নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

ট্রোল

যে জন বংগেতে জন্মে হিংসে বংগবাণী ......... সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি

ট্রোল › বিস্তারিত পোস্টঃ

ইসরাইল এর বিমান ধংস করেছিল এক বাঙালী

১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

ইসরাইল এর বিমান হামলায় গাজায় কত নিরীহ প্রাণ ঝরে গেছে। মানবতার খাতিরে গাজা বাসীর জন্য বাঙালীর হাহাকার, সমর্থন আর ইহুদী মালিকানাধীন পণ্য বর্জন এর আহবান কেমন যেন অসহায়েত্বর ই নামান্তর।

অবশ্য বাঙালী কিন্তু এতটা অসহায় নয় বলেই আমার মনে হয় । অন্তত ইতিহাস কিন্তু তাই বলে। এক সাহসী বীর ও জংগী বিমানের পাইলট এর বীরত্বগাথা আমি খুজে পেয়েছি । উইকিপিডিয়া পড়ে গর্বে‌ আমার বুক টা ফুলে উঠেছিল। যুদ্ধক্ষেত্রের প্রায় অবিশ্বাস্য সেসব কাহিনী আমার বিশ্বাস করতে অনেক সময় লেগেছিল।

এই বীরযোদ্ধা হচ্ছেন ফ্লাইট লেফট্যান্যান্ট সাইফুল আজম (পরবর্তী তে গ্রুপ ক্যাপ্টেন)

১৯৬৭ সালের জুন মাসে একজন বাঙালী পাইলট আরব-ইসরাইল যুদ্ধে ইসরাইল এর চারটি যুদ্ধ বিমান ধংস করেন।এটি যেকোন পাইলটের সর্বোচ্চ ইসরাইলি বিমান ধংসের বিশ্বরেকর্ড।যুদ্ধের মেয়াদ ছিল মাত্র ছয়দিন। এসময় পাকিস্তান বিমান বাহিনী কর্তৃক নিযুক্ত হয়ে তিনি যথাক্রমে জর্ডান ও ইরাক বিমান বাহিনীতে দায়িত্ব পালণকালে তার এই দক্ষতার পরিচয় দেন।

জর্ডান ও ইরাক সরকার এই বীর যোদ্ধা কে Order of Istiqlal এবং Nut al-Shujat পুরস্কার প্রদান করেন।

সবচেয়ে বড় কথা হল আমেরিকা তাকে লিভিং ঈগল উপাধিতে ভূষিত করেন।


সাইফুল আজম এর জন্ম ১৯৪১ এ পাবনায় ।বাংলাদেশ স্বাধীনতা লাভের পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে দায়িত্ব পালণ করেন । তার সাহসিকতার জন্য আমাদের গর্বিত হতেই হবে।

পাকিস্তান বিমান বাহিনীর উদ্ধৃতি Flight Lieutenant Saiful Azam has the unique distinction of having kills against air forces of two different countries. . He retired as a Group Captain from Bangladesh Air Force. In 2001, he was honoured by the United States Air Force (USAF) and enjoys the status of being one of the twenty two ‘Living Eagles’ of the world.

সুত্রঃ উইকিপিডিয়া লিঙ্ক

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬

ফেরদাউস আল আমিন বলেছেন: আপনার এই সুন্দর লেখায় কেউ কোন মন্তব্য করেনি দেখে বেশ অবাক হলাম
এত উঁচু মানের ফাইটার পাইলট ও সাহসী আকাশ যোদ্ধা এবং এত কম বয়সে, সেলুট দিয়ে সন্মান জানাতেই হয়।
আজ তিনি পরপারে চলে গিয়েছেন, জীবিত অবস্থায় আমাদের এই বিষয়ে আরও জানা উচিত ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.