| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বায়স
আপাতত ভুলে গিয়েছি !!! মনে পড়লে দেখা যাবে _______ মনে পড়েছে অসংকোচ আত্মপ্রকাশের স্পর্ধা এবং দুঃসাহস যেমন আমার তেমনি এর প্রতিটি স্ফুরণের অধিকারও আমার অর্থাৎ এর সর্বৈব স্বত্ব সংরক্ষণের বিশাল দায়িত্ব এবং দায়ভারও আমার আমার প্রতি দয়া প্রকাশ করে এই কষ্ট লাঘবের চেষ্টা না করলেই আমি খুশী হবো
ইমন ভাই,
এতদিন এভাবে লিখিনি আপনার কাছে - প্রয়োজন হয় নি । আপনার চমৎকার সব পোস্টের নিচে ইঁচড়ে পাকার মত প্রশ্ণ করেই গিয়েছি - বিভিন্ন ভাবে বিভিন্ন ধরণের প্রশ্নবাণে আটকে ফেলার চেষ্টা করেছি । আপনি ধৈর্য্য না হারিয়ে সংযতভাবে সেগুলোর উত্তর দিয়েছেন । আমি বড্ড অলস মানুষ - মনের মধ্যে অনেক কথা জমা হয়ে থাকলেও পোস্ট আকারে সেগুলো প্রকাশ করা হয় নি । আপনাকে আরো অনেক প্রশ্ন করবার ছিল - আলস্যের আড়ালে সেসব প্রশ্নও করা হয়নি । প্রায় আড়াই বছর ধরে ব্লগে ব্লগে ঘুরে বেড়াচ্ছি ।ইদানীং সামুতে লগ ইন না করেই আপনার নাম লিখে সার্চ করে ব্লগ খুঁজে পড়তাম ।বাসায় কতো বকুনি খেয়েছি সারাদিন ব্লগে পড়ে থাকি বলে ! অথচ আলসেমীতে সেসব প্রশ্ন করা হয় নি।
ইমন ভাই , মনের ভেতরে জমানো সেসব প্রশ্নের হিসেব থাক । আজ যে প্রশ্ন টার উদয় হয়েছে শুধু সেই প্রশ্ন টারই উত্তর দিন আজ । খুব কী প্রয়োজন ছিল এতো তাড়াহুড়ো করে চলে যাওয়ার ?
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
বায়স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । আল্লাহ্ তার বিদেহী আত্মাকে শান্তি দিন
২|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
কালো_সাদা বলেছেন: তুমি খুব ভোরে এখানে এসেছো
দেখছো ম্লান আলোয় অনেক মানুষ
দাঁড়িয়ে নির্বাক জগতে......।
অন্য ভুবনে শান্তিতে থাকুন ইমন জুবায়ের
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
বায়স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । অন্য ভুবনে শান্তিতে থাকুন ইমন জুবায়ের
৩|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১
অপূর্ণ রায়হান বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০
বায়স বলেছেন: আপনার প্রস্তাবটি চমৎকার - সামুর মডারেশন প্যানেল কে এই বিষয়টি নিয়ে ভেবে দেখর জন্য অনুরোধ করছি । তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
৪|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩১
ফারাহ দিবা জামান বলেছেন: প্রয়োজন ছাড়াই মানুষ চলে যায়।
এও মানুষের এক স্বভাব হয়ত।
আর বিধাতার নিয়ম।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন।
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
বায়স বলেছেন: হুম - নিষ্প্রয়োজনীয় সময়ে মৃত্যুর নিষ্পেষণ
তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
৫|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২
আহমাদ জাদীদ বলেছেন: তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন ।
০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
বায়স বলেছেন: আমীন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: তার বিদেহি আত্মায় আমাদের অনন্ত শ্রদ্ধা
লেখক বলেছেন: ভাবনা মনে
মাসুদ রানা
হে প্রিয়জন বাধ এ মন
জগত এক দৃশ্য ছবি
শেষ নাই আত্তার গমন
ভাবুক সাজে এ কবি ।
তারি লিলা অনন্ত মেলা
মোরা যে তারি বান্ধা
মানুষ নামের সেরা ভেলা
বুঝি ঘনায়ে জীবন সন্ধা ।
তারি দয়ায় আহার নিদ্রা
তারি দয়ায় এ বাঁচা
তারি নিকট যেতে হবে
ভাঙ্গবে যখন খাঁচা ।