| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলতে চলতে ক্লান্ত হব, হয়তো থেমে থেমে আবার চলবো, চলার শেষ যেদিন হবে, অসহায় লেখাগুলি তাকিয়ে রবে।
ব্লগার "আলোকিত আধারে" ভাইয়ের একটি পোষ্ট একটু আগে পড়লাম। দেখলাম লেখাটি অনেক তথ্যবহুল, যা মানুষের জানার দরকার বা জানানোর দরকার। তবে ভাই আপনাকে নিয়ে হয়তো হাসবে তারা, যাদের নিয়ে লিখলেন। বলবে . .বোকা ছেলে, কিছ্ছুই বোঝে না..। আর আমার মনে হয় আপনি বিদেশ থাকেন।
মূল কথা হল, আমরা যারা দেশে থাকি, আমাদের উজান-ভাটি হিসেব করে নাও বাইতে হয়। বৃষ্টির দিকে ছাতা মেলে ধরতে হয়, এটাইতো স্বাভাবিক? কারণ আমরা বুদ্ধিমান। আপনিও ব্যক্তিগতভাবে সফল হওয়ার জন্য এর বিকল্প নেই। আমি এখন ব্যাংকক আছি, একটু আগে একটা বাংলা রেষ্টুরেন্টে বসে রাতের খাবার খাচ্ছিলাম। এক ভদ্রলোক বললেন, (অন্য দুজনের কথপোকথন আমি শুনছিলাম) ভাই সবচেয়ে ভাল ব্যবসাটা এখন আমি করছি। (পাশে বসা আমি) খুব আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলাম কিসের ব্যবসা করেন ভাই?
বললেন, "কমিশনিং এজেন্ট হিসাবে কাজ করি, আগে বিদেশের সাথে করতাম আর এখন দেশেই কাজ করছি শুধু আইটেমটা একটু পরিবর্তন করেছি" । আমার তাকানো দেখে উনি বুঝলেন যে, আমি বুঝতে পারিনি.,
আগে নাকি উনি বিদেশী কোন এক পন্যের বাংলাদেশী এজেন্ট হিসাবে কাজ করতেন কিন্তু ব্যবসা তেমন জমাতে পারেননি রাজনৈতিক অস্থীতিশীলতার কারনে, তবে অনেক বড় বড় নেতার সাথে ভালো সম্পর্ক ছিলো আগে থেকেই। সবচেয়ে এক ঘনিষ্ট নেতার কাছে ব্যবসায়িক ব্যাপারে আলাপ করতে গিয়ে নতুন এই ব্যবসার আইডিয়া নিয়ে ফিরলেন এবং দ্রুত নেমে পড়লেন। বর্তমানে তিনি সফল এবং অনেক টাকার মালিক।" এই ভদ্রলোককে কি আপনি বুদ্ধিমান মনে করবেন না? তিনি সময়োপযোগি সিদ্ধান্ত নিতে পেরেছেন বলে সফলভাবে ব্যবসা করে যাচ্ছেন।
ব্যবসাটা কি?
ঐ যে বললাম না, "ভাটির দিকে নাও ভাসানো"। বর্তমানে দেশের নেতা/নেত্রী জন প্রতিনিধিরা বেশির ভাগই অপরাজনীতিতে বিশ্বাসী, আর যারা ভালো আছেন তারা অবশ্যই বুদ্ধিমানও বটে, তাই তারাও জোয়ারে গা ভাসিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন। আর প্রায়ই বলেন, এখন পরিবেশ পরিস্থিতি ভালো নয় কিছু বলা যাবে না। তাহলে কখন, কবে তারা কথা বলবেন? তখনতো পরিবেশ ভালই থাকবে, তাহলে তারা কি নিয়ে বলবেন, বা বলেই লাভ কি হবে।
যেই ভদ্রলোকের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম তিনি সকল ব্যবসা ছেড়ে দিয়ে খুনী ও অপরাধীদের দালালী করেন। যখন কেউ খুন বা অপরাধ করে ধরা পড়ে তিনি তাদের সাথে দর কষাকষি করে ফাইনাল করে নেতাদের কাছে সুপারিশের জন্য জমা করেন, মোট আদায়কৃত টাকা থেকে কমিশন গ্রহন করেন।
তাহলে তিনি কি অপরাধী??? নিশ্চয়ই না। তিনি ব্যবসায়ী!!
কারণ তিনি খুন করেননি, সহযোগিতাও করেন নি অথবা টাকা খেয়ে অপরাধ মুক্ত করার ক্ষমতাও তার নেই। মোট কথা সময়ের উপযোগি এবং নিরাপদ ব্যবসা, আইনে ধরা ছোয়ার বাহিরে।
বর্তমানে দেশে অপরাধের জোয়ার বইছে আপনিও তাতে গা ভাসিয়ে দিন সফল হবেন। প্রতিকুলে সাতার কেটে ক্লান্ত হয়ে অবশেষে খুন / বা গুম হওয়ার দরকার কি?
শুধু বিবেকের আদালতে চলমান মামলাটিকে কিছুদিনের স্থগিতাদেশ দিয়ে আপনার কাজ চালিয়ে যেতে পারেন।
২|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
এস, এম, শফি কামাল বলেছেন: জ্বী ভাই, আপনি ঠিকই ধরতে পারছেন।
আর আমার মত ভাবনাহীন অশিক্ষিত লোকেরাই যে এখন ভালো ব্যবসায়ী।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৭
হরিণা-১৯৭১ বলেছেন: আপনি শিক্ষিত না হওয়ায়, বিনা ভাবনায় নিজের লাভটা বুঝে নিচ্ছেন!