নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যদি কিছু মনে না করেন

সোহেল খান বেস্ট

আমি সোহেল বেস্ট :)

সোহেল খান বেস্ট › বিস্তারিত পোস্টঃ

যদি কিছু মনে না করেন?

০১ লা জুন, ২০১৪ দুপুর ১:৩৭

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুছড়ি ইউনিয়নের লেমুছড়ি গ্রামের দুছড়ি খালের কালুরঘাট পাড়। রোববার সকাল পৌনে ১০টার দিকে নৌকায় করে সেখানে আনা হয় মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে নিহত বিজিবি সদস্যের লাশ। পঁচে, ফুলে ভারী হয়ে যাওয়া লাশটি পাড়ে তুলতে পারছিলেন না বিজিবি সদস্যরা। বাধ্য হয়ে তারা উপস্থিত সাধারণ লোকের সহযোগিতা চান। কিন্তু দুর্গন্ধের কারণে কেউই লাশটি তুলতে চাচ্ছিলেন না।



এসময় এক বিজিবি অফিসার লোকজনের উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলেন, ‘আমরা দেশ পাহারা দিই, আমাদের লাশ কাঁধে নিতে আপনাদের এত সমস্যা!’ অপর এক বিজিবি সদস্য লাশ তোলার জন্য সবার কাছে গিয়ে অনুরোধ জানিয়ে বলেন, একদিন সবাইকে মরতে হবে। এই জওয়ান দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ দিয়েছেন। আমাদের সহযোগিতা করুন।



এসময় দুছড়ি খালপাড়ের পরিবেশ কিছুটা ভারী হয়ে উঠে। পিতার কাঁধে সন্তানের লাশ ভারী হয়, সহকর্মীর কাঁধেও যে সহকর্মীর লাশ ভারী হয় তার প্রমাণ দেখা গেলো দুছড়ি খালপাড়ে।

=======================

হায় মানুষ। দেশ প্রেম বলতে কি কিছু নেই। সামাজিক অধঃপতনের কারণে আজ আমাদের এমন অবস্থা। বলুন তো এই জোয়ানরা দেশের সীমান্তে পাহাড়া দিচ্ছে দেশকে বহিরাগতদের হাত থেকে রক্ষা জন্য। জোয়ান তার দায়িত্ব পালন করে ক্লান্ত কিংবা নিহত হয়েছে অথচ আমাদের কি অবস্থা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.