নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্রোহে আছি ভাল আছি

কী আশ্চর্য ! এখনো হৃৎপিণ্ড টা বেঁচে আছে!

বায়স

আপাতত ভুলে গিয়েছি !!! মনে পড়লে দেখা যাবে _______ মনে পড়েছে অসংকোচ আত্মপ্রকাশের স্পর্ধা এবং দুঃসাহস যেমন আমার তেমনি এর প্রতিটি স্ফুরণের অধিকারও আমার অর্থাৎ এর সর্বৈব স্বত্ব সংরক্ষণের বিশাল দায়িত্ব এবং দায়ভারও আমার আমার প্রতি দয়া প্রকাশ করে এই কষ্ট লাঘবের চেষ্টা না করলেই আমি খুশী হবো

বায়স › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু কথন

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

তুমি কেন জন্ম নিলে তুষারকণার সনে ?

তুমি নাহয় জন্ম নিতে কোকিল ডাকার ক্ষণে,

কিংবা যখন থোকা থোকা সবুজ আঙ্গুর ঝোলে

সেই সময়ে, যে সময়ে সোয়ালো দেশ ভোলে

মৃত্যু থেকে আরো দূরে - আরো দূরে সরে

মৃতপ্রায় গ্রীষ্ম থেকে বাঁচতে তারা ওড়ে

মেষের পশম মেঘের মতন

তখন কেন তোমার মরণ?

টুকটুকে লাল আপেল পতন ¬¬¬

তখন কেন হলো না ; মৃত্যু-সমর্পণ

যখন ঘাসফড়িঙের ছুটোছুটি -

হুটোপাটি লুটোপুটি

গমের ক্ষেতে অবহেলায়

ডুবন্ত খড় কয়েক মুঠি

তখন বাতাস বিলাপ করে

করুণ সুরে করুণ স্বরে

মৃত্যু এলো ঝড়ের মতন

পথ হারিয়ে হঠাৎ করে

__________________________________________________________

মূল কবিতা এখানে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৪

এহসান সাবির বলেছেন: মৃত্যু থেকে আরো দূরে - আরো দূরে সরে
মৃতপ্রায় গ্রীষ্ম থেকে বাঁচতে তারা ওড়ে
মেষের পশম মেঘের মতন
তখন কেন তোমার মরণ?

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০২

অপূর্ণ রায়হান বলেছেন: অনুবাদ ভালো হয়েছে ভ্রাতা ।

শুভেচ্ছা নিবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.