নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাই প্রগতিশীল সমাজ

সাগর হাসি

জানতে চাই। জানাতে চাই।

সাগর হাসি › বিস্তারিত পোস্টঃ

তেল খবর।

২২ শে মার্চ, ২০১৩ রাত ৮:০৬

চারিদিকে শুধু তেল। তেল, তেল, তেল। আকাশে তেল বাতাসে তেল। উঠতে তেল বসতে তেল। তেলে তেলে ভরপুর সবাই। সকালেও তেল বিকালেও তেল। যে যেভাবে পারছে সেভাবে তেল দিচ্ছে। তেল দিচ্ছে অফিসে, রাস্তায়; তেল দিচ্ছে বাড়িতে। তেল দিচ্ছে বসকে, দিচ্ছে বন্ধুকে, স্বামীকে, স্ত্রীকে, আত্মীয়কে। বস থেকে কর্মচারী কেউই তেলের সাগরের বাইরে নয়। কে জানি বলেছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। কিছুই জানে না ব্যটা উৎপাদনের দিক দিয়ে আমরাই সেরা। যে যাকে পারে তাকেই তেল দিচ্ছে । বুশ নাকি ইরাক হামলা করেছিল তেলের জন্য। ব্যাটা বেকুব। X( এতবড় খনি তার চোখেই পড়েনি। আবহমান কাল থেকে এখানে উন্নতির সবচেয়ে বড় উপাদান তেল। তেল দিতে না পারলে চাকরি হয়না, হয়না ব্যবসা, থাকেনা প্রেমিক, বন্ধুত্ব হয় ক্ষীণ। :(( তেলে-তেলে বাঙালি। অন্য দেশ গুলো তেলের এই খবর রাখেইনা।/:) তবে আর নয় আমরাই জানাব এই তেলের খবর।:)

তেল নিয়ে সংকট আর না আর না।

আমরা সবাই আছি আর নেই ভাবনা।

আসছি আমরা আসছি। সমগ্র জগতকে ত্যাল দিতে আসছি।;)

হে বিশ্ববাসী!

শুনতে কি পাও সেই ধ্বনি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.