| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের একটি কুকুরের নাম বাক। চলতি মাসের শুরুতে দুর্বৃত্তরা তার মাথা ও মুখমণ্ডলে গুলি করে। এতে মুখমণ্ডলসহ দু’চোখে প্রচণ্ড চোট লাগে তার। এ অবস্থায় একটি ব্যাগে করে কুকুরটিকে আবর্জনা স্তূপে ফেলে রাখে দুর্বৃত্তরা। ফলে কেউ ভাবতে পারেনি যে বাক সেরে উঠবে। গত বৃহস্পতিবার নর্থ হাস্টন ভেটেরিনারি ক্লিনিকে কুকুরটির চোখ ও মুখমণ্ডলে অস্ত্রোপচার হয়। চিকিত্সায় ব্যয় হয় প্রায় চার লাখ টাকা। বাকের চিকিত্সা ব্যয় নির্বাহ করে সে দেশের একটি ফেইসবুক টিম। তারা সামাজিক মাধ্যম ফেইসবুকে প্রচারণা চালিয়ে পুরো ব্যয় জোগাড় করে। আর এ পুরো কাজে সামনে থেকে দায়িত্ব পালন করেছেন এক মমতাময়ী নারী তামি অগাস্টিন। তিনি প্রথমে কুকুরটিকে উদ্ধার করে ওই ক্লিনিকে ভর্তি করেন। চিকিত্সকরা তাকে জানান, বাককে বাঁচাতে হলে অস্ত্রোপচার করানোর বিকল্প নেই। কারণ তার দৃষ্টিশক্তি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তামি গতকাল জানান, বাক এখন বিপদমুক্ত। সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে।
২|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
wrongbaaz বলেছেন: সার্জারির পর বাড়ি ফিরল কুকুরটি !!!!! @লেখক, খুবই সময়োপযোগী পোষ্ট।
৩|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অাবু জাফর বলেছেন: wrongbaaz বলেছেন: সার্জারির পর বাড়ি ফিরল কুকুরটি !!!!! @লেখক, খুবই সময়োপযোগী পোষ্ট।
৪|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
গোপাল ভাঁড়ের গল্প বলেছেন: পৃথিবীটা যে কোন দিকে যাইতাসে! আমিতো ভাবসিলাম শুধু বাংলাদেশেই কুত্তা পিটায়। এখন দেখি বিদেশেও কুত্তা পিটায়!
৫|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
হেডস্যার বলেছেন:
অাবু জাফর বলেছেন: wrongbaaz বলেছেন: সার্জারির পর বাড়ি ফিরল কুকুরটি !!!!! @লেখক, খুবই সময়োপযোগী পোষ্ট।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
ইখতামিন বলেছেন: আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন ♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣ আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।