| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লঞ্চ দুর্ঘটনা নিয়ে আমি ঈদের আগে একটি পোষ্ট দিয়েছিলাম। কিন্তু নির্বাচিত পাতায় ঠাই না পাওয়ায় মনে দু:খ পেলে ও কিছু ভাল কবিতা বিষয়ক পোষ্ট দেখে ভাবলাম হয়ত মডারেটর নিরুপায় ছিলেন।যাহোক ঈদের পরে দেখলাম পুর্বের লঞ্চ দুর্ঘটনার পূনরাবৃত্তি ।উদ্ধার অভিযানে কত টাকা খরচ হয়েছে সংশ্লিষ্টরা বলতে পারবেন।শুধুমাত্র হামজা/কান্ডারী [১/১০] এর একদিনের তেলের খরচ হিসাব করলে বোঝা যাবে।
লঞ্চ দুর্ঘটনা রোধকল্পে দেশে কোন আইন আছে কিনা ,থাকলে তা কত টুকু যুক্তিযুক্ত যাচাই করে দেখি ,আজ ভাবছিলাম। কি আর বলব নামকাওয়াস্তে একটা ওয়েবসাইট আছে biwta এর।আইনের কপি পিডিএফ আকারে আছে তা ও ১৯৭৬ সালের। একই আইনের ধারা পাওয়া গেল আইন ও সংসদ মন্ত্রণালয় এর ওয়েবসাইটে। কিন্তু ওই আইনে অসম্পূর্ণ ভাবে শাস্তির ঊল্ল্যেখ আছে।মজার ব্যপার হল ২০০১ সালে ‘‘বাংলাদেশ অভ্যন্তরীণ ইস্পাত নির্মিত জাহাজসমুহের নির্মাণ বিধিমালা,২০০১’’ নামে একটি বিশদ আইন রচিত হয়েছে। কিন্তু কোন ওয়েবসাইটে এই আইনের নাম গন্ধ ও নেই।
অবশ্য একটি বই আছে বাজারে এ আইন নিয়ে।অবশেষে বইটা কিনে আনলাম।
ওই আইনে যাত্রী বহন ক্ষমতা নিয়ে অনেক বিস্তারিত লিখা আছে ।উল্ল্যেখযোগ্য অংশ একটু সংক্ষেপে লিখছি-প্রত্যেক ৩য় শ্রেণির যাত্রীর জন্য ১.২৫ ব:মি: জায়গা , ১ম ও ২য় শ্রেণির ২.৭৫ ব:মি: জায়গা ও ১.৭৫ ব:মি: জায়গা থাকতে হবে।
সকল যাত্রী জাহাজের অর্ধেক অংশে একত্রিত হলে,সর্বোচ্চ ১০ডিগ্রী কাত হওয়া পর্যন্ত যাত্রী সংখ্যা সীমিত থাকবে।
দেখা যাচ্ছে আইন যা বলে কার্যক্ষেত্রে তা দেখা যায়না।
এবার সবচেয়ে দুর্দশা গ্রস্থ ১৯৭৬ সালের আইন এর দিকে তাকানো যাক।
অধিক যাত্রী বহনের শাস্তি হবে যাত্রী প্রতি ৩০০ টাকা অনধিক ১লক্ষ টাকা।অধিক মালামাল বহনের শাস্তি হবে দুই বছরের জেল।
Penalty for over loading of goods (solid, liquid, gaseous or bulk)67B.
If an inland ship carries on board any goods in excess of the load line mark set forth in the certificate of registration of the ship for which the ship is fit to carry, the owner or his representative, if present, on board the inland ship or at the terminal at the time of voyage, loading or unloading or master of the inland ship carrying the excess goods shall be punishable with imprisonment for a term which may extend to two years, or with fine which may extend to,-
(a) in the case of an inland ship having capacity up to one hundred fifty gross ton, ten thousand Taka; and
(b) in the case of an inland ship having capacity above one hundred fifty gross ton, fifty thousand Taka, or with both.
এবার আসা যাক যাত্রীর মৃত্যু হলে কি শাস্তি- সর্বোচ্চ পাঁচ বছরের জেল -
70(2)-Where a shipping casualty caused by an inland ship resulted in the loss of life of, or injury to, any person, or damage to any property, on board such ship or any other ship, and such casualty occurred due to the fault of such inland ship or due to the incompetence or misconduct of, or contravention by the owner, master or any officer or other member of the crew of the ship, the owner, master or any officer or other member of the crew of such ship or each of them shall be punishable with imprisonment for a term which may extend to five years, or with fine which may extend to Taka one lac but shall not be less than Taka ten thousand, or with both.
২০০১ সালেের আইনে কোন শাস্তির কথা উল্ল্যেখ নেই। ১৯৭৬ সালের আইনে শাস্তি এত নগণ্য যে তাতে লঞ্চ দুর্ঘটনা কমার বা মালিকদের ভয় পাওয়ার কোন কারণ দেখছি না।
আগামীতে লঞ্চ দুর্ঘটনা হবেনা এমন কোন নিশ্চয়তা আমরা পাচ্ছিনা।আইনের প্রয়োগ ও নেই আর নামে মাত্র শাস্তির বিধান লঞ্চ মালিকের (পড়ুন কসাই) আংগুল ও বাকা করতে পারবে বলে মনে হয়না।
লিন্ক সমূহ :
http://www.biwta.gov.bd/website/?page_id=10
http://bdlaws.minlaw.gov.bd/pdf_part.php?id=53
তথ্যসুত্র: The inland shipping laws and rules-মো: মুঈনদ্দিন জুলফিকার
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২১
ট্রোল বলেছেন: একমত পোষণ করছি
আইন এর অভাব হলে অরাজকতা অবশ্যম্ভাবী
২|
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৫
এইচ. ইমরান বলেছেন: ভাই আপনার কি মনে হয় আইন করে কোন লাভ হবে এই দেশে! যেখানে খোদ সরকারই যেখানে কোন আইনের তোয়াক্কা করে না, নিজেদের সুবিধা অনুযায়ী আইন বানিয়ে নেয়।
সেখানে সাধারণ জনগন...
ভাই আমার একটি প্রশ্ন আছে লঞ্চটা কি পাচ্ছে না, নাকি পেয়েও না পাওয়ার কথা বলছে।
পেলে তো যত লাশ পারে তার ক্ষতিপূরণ দিতে হবে। যেহুতু ক্ষতিপূরণ দিতে চেয়েছে।
300 বা 400 লাশের জন্য প্রায় 4 কোটি টাকা দেওয়া লাগবে।
তবে যে কটা লাশ পেয়েছে তার টাকা ঠিক মত দেয় কিনা সন্দেহ।
০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬
ট্রোল বলেছেন: সামু রে জ্বিনে ধরছে
আপনার হেল্প পোষ্টে কমেন্ট করতে চেষ্টা করছিলাম। আমার অবস্থা খারাপ করে ফেলছে । বারবার লেখা আসে you are not logged in . কালকে রাতে তো এই পোষ্ট করার সময় bad gateway , invaild character
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আইন থাকলেই কি আর না থাকলেই কি, এই দেশটার নাম বাংলাদেশ।
©somewhere in net ltd.
১|
০৯ ই আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৯
ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে একমাত্র দেশ যেখানে খুব সম্ভব কোন আইনই নেই! থাকলেও সেগুলোর কোন ব্যাবহার নেই। সরকার যখন যেটা প্রয়োজন সেটাই ব্যাবহার করে!