| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুধবার সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে সেখানে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান।
তিনি বলেন, আগুনের খবর পেয়ে ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৮টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কর্মীরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেননি।
সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস আশরাফুল হক বলেন, জাতীয় সংসদের দক্ষিণ-পূর্ব ব্লকের চতুর্থ তলায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের একান্ত সচিবের (পিএস) কক্ষে আগুনের সূত্রপাত হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হতে পারে বলে ধারণা তার।
আগুনে বাণিজ্যমন্ত্রীর পিএসের কক্ষের সব কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে।
নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, আগুন লাগার পর পুরো সংসদ ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে আসলে তাদের বেশ কিছুক্ষণ বাইরে অপেক্ষা করতে হয়।
ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার দশম সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে, এই অধিবেশনে বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
২|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫৭
ঢাকাবাসী বলেছেন: আগুন লাগাইসে মনে হয়, কিছু কাগজ পোড়ানোর দরকার ছিল!
৩|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:২৭
সোহেল খান বেস্ট বলেছেন: এবার সংসদ ভবনকে ধূমপান মুক্ত করতে হবে। তা না হলে আগুন
৪|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৩১
কেএসরথি বলেছেন: আপনি "যদি কিছু মনে না করেন" নামে অনেক গুলো পোস্ট করেছেন। এই পোস্টগুলোকে ক্রমানুসারে নামকরন করলে ভালো হয়।
যেমন "যদি কিছু মনে না করেন -১"।
৫|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ২:৫০
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: চিন্তার বিষয়।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
৬|
০৫ ই জুন, ২০১৪ দুপুর ১:৫১
সোহেল খান বেস্ট বলেছেন: আপনি "যদি কিছু মনে না করেন" নামে অনেক গুলো পোস্ট করেছেন। এই পোস্টগুলোকে ক্রমানুসারে নামকরন করলে ভালো হয়।
যেমন "যদি কিছু মনে না করেন -১"
ধন্যবাদ আপনাকে -- আমি সচেষ্ট থাকবো আপনার.
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৪ দুপুর ১:৫০
তোমোদাচি বলেছেন: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সোফায় আগুন লাগবে কিভাবে??
নিশ্চয় কেও বিড়ি খেয়ে তার পুছা ফেলেছিল