ভালভাবে বেঁচে থাকার জন্য সুখানুভূতি অত্যন্ত দরকার।
২৪|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৯
ফজল বলেছেন: ডায়রী লেখাটাকে আমি এমন বিস্তৃত আজো করতে পারিনি; পারিনা।
ভাল লাগলো লেখা।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ ফজল ভাই।
একদিন তুলে দিননা আপনার সংকুচিত ডায়েরীর দু একটা পাতা!
২৫|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
সারওয়ারচৌধুরী বলেছেন:
চতুর আল্লাহ হাফেজ। শরীর বেশি ভালো না।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৯
চতুরভূজ বলেছেন: আল্লাহ হাফেজ।
শরীরের খবর জানিয়ে মেইল করবেন।
২৬|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৮
সোনার বাংলা বলেছেন:
অসাধারন অনুভূতি আপনার.........
+
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫০
চতুরভূজ বলেছেন: অসাধারণ ধন্যবাদ আপনার প্রতি সোনার বাংলা।
২৭|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০২
রুমানা খানাম বলেছেন: অসাধারণ অসাধারণ অসাধারণ ------- বলার অপেক্ষা রাখেনা্
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৭
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ রুমানা খানম।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৭
চতুরভূজ বলেছেন: দুঃখিত, নামটি হবে রুমানা খানাম।
২৮|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৬
সারওয়ারচৌধুরী বলেছেন:
শিরোনাম আর পোস্ট এর চমক দেখে
এক ভারতীয় মহিলা কবির চমক মনে পড়লো। কবি সভায় আসতে লেইট করেছেন। সবাই অপেক্ষা করতে করতে বিরক্ত। মঞ্চে এসেই সবার উদ্দেশ্যে দেরী হওয়ার শো কজ করলেন এভাবে-
'ম্যায় লেটি থি
মেরা উপর লেটা থা
পেয়ারসে উসকো হটা না সাকি
কিউ কি উ মেরা বেটা থা!'
অর্থাত্ কবির ছোট্ট শিশু বুকের উপর শুয়ে দুধ পান করছিলো বলে আসতে দেরী হয়েছে। কিন্তু যেভাবে বাক্য বুনন করেছেন তাতে শেষ বাক্য না আসা পর্যন্ত সবাই উতকর্ণ ছিলো![]()
.................
গতকাল একটু ঠান্ডা হাওয়া লেগেছিল তাই সর্দি আর জ্বর জ্বর ভাব।
তবু ভালো আছি। আলহামদুলিল্লাহ।
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
চতুরভূজ বলেছেন: হা হা হা , সারোয়ার ভাই। কাজটি ভালোই করলেন ঘুমুতে যাবার আগে একরাশ হাসি নিয়ে গেলাম।
২৯|
১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
শাস্তি বলেছেন: Amzing!!!
জামাল ভাই ভালো লিখেছেন ভাই।
৩০|
১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪২
নাজিরুল হক বলেছেন: আমিও ভাবছিলাম অন্য কিছু জানিতে পারিব ![]()
কিন্তু তা হইলো না। ছোট গল্পের মত মাঝ খানেই শেষ হইয়া গেল। ![]()
৩১|
১৫ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৬
কালপুরুষ বলেছেন: লেখাটা আগে খেয়াল করিনি। যথারীতি ভাল লাগলো।
৩২|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩২
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার নিয়মিত উপস্থিতি প্রশান্তিদায়ক।
৩৩|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩০
কবিতা বালিকা বলেছেন: অসাধারণ,
তুমি নিয়মিত লিখবে অনুরোধ রইল.....
+
৩৪|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৩৯
আওরঙ্গজেব বলেছেন: +
৩৫|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৮
দ্বীপবালক বলেছেন: ছোঁয়াটা কাহার? চায়ের না প্রতিপালকের?
কী ভাবিয়াছিলাম আর পরিশেষে কী পাইলাম।
ধন্যবাদের সহিত ধনাত্বক মান প্রদান করিলাম।
২৩ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৮
চতুরভূজ বলেছেন:
৩৬|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৫৯
বিবর্তনবাদী বলেছেন: আপুনিতো বড়ই পুরানো ব্লগার। কিন্তু আপুনার বলগে আমার আসাই হয়না। আপুনি খুব ভাল লিখেছেন। আরো লিখে যান, এখন থেকে আপুনার সব লেখা পড়ার চেষ্টা করব।
৩৭|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:২৪
মুনিয়া বলেছেন: অসাধারণ... আর কোন কথা পাচ্ছি না খুঁজে....
৩৮|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৭
শিউলী মালা বলেছেন: তোমার লেখার ফ্যান আমি সেই আদিকাল থেকে; বরাবরের মত সুখপাঠ্য হয়েছে; কোথা থেকে শুরু আর কোথায় গিয়ে শেষ তবুও খেই হারায়নি ...... শো কেসে নিয়ে গেলাম।
৩৯|
১৫ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২৩
স্রোত বলেছেন:
আভি কাম্লিন হো
কাহি খো দিওগি দিল মেরা
তুমহারি লিয়েই রাখ্যা হায়
লিয়ে লেনা জাওয়ান হোকার!!
নাইস লেখা ম্যাডাম!
৪০|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
সত্যদা বলেছেন: চায়ের পেয়ালা হতে হতে
উষ্ণতার অভিসারে......
ছিটকে দিলে চৈনিক সভ্যতায়
আদি অন্তে
সামগ্রিকতার
কল্যান আর আত্মানুসন্ধানে
মোহ কিংবা প্রয়োজন্ই শুধু
হৃদয়ের হাহাকার
বেয়ে ..বাস্তব থেকে
পরাবাস্তব...
সত্যি কি কিছু আছে?
কোন রূপে ?
কোন খানে?
ঘুরে বেড়াব সারা বেহেশতময়,
কেবলই স্বপ্ন আর বিশ্বাস বিভ্রম নয়তো..
দেখোনা খুঁজে...
না পেলে ডেকো আমায়...
ততক্ষন আপাতত ফিরিয়ে নিয়ে চলো
তোমার চুমুর কাছাকাছি
যার ছোঁয়া মোর জীবন্ত ঠোঁটে
এনে দেয় প্রানান্ত উষ্ণতা ,
সেই চা নয়- চায়ের পেয়ালা করে।
৪১|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:২৭
বিবেক সত্যি বলেছেন:
কি সুন্দর করে লিখেছেন ! প্লাস দিতেই হলো
কারন আমি চা পছন্দ করি না । খাওয়ার অভ্যাসটা হয়নি বলে ঠোটে ছোয়ালেই পুড়ে যায় ![]()
৪২|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১
উম্মু আবদুল্লাহ বলেছেন: চা সম্পর্কে আমারও একই ধারনা।
৪৩|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০১
উম্মু আবদুল্লাহ বলেছেন: চা সম্পর্কে আমারও একই ধারনা।
৪৪|
১৫ ই জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
িদদারুল আলম বাননা বলেছেন: সুন্দর লিখলেন।
আশা করি সামনে আরো সুন্দর ও মজার পোষ্ট পাবো।
৪৫|
১৬ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৫
বাতিঘর বলেছেন: আগামী শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে প্রবাল গ্রুপের। এ সংক্রান্ত পোষ্ট আছে গ্রুপে।
গ্রুপ পোষ্ট করার জন্য রাইটিং প্যানেলের নিচে গ্রুপ পোষ্ট সেটিং এ গিয়ে অপশন অন করে দিলেই হবে। একই লেখা একই সাথে ফ্রন্ট পেজ এবং একাধিক গ্রুপে পোষ্ট করতে পারবেন। পুরাতন লেখাও এডিট করে গ্রুপ অপশন অন করে সংরক্ষন করলে গ্রুপে দেখা যাবে। তার আগে মডারেটর হিসেবে ছাড়পত্র দিতে হবে মডারেশন প্যানেলে গিয়ে। ধন্যবাদ
৪৬|
১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৪২
আসল-ট্র্যাপ বলেছেন: ভাল্লাগছে
৪৭|
১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৯
বিবেক সত্যি বলেছেন: খুব বেশি ব্যস্ত আজকাল ?
৪৮|
১৭ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১০:১৫
তাসু বলেছেন: দিনে কয়েক কাপ চা না খেলে তো চলেই না। ক্যাম্পাসে গেলে তো আড্ডা আর চা। দেশে আসলে ইউনিভার্সিটিতে আইসেন। জালাল মামার দোকানে চা খাওয়ামু। জালাল মামা আমাদেরকে দেখলে চায়ে কনডেন্সড মিল্কের পরিমানটা বাড়িয়ে দেন।
৪৯|
১৮ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৭
মুনশী বলেছেন:
এক দুই তিন দিন পার হৈল রাজকইন্যা আহে নাই!
৫০|
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
gonder বলেছেন:
আইজকা বজলু নিকে বলগাইতেচো না ক্যান?
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩০
চতুরভূজ বলেছেন: কারণ, আজ মহাজনের হুকুম হয়নাই 
৫১|
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৯
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
অনুভুতির প্রকাশ দারুন হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩১
চতুরভূজ বলেছেন: ধন্যবাদ ভাস্কর দা।
৫২|
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৩
ভাস্কর চৌধুরী বলেছেন:
এখন কেমন আছেন?
১৮ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৫৯
চতুরভূজ বলেছেন: এইতো, মোটামুটি আছি। আপানর কাজ কর্ম কেমন চলছে?
৫৩|
১৯ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪৮
ভাস্কর চৌধুরী বলেছেন:
কাজ কর্ম একদম ভালো নয়! এগিয়ে যেতে পারছিনা। চারপাশে শুধু অন্ধকার দেখতে পাচ্ছি।
৫৪|
২০ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৬
মেহরাব শাহরিয়ার বলেছেন: প্রেম করার জন্য বয়সটা একটু বাড়াবাড়ি রকম কম , হয়তো ৫/৬ বছর হবে । সেবয়সেই প্রেম এসেছিল , নীরবে না রীতিমত সরবে । ১৬/১৭ বছর পরেও চায়ের সাথে আমার প্রেম অমলিন ।
৫৫|
২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:০১
বিবেক সত্যি বলেছেন: চায়ের সাথে আমার কোন প্রেম নাই ![]()
৫৬|
০৯ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:০৪
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: চমতকার লেগেছে বরাবরের মত।
৫৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৩৬
রমিজ মৃধা বলেছেন: আছেন কেমুন?
৫৮|
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৫
ভক্কডা বলেছেন: "কবে যে আসবে সেইদিন যেদিন জীবনের প্রয়োজনে আমরা অন্যদেশে গিয়ে বরন করবনা একাকীত্বের স্বেচ্ছা কারাবাস, কবে আসবে এমন দিন যেদিন প্রিয়জনদের ছেড়ে বহুদূর গিয়ে গুমরে গুমরে কাঁদবনা। এই, মন খারাপ হল নাকি? মন খারাপ করা চলবেনা কিন্তু"
তারপরেও তো মনডা খারাপ অয়া গেল!! ক্যান লেখেন এত সুনদর কইরা?
৫৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৩:৫২
রৈদের বলেছেন: সুন্দরভাবে বাঁচার পর পরপারের জন্য যেন সুন্দর জীবন চাইতে না ভুলি। কেউই ভোলেনা, হয়ত ওয়াক্ত হিসেব করে প্রার্থনায় দাঁড়ায়না কিন্তু প্রতিপালকতো সর্বক্ষন আমাদের সাথেই আছেন। তিনি অবশ্যই বুঝতে পারেন মানব হৃদয়ের হাহাকার। --------------- খুব সুন্দর কথা বলেছেন।
৬০|
০৫ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:০০
বিদ্রোহী রণক্লান্ত বলেছেন: আপনাকে মিস করি।
৬১|
১৫ ই জুন, ২০০৮ দুপুর ১:২৩
ভুডুল বলেছেন: আমি জানিনা আমি বুঝিনা মানুষেরা কেমন করে পারে এভাবে চলে যেতে। ! এট সুন্দর করে যে লিখতে পারে তাকে কি মানায় এভাবে লেখা ছেড়ে দেয়া? প্রশ্ন রইল।
৬২|
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৫
ভুডুল বলেছেন: ভুডুল বলেছেন: আমি জানিনা আমি বুঝিনা মানুষেরা কেমন করে পারে এভাবে চলে যেতে। ! এট সুন্দর করে যে লিখতে পারে তাকে কি মানায় এভাবে লেখা ছেড়ে দেয়া? প্রশ্ন রইল।
৬৩|
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৬
লুকা বলেছেন: চলে যদি যাবেই তবে এসেছিলে কেন?
৬৪|
১০ ই মার্চ, ২০১১ সকাল ১১:১৮
চতুরভূজ বলেছেন: সবাইকে শুভকামনা।
৬৫|
০১ লা মে, ২০১১ রাত ১১:১৭
তাসু বলেছেন: miss ur writings..
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০০৮ রাত ৮:২৭
বাতিঘর বলেছেন: সাময়ীক মন্তব্য- মুছে দিন।
গ্রুপ ভিজিট করার অনুরোধ করছি। লিস্টে পাবেননা, আমার গ্রুপ এ দেখুন।