নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছু বলার নাই

রাব্বী সৃজন

কিছু বলার নাই।

রাব্বী সৃজন › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প- দায়িত্ব

০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫২







দুপুর বেলা। ঝা ঝা রোদ পড়েছে। আজ হরতাল। রাস্তা খালি। আমরা রাস্তায় দাড়িয়ে আছি। কিছু করার নেই। ডিউটি। খুব তৃষ্ণা পেয়েছে। এক গ্লাস সরবত পেলে খারাপ হতো না। কিন্তু সব দোকানপাট বন্ধ। জানের ভয় সবার আছে।



“সার ঠান্ডা পানি খাইবেন।” তাকিয়ে দেখলাম এক পিচ্চি মেয়ে। আট কি নয় বছর হবে।



“এক গেলাস কত?”



“সার আপনের তন ট্যেকা দেওন লাগব না।” পাশের মুচিটি বলল।



চেহারা দেখে বুঝলাম এ ওই পিচ্চির আত্মীয় হবে।

“এইডা তর কেডা।”



“মাইয়া সার।”



“ওই বাড়িত যা গা। আইজ আর পানি বেচিস না। অবস্থা ভালা না।” পঞ্চাশ টাকার একটি নোট দিয়ে মেয়েটিকে ঝাড়ি দিলাম।



এমন সময় পিকেটারদের একটি মিছিল রাস্তা দিয়ে আসছিলো। কেউ কেউ দেখলাম আমাদের দিকে ইট-পাথর ছুড়ে মারছিল। আমরা পজিশন নিলাম। উপর থেকে বলা হয়েছে যারা ঝামেলা করবে তাদের সামাল দিতে প্রয়োজনে গুলি করতে হবে। এস আই সার চিৎকার দিলেন “হোল্ড।” আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়ালাম। “এইম।” আমরা অস্ত্র তাক করলাম।



হঠাৎ খেয়াল করলাম সেই মুচিওয়ালা আর তার মেয়ে তাড়াহুড়া করে পালাচ্ছে কিন্তু এই মুহূর্তে আমাদের লাইন অভ ফায়ারে রয়েছে। “ফায়ার” বোমা ফুটলো যেন। আমরা গুলি চালিয়ে দিলাম।

মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৪ রাত ১:০৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:



শুধু বলব.... সুন্দর লিখেছেন ৷

০৩ রা মে, ২০১৪ রাত ২:৩৯

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ আলজাহাঙ্গীর। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

২| ০৩ রা মে, ২০১৪ রাত ১:২১

মাহমুদ০০৭ বলেছেন: সুন্দর সংবেদনশীল গল্প । থিমটা ভাল লেগেছে ।

০৩ রা মে, ২০১৪ রাত ২:৪১

রাব্বী সৃজন বলেছেন: আপনার ভাল লেগেছে দেখে গল্প লেখাটা সার্থক হল মাহমুদ ভাই।

৩| ০৩ রা মে, ২০১৪ রাত ২:০৩

নাসরিন চৌধুরী বলেছেন: বেশ লেগেছে অনুগল্প যদিও আমি অনুগল্পে খুব কাঁচা ।কিন্তু আপনার লেখাটি সত্যিই বেশ পরিপাটি লেগেছে ।শুভেচ্ছা জানবেন ।

০৩ রা মে, ২০১৪ রাত ২:৪২

রাব্বী সৃজন বলেছেন: আপনাকেও শুভেচ্ছা

৪| ০৩ রা মে, ২০১৪ রাত ২:০৪

বাংলার পাই বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইলো।

০৩ রা মে, ২০১৪ রাত ২:৪৩

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ বাংলার পাই।

৫| ০৩ রা মে, ২০১৪ সকাল ৭:৪১

মধ্যপদলোপী কর্মধারয় বলেছেন: গল্পের বিষয়টা নতুন । চমত্‍কারভাবে তুলে ধরেছেন । সুন্দর হয়েছে

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৬

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ।

৬| ০৩ রা মে, ২০১৪ সকাল ৭:৪৩

সাইদ সরকার বলেছেন: মেয়েটার কি হল ভাবতেই গা শিউরে উঠল।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৭

রাব্বী সৃজন বলেছেন: বাস্তবতা অনেক সময় এর চেয়েও নগ্ন সাইদ সরকার ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।

৭| ০৩ রা মে, ২০১৪ সকাল ১০:২৩

দালাল০০৭০০৭ বলেছেন: গল্প ভাল লেগেছে +++++++

০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:৫৯

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ। আপনার প্রোফাইল পিক টা সুন্দর কিন্তু নামের সাথে মেলে না। :)

৮| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:১৬

মামুন রশিদ বলেছেন: গল্পের থিমটা আনকমন । একজন পুলিশের জবানবন্দিতে মানবিক গল্প ।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০০

রাব্বী সৃজন বলেছেন: আশা করি আমার সাথেই থাকবেন মামুন রশিদ ভাই।

৯| ০৩ রা মে, ২০১৪ সকাল ১১:৪৭

ফা হিম বলেছেন: পুলিশরাও মানুষ...

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৩

রাব্বী সৃজন বলেছেন: সহমত। আমার অভিজ্ঞতায় আমি কখনো কোন ট্রাফিক পুলিশ এর কাছ থেকে সাহায্য চেয়ে নিরাশ হই নি।

১০| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:০১

বিপ্লব৫৫ বলেছেন: অল্প কথায় আমাদের দীর্ঘ বাস্তব জীবনের ছবি ফুটে উঠেছে।

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৪

রাব্বী সৃজন বলেছেন: চেষ্টা করেছি। শুভেচ্ছা জানবেন।

১১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৫

শুঁটকি মাছ বলেছেন: ছোট্ট গল্পটা কি ভীষন মানবিক!

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৬

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ। আপনাকে আশা করি সাথে পাবো আপু।

১২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১২:১৯

অনিক_৩৩ বলেছেন: কঠিন বাস্তবতা। ভাল লাগল। +++

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:০৭

রাব্বী সৃজন বলেছেন: সহমত। আপনাকেও ধন্যবাদ।

১৩| ০৩ রা মে, ২০১৪ দুপুর ১:১১

আহমেদ জী এস বলেছেন: রাব্বী সৃজন ,




ভয়ংকর রকম সুন্দর..........

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:০৯

রাব্বী সৃজন বলেছেন: ধন্যবাদ।

১৪| ০৩ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

তাসজিদ বলেছেন: মন খারাপ করা গল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.