নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঢাকা৯৯

মোঃ সুজন খান

মোঃ সুজন খান › বিস্তারিত পোস্টঃ

বানান ভুল করলে সঙ্কেত দেবে কলম!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭





বানান ও ব্যাকরণে যারা কাঁচা তাদের চিন্তার কোনো কারণ নেই। এ ধরনের ভুল দূর করতে নতুন একটি কলম তৈরি হয়েছে। লেখার সময় ভুল হওয়ামাত্র কলমটি সতর্ক করে দেবে। ভুল লেখার সময় কম্পন করে লেখকের দৃষ্টি আকর্ষণ করবে। শিশুদের ত্রুটিমুক্ত হাতের লেখা শেখাতে কলমটি তৈরি হয়েছে। জার্মানির ‘লার্নস্টিফট’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান সর্বোচ্চ প্রযুক্তিনির্ভর কলমটি তৈরি করেছে। লার্নস্টিফটের পক্ষ থেকে জানানো হয়, এই কলমের অভ্যন্তরে স্থাপিত সেন্সর যন্ত্রটি ব্যাকরণগত এবং শব্দগত ভুল ধরতে সক্ষম। তাছাড়া সাধারণ যেকোনো ধরনের লেখার পাশাপাশি এই কলম দিয়ে ক্যালিওগ্রাফি মুডেও লেখা যাবে। এ ক্ষেত্রে শুধু মুডটা নির্বাচন (সিলেক্ট) করে নিতে হবে। কলমটির আবিষ্কারক ফক ও ম্যানডি ওলস্কি বলেন, ‘আমাদের সন্তান প্রথম যে লেখাটি লিখেছিল সেটি অনেক ভুলে ভরা ছিল। এই কারণে আমরা এ ধরনের কলম আবিষ্কারে মনস্থির করি।’ তারা মনে করেন, এ কলমের মাধ্যমে শিশুরা নির্ভুল এবং দ্রুত লিখতে সক্ষম হবে। নির্মাতা প্রতিষ্ঠান লার্নস্টিফট আরও জানিয়েছে, সব বয়সী মানুষই এ কলম ব্যবহারে উপকৃত হবেন।



ডেইলি মেইল

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.