নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মন ও মননের না বলা কথামালা

সুজিত কুমার মোদক

আমি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে একপ্রকার টেনেটুনে পাশ করে এখন একটা বহুজাতিক কোম্পানিতে চাকরি করছি, চাকরি করতেই করতেই নানা আনন্দ, বেদনা, হতাশায় মাঝে মাঝে মনের কথা গুলো কলম বেয়ে নেমে আসতে চায়, ডায়েরী লিখলেতো হারিয়ে যেতে পারে তাই এখানে আসা। মনের যখন ইচ্ছে হবে এখানে এসে লিখব এই আশায় আসলাম।

সুজিত কুমার মোদক › বিস্তারিত পোস্টঃ

কষ্টের ডানা

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

দিন শেষের ক্লান্ত আলোয়
জীবনের ক্লান্তিগুলো যখন দুচোখে ভিড় করে
তখন আমি খুঁজি শুধু একজনকেই
দূর আকাশের তারা হয়ে একলা ফেলে আমায়
চলে গেলে বড় দুঃসময়ে

স্বপ্নগুলো পাখা মেলার ফুরসত পেল না
কুঁড়িতেই বুড়ি হয়ে ঝরে গেল অন্ধকারে
এই জীবনের সকল প্রাপ্তি এসে ফুরাল
মিলিয়ে গেল ধূসর হয়ে

এটাই কি চেয়েছিলাম আমি
এটাই কি পাওয়ার ছিল আমার
কেন তুমি চলে গেলে
কেন আর কটা দিন থাকলে না
কিসের এত তাড়া?

চারপাশের মানুষের নানা রুপ দেখে ক্লান্ত আমি
আপন ভাবি যারে দেখি সেও আপন না
সবাই পর হয়ে যায় কেন?
তুমি সবচেয়ে আপন যে
তুমিও গেলে চলে
আর কি রইল আমার
রইল শুধু একরাশ দুমড়ানো মুচড়ানো কষ্ট
সে কষ্টরা ভাষা পায়না
শুধু গুমড়ে ওঠে, ছাই চাঁপা আগুনের মত
জ্বালিয়ে নিয়ে যাচ্ছে আমায়
নিঃশেষিত হয়ে ফুরিয়ে যাচ্ছি আমি

আবার দেখা হবে কি তোমাতে আমাতে?
সেই দিন কি করবে তুমি?
আমায় দেখে হাসবে?
বলবে কেমন করে পারলি তুই?
কষ্টের ডানাগুলো কেটে দিয়ে
নিজের মনে হারাতে?
খুব অভিমান হবে আমার সেদিন, খুব.

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:


পংক্তিগুলো যথার্থ হয়েছে, জীবনকে তুলে ধরেছে

২| ০৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


ভালো।

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: বেশ হতাশা লেখায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.