নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা৯৯

মোঃ সুজন খান

মোঃ সুজন খান › বিস্তারিত পোস্টঃ

বানরমুখো ফুল !!!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৫





হঠাত্ করে মনে হতে পারে গাছে ফুল আকৃতির বানর ঝুলছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখলে বোঝা যায় বানর নয়, এগুলো এক ধরনের ফুল। ফুলের ভেতরের অংশটা একেবারে বানরের মুখের আদলে। দক্ষিণ আমেরিকার ইকুয়েডর ও পেরুতে পাওয়া যায় ‘ড্রাকুলা সিমিয়া’ নামের বিশেষ প্রজাতির এই ফুল। যুক্তরাষ্ট্রের বোস্টনের রসায়নবিদ ব্রিয়ান শান্দ্রা (৩৪) ইকুয়েডরের জঙ্গলের এই ফুল নিয়ে গবেষণা করছেন। তিনি বলেন, প্রথম যখন জঙ্গল ভর্তি খুব ক্ষুদ্র আকৃতির এই বানরমুখো ফুলগুলোকে দেখি, তখন এত বানর দেখে একটু ঘাবড়ে গিয়েছিলাম। পরে নিজেদের ভুল বুঝতে পারি। আসলে এগুলো এক ধরনের অর্কিড। ‘ড্রাকুলা সিমিয়া’ নামের একটা বিশেষ অর্থ রয়েছে। ড্রাকুলা বলতে বোঝানো হয় ‘ছোট্ট ড্রাগন’। আর সিমিয়া মানে ‘বানরমুখো’। ব্রিয়ান জানান, উদ্ভিদতত্ত্ববিদ লুয়ের ১৯৭৮ সালে প্রথম অর্কিড জাতের এই ফুলগুলোর নামকরণ করেন। এ ফুল থেকে কমলা লেবুর মতো মিষ্টি একটা ঘ্রাণ বের হয়। ঔষধি হিসেবে এই ফুলকে ব্যবহার করা যাবে কি না সেটা নিয়ে গবেষণা চলছে বলে জানান ব্রিয়ান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: হায় হায় এমন ফুলও আছে দুনিয়ায়???

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

রেজোওয়ানা বলেছেন: Ki bisry ful . .dhur :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.