নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ। ট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

কবি ও লেখক

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

রামিসারা লাশ হয় রোজ চারিদিক।

২১ শে মে, ২০২৬ রাত ২:২১

ফুলগুলো ঝড়ে যায়, হয়ে যায় লাশ।
এই দেশের আইনে সব উপহাস।
কিছুই হয়নি যেন সব স্বাভাবিক।
রামিসারা লাশ হয় রোজ চারিদিক।
— শ্রাবণ আহমেদ

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০২৬ রাত ২:৪৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রামিসারা লাশ হয় রোজ চারিদিক।
............................................................
এখানে রক্তের দাগ মুছে যায় টাকার জোরে,
আইনের ধারা শুধু বন্দী কাগজের ঘোরে।
শোষকের উল্লাস, আর শোষিতের হাহাকার,
এই বুঝি এই দেশের অন্ধ বিচার!!!
যেখানে খুনিরা ঘোরে বীরের বেশে,
সত্যের কণ্ঠ ফাঁসি কাঠে এসে মেশে।
বিবেক বিকিয়ে গেছে ক্ষমতার হাটে,
আইনের তামাশা রোজ এই মঞ্চে কাটে।
সব স্বাভাবিক নয়,
এ যে এক তীব্র উপহাস,
বুকের ভেতর জমে প্রতিবাদের দীর্ঘ শ্বাস।
আর কতকাল এই নীরবতা সইবো?
আইনের নামে চলা এই অবিচার ভাঙবই ভাঙবো !!!

৩০ শে মে, ২০২৬ দুপুর ১:৩২

শ্রাবণ আহমেদ বলেছেন: ভাঙতেই হবে।

২| ২১ শে মে, ২০২৬ সকাল ১০:০৩

সামছুল আলম কচি বলেছেন: আসলে অপরাধের ঘটনাগুলো তদন্ত করে পুলিশ। এ তদন্ত রিপোর্ট-ই হলো অপরাধের সত্যতা প্রমানের পোস্ট মর্টেম। উপস্থাপিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগ দায়ের এবং পরবর্তীতে শাস্তি প্রদান করে বিচারক। দেখা গিয়েছে, বেশীরভাগ ক্ষেত্রেই সত্য উদঘাটনের জন্য পেশাগত দায়িত্ব পালন করা হয় না !!! রিপোর্ট হয়ে যায় বায়াস্ট !! আর আইনজীবি পেশা এমনই এক পেশা, যার কোনও কিছু যাচাই-বাছাইয়ের দরকার হয় না। ক্লায়েন্ট টাকা দিয়ে সব কিনে নিবে !! যেমন আগস্ট বিপ্লবী শহীদ আবু সাইদ নিরস্ত্র ছিলো না; তার হাতে লাঠি ছিলো বলে সরকার পক্ষের এক আইনজীবি দাবী করেছে !! সে যদি প্রমান করতে পারেআবু সাইদের হাতে লাঠি ছিলো কিংবা আদালত যদি তা গ্রাহ্যে নেয় তবে পুলিশের পোয়া বারো !!!! পুলিশ বলবে তারা আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে; ব্যস-দেখা যাবে আবু সাইদ শহীদ থেকে খুনীতে পরিনত হয়ে গিয়েছে !!!! এ দেশের আইন, বিচার ব্যবস্থা তো তার সঠিক ডিরেকশনে নাই; তার উপর পুলিশ আর উকিল মিলে বিচার ব্যবস্থাপনাকে ৬০% ধ্বংস করে দিয়েছে, দিচ্ছে !!! বিদ্রোহী কবি -দে গরুর গা ধুইয়ে -কবিতায় সেই কবে সত্যটা বলেছিলো;
চর্মকার আর মেথর চাঁড়াল
ধর্মঘটের কর্মগুরু!
পুলিশ শুধু করছে পরখ
কার কতটা চর্ম পুরু!
বহুল বহুল আলোচিত সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এ পর্যন্ত ১০৫ বার পিছিয়েছে !!!! কালো কোট পরা পেঙ্গুইন গুলো কতই না মেরুদন্ডহীন !!!!

৩০ শে মে, ২০২৬ দুপুর ১:৩৩

শ্রাবণ আহমেদ বলেছেন: একদম সঠিক বলেছেন। এই পেঙ্গুইনগুলোকে জাতে আনতে পারলে সব ঠিক হয়ে যাবে।

৩| ২১ শে মে, ২০২৬ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: নোংরা একটা দেশে বসবাস করি।

৩০ শে মে, ২০২৬ দুপুর ১:৩৫

শ্রাবণ আহমেদ বলেছেন: কিছু নোংরা রাজনীতিবিদ, অসংখ্য নোংরা জনগণের কারণে আজ এই দেশটা নোংরা দেশে পরিণত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.