নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.

ট্রোল

যে জন বংগেতে জন্মে হিংসে বংগবাণী ......... সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি

ট্রোল › বিস্তারিত পোস্টঃ

ওপারে আছে সে

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬

১।

কাছে থাকি যখন, ঘুণাক্ষরে ভাবিনা একদিন সত্যি সত্যি অনেক দুরে যাব ।তখন ভাবনার বন্দরে নিত্য সেই চেনা মুখের স্মৃতির আসা যাওয়া, যতক্ষণ ভাবনায় ডুবে থাকা যায় যেন মনে হয় কোন এক তীব্র নেশা ঘিরে ধরে থাকে আর কতনা সুখে মনটা ভরে থাকে।পরম মমতায় আগলে রাখা স্মৃতি গুলো কোনদিনই রিফ্রেশ হয়না, যতবারই F5 চাপিনা কেন।



আমি ঘামছি ।সরকারী পোষ্টঅফিসটা যতই বিদঘুটে আর তার লাইনে দাড়ানো ততোধিক বিরক্তিকর মনে হোক কিন্তু কি জান... আমার আর তর সইছেনা। ওইতো কাউন্টারে ওপারে বুঝি প্রিয়ষ্পদ হাত বাড়িয়ে ডাকছে ।



২।

কি বুঝবে তুমি ? তোমার তো মা-বাবা সবাই ছিল। বলতে পারবে ,তোমার শৈশব মধুময় ছিলনা ?



আর আমার কথা বলছ...আমি যেখানে ছিলাম, সেখানে আমার মত বয়সী অনেকেই ছিল। আমরা একসাথেই বড় হয়েছি।আমি এখন একজন একাউন্ট্যান্ট,ভুলিনি তাদের কথা।

তাইতো প্রতি ঈদে- এখন যারা সেখানে আছে, তাদের প্রত্যেককে একটি করে মোট সাতশ চিঠি আর শুভেচ্ছা কার্ড পাঠাই। কারণ ? কারণ আমি কখনো সেই দিন গুলোতে কোন চিঠি পাইনি, সে সৌভাগ্য আমার ছিলনা, আমাকে তো কেউ চিঠি লিখতোনা.....ভদ্র ভাষায় ওটাকে অনাথ আশ্রম বলা হয়।আর আমি ছিলাম একজন অনাথ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.