| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুদীপ্ত সজল খাঁ
প্রতিদিন সুদীপ্ত ডুবে যায় সজল চোখগুলো খুজে বেড়ায় সুখ। তার মাঝে আমিও বেচে থাকি শুধূ ভরে না আমার বুক ।।
১) বাংলাদেশের সকল প্রগতিশীল দাবিকারী টিভি চ্যানেলগুলো কোথায় ? শুধু লোক টানেতে টক-মিষ্ট শো করে কি হবে ? শাহবাগের আন্দোলন কেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে না ? জানতে চেয়ে রুল জারি করা হল । জনতা বিচারক । সারা বাংলাদেশের মানুষকে প্রকৃত ঘটনা জানানোর জন্য হলেও টিভি চ্যানেলগুলোক এগিয়ে আসতে হবে এক্ষুনি ।
বি:দ্র : জনাব এটিএন মালিক ,, আপনারও পচা মুখে কথা ফোটানোর টাইম আসছে ।
২) দেশের নোবেল বিজয়ী , ম্যাগসেইসে বিজয়ী, আন্তর্জাতিক পদক বিজয়ী, বুদ্ধিজীবীরা, আইনজীবীরা, খেলো্য়াড়, শিল্পী, যারা সংবাদপত্রের পাতায় থাকেন তারা , যারা দেশের মানুষের কাছে , ছাত্র জনতার কাছে আদর্শ হয়ে আছেন , তাদের প্রতি অনুরোধ , মুখোশটাকে ঝেড়ে ফেলে প্রমাণ করুন আপনিও রাজাকারদের ফাসি চান । আপনাদের অনুজদের সাথে মিশে যেতে চান দেশের একজন সাধারণ মানুষ হয়ে । আপনি কারো হাতের পুতুল নন । তাতে আপনাকে আদর্শ মেনে চলা হাজার তরুণ ও শাহবাগের রাস্তা খুঁজে পাবে ।
৩) সেনাবাহিনী, বিমান বাহিনী , ণৌবাহিনী , পুলিশ , বিজিবি , সব রাষ্ট্র নিরাপত্তা বাহিনীর সকল অফিসার এবং সদস্যদের কাছে অনুরোধ , আপনাদের নৈতিক সমর্থন এই তরুণদের হাজারগুন টগবগে করে তুলতে পারে রাষ্ট্রকাঠামোতে সংগঠন হিসাবে বলা যায় না , সমর্থন করা যায় না এসব কথা কাগজে খাটে । একবার চেয়ে দেখুন সারাটা দেশ আজ কিসের আশায়, কিসের নেশায় মেতে উঠেছে ।এই তরূণদের হাতেই আমাদের বাংলাদেশ সেকথা ভুলে যাবেন না ।
কোর্ট আদালত কিচ্ছু নাই ।
রাজাকারের বিচার চাই।
sudipto
china
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩
আমান৮২ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
শেখ মিলন বলেছেন: সহমত