| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিকারি পেঁচা নিশ্চুপ বসে আছে...
কল্পনায় উড়ছেনা কোন ঘুড়ি...
শান্ত হয়ে গেছি আমি,
নিজের আইনে নিজেকে মৃত্যুদন্ড দিলাম...।।
অজস্র বাক্যালাপ হয় চারপাশে...
হাঁটু গেড়ে বসে থাকি,অতন্দ্রিত...
আপনাতে অপরাধী চোখে তাকাই,
অহরহ বলে যাই,"ক্ষমা করো,আমি পারিনি"
বিষন্নতা ধেই ধেই করে নাচে...
স্থায়ী বাসস্থান পাওয়ার আনন্দে...।
আবেগ মুখ থুবড়ে পরে আছে,
মনের আদালতে তাকে যাবজ্জীবন দন্ড দিলাম...।।
মাথা নিচু করে দাড়াই,নির্লজ্জ...
চুপচাপ বলে যাই,"ক্ষমা করো,আমি পারিনি"
©somewhere in net ltd.