| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভি চ্যানেল/নিউজ এর নিচের অংশে বড় লাল চলন্ত লাইনঃ-হঠাৎকরে একি অলুক্ষুণে খবর...
চার ঘন্টা আগের ঘটনা-
দেশের প্রধান নৌ-রূট শীতলক্ষ্যার পাড়ের ছোট গ্রাম চর-হোগলা, পশ্চিমে মুন্সিগঞ্জ জেলা সদর, পূর্বে গজারিয়া(মুন্সিগঞ্জ জেলা)এবং উত্তরে কলাগাছিয়া(নারায়ণগঞ্জ জেলা)।এ গ্রামটি নারায়ণগন্জ জেলার সোনারগাও থানায় পড়েছে। গ্রামের তিনদিকে শীতলক্ষ্যা নদী নিজের সবটুকু শক্তি নিয়ে বয়ে চলেছে অবিরাম। যাত্রীবাহি লঞ্চ সদরঘাট থেকে তো বটেই মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ সহ আর কয়েকটি বন্দর থেকে প্রতিদিন ছেড়ে যায়।
আজকের ঘটনা একটু আলাদা, কারণ কি? কারণ হচ্ছে একটু পর.. একটা গণহত্যা হতে চলেছে।কিভাবে হবে...
উত্তর দিক দিয়ে কিছুক্ষণ পর-পর যাত্রীবাহি লঞ্চ ঢেউ তুলে চলে যাচ্ছে, কার ভাগ্যে মৃত্যু লেখা আছে কে জানে...
রাত বারটার একটু আগে, উত্তর দিক দিয়ে আরো একটা লঞ্চ আসছে। ঘুট ঘুটে অন্ধকার বাইরে। দিনের আলো হলে হয়ত দেখা যেত যে মানুষের ভিড়ে লঞ্চ কে আলদা করে চেনা যাচ্ছেনা।ছোট একটা লঞ্চ আর এতগুলো মানুষ।
যাত্রীরা সবাই ঘুমিয়ে, স্বপ্নে হয়ত বাড়ি ও পৌছে গেছে ।কতদিন পর মা-বাবার সাথে দেখা। “এবার দুইটা দিন বেশি থাকিস বাবা”-মার হাস্যরত মুখ। কে জানে কিছুক্ষণ পর মৃত্যু এসে কেড়ে নিবে স্বপ্ন।
হঠাৎ করে অনেক চিৎকার শুনে ঘুম ভেংগে দেখে লঞ্চ কাত হয়ে গেছে ।জীবনের শেষ বারের মত ভয় পেয়ে গিয়ে দেখল- সামনের দিকে মানুষের ভারে অনেকটা ডুবে গেছে।আর কিছুক্ষণ পর বাকিটাও তলিয়ে যাবে।
সবার অনেক বাধা সত্তেও সদরঘাট থেকে বস্তা বোঝাই করল লঞ্চের স্টাফেরা।এরপর আবার পথে পথে থেমে যাত্রী-মালামাল বোঝাই করে লঞ্চের ডোবা অনেকটা নিশ্চিত করে রেখেছিল।বিশ বছরের পুরোনো বডি আর সইতে না পেরে পানি উঠে ডুবে গেল।
গ্রাম থেকে নদীপাড়ের লোকেরা নৌকায় করে কয়েক জনকে উদ্ধার করল আর লঞ্চের সাথে বাকিদের সলিলসমাধি।
স্বজনের সাথে ঈদের ছুটি কাটানো আর কোনোদিন ওদের পক্ষে সম্ভব হবেনা।
চার ঘন্টা পরের ঘটনা-
ব্রেকিং নিউজ 16 মে 2014 ... আবারও লাশের সারি। মুন্সীগঞ্জের মেঘনার পারে একের পর এক লাশ ওঠানো হচ্ছে নদী থেকে।আর তা দেখে বিলাপ করতে করতে জ্ঞান হারাচ্ছে স্বজন। সেখানে তিনশতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি মেরাজ-৪ লঞ্চ। ঘটনার পর১৪ জনের লাশ উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও দুই শতাধিক মানুষ
গজারিয়ায় লঞ্চ ডুবিতে আরও ৪ লাশ গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি তারিখ: ১৩-০২-২০১৩
শীতলক্ষ্যায় লঞ্চ ডুবি, আটজনের লাশ উদ্ধার মুন্সিগঞ্জ প্রতিনিধি তারিখ: ০৬-০৭-২০১১
বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি, ৩৯ লাশ উদ্ধার-কয়েকটি মর্মান্তিক ছবি! ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮
মেঘনায় লঞ্চ ডুবি : উদ্ধার অভিযান শেষে ৫৬ লাশ
পটুয়াখালীতে লঞ্চ ডুবি, উদ্ধার ৩০ 27 জানু 2014
3 মে 2014 ...
আরো কত লঞ্চ ডুবেছে, তার হিসেব রাখা আছে কোথায় ? কে বলতে পারবে আর কত মৃত্যুর পর হুশ হবে মন্ত্রী-আমলা আর কশাই লঞ্চ মালিকদের।
সাউথ কোরিয়ায় সরকার নড়ে গেছে এক দুর্ঘটনায়। বিষয় টা ত সচেতনতার, নিরাপত্তার আর দূর্নীতিবাজ সরকারী কর্মচারীর অপসারণ করে ও তো করা যেত।তাই বলে প্রধাণমন্ত্রীর পদত্যাগ !!!! Ferry disaster: South Korean prime minister resigns
(লোভী বাংগালী !!কতবড় সাহস!!)
প্রকৃত পক্ষে কি চলছে?... নৌ-পরিবহন মন্রণালয় ঘুষের আড্ডাখানা, মালিকদের ব্যাবসা করতে হবেনা? তাই অচল লঞ্চ-কলমের এক খোচায় সচল।ক্ষতি পোষাতে পাচ-ছয়গূণ যাত্রী নিতেই হবে!!
পাশাপাশি ঈদে যাত্রীর চাপ সামলাতে অবস্থা আরও খারাপ হয়ে যায়।
আমি এখন মনে করছি রাতারাতি সরকার অবস্থার কোন উন্নতি করতে পারবেনা, এক্ষেত্রে যাত্রীর সচেতনতার কোন বিকল্প নেই।যাত্রীদের জন্য বলতে চাই “নিজের জান খোয়ানোর ঝুকি নিয়ে ঈদের যাত্রা করার কোন মানে হয়না”
রাস্ট্রযন্ত্রের উদ্দ্যেশ্যে বলতে চাই “সচেতনতা,নিরাপত্তা এবং দূর্নীতিবাজ কর্মচারীর অপসারণ করার ব্যাবস্থা করুন। ঈদের যাত্রা নিরাপদ করুন,অন্তত মানবতার খাতিরে হলেও করুন”।
গুগল সার্চ এ বাংলাদেশ লেখার নীচে দুর্ঘটনা ,মৃত্যু , লাশ দেখতে চাইনা।
“সবার বাড়ি ফেরা নিরাপদ হোক”
২|
২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩
হেডস্যার বলেছেন:
কি যা তা বলছেন !! এই দেখেন আমাদের চক্ষু উৎপাটন বিশেষজ্ঞ মন্ত্রী কি বলেছেনঃ
হাসিনার আমলে দুর্ঘটনা কম ঘটে
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৬
ট্রোল বলেছেন: নিজের প্রশংসা নিজে শুনতে চাওয়া বুদ্ধিমানের লক্ষণ নয়। যেদিন সাঊথ কোরিয়ার পি এম এর মত আমরা নেতা পাব সেদিনই আমরা সার্থক হব।
৩|
২৫ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: “সচেতনতা,নিরাপত্তা এবং দূর্নীতিবাজ কর্মচারীর অপসারণ করার ব্যাবস্থা করুন। ঈদের যাত্রা নিরাপদ করুন,অন্তত মানবতার খাতিরে হলেও করুন”।
সহমত।
কিন্তু কুম্ভকর্ণদের ঘুম তো ভাংবে না। তারা যে জেগে ঘুমায়...
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:১২
ট্রোল বলেছেন: দেশে শিশুদের আমরা শিক্ষিত করছি কিন্তু মানবিক করছি না। ওরা বড় হয়ে ঘুষ খেলে কিছু দায় তো আমাদের বটে।
টাকাই সব নয়, দায়িত্ব পালন করে যে সন্তুষ্টি পাওয়া যায় আমাদের বুঝা উচিত
৪|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ৮:১১
ট্রোল বলেছেন: দেশে শিশুদের আমরা শিক্ষিত করছি কিন্তু মানবিক করছি না। ওরা বড় হয়ে ঘুষ খেলে কিছু দায় তো আমাদের বটে।
টাকাই সব নয়, দায়িত্ব পালন করে যে সন্তুষ্টি পাওয়া যায় আমাদের বুঝা উচিত
৫|
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১০:১৭
মোঃ ইসহাক খান বলেছেন: যাত্রাপথের বিপদগুলো দূর হোক।
০২ রা আগস্ট, ২০১৪ রাত ১১:৩৬
ট্রোল বলেছেন: সবাই মিলে করতে হবে।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৪১
ট্রোল বলেছেন: বিগত সরকারে আমল হতে আজ পর্যন্ত নিহত সবাইকে স্মরণ করছি ।তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।