| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংগীতশিল্পী ন্যান্সি আবার বিয়ে করেছেন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের নতুন বাজার এলাকায় ন্যান্সির বিয়ে হয়েছে একেবারে ঘরোয়াভাবে। ন্যান্সির বর নাজিমুদ্দিন জায়েদ। চাকরি করছেন ময়মনসিংহ পৌরসভায়, পাশাপাশি ব্যবসাও করছেন।
বিয়ের পর দুপুরেই কথা হয় ন্যান্সির সঙ্গে। তিনি বলেন, ‘বিয়ের আয়োজনটি পারিবারিকভাবেই হয়েছে। একেবারেই হঠাত্ করে। বিয়ের সময় আমাদের দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।’
ন্যান্সি জানান, এত দিন তিনি ছিলেন নেত্রকোনায়। এখন থেকে তিনি ময়মনসিংহে থাকবেন। এখান থেকেই ঢাকায় কিংবা বিভিন্ন জেলায় গিয়ে নিয়মিত গানও করবেন।
এর আগে ২০০৬ সালের ২১ জানুয়ারি ন্যান্সি ভালোবেসে বিয়ে করেছিলেন সৌরভকে। পারিবারিকভাবে তখন তাঁদের বিয়ে কেউ মেনে নেয়নি। একসময় দুই পরিবার থেকে এই বিয়ে মেনে নিলেও নানা কারণে ন্যান্সি ও সৌরভের মাঝে দূরত্ব তৈরি হয়।
পরে গত বছরের ২৪ মে ন্যান্সি জানান, সৌরভের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁদের একমাত্র সন্তান রোদেলা এখন মায়ের কাছেই আছে।
২|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৩
রুদ্র মানব বলেছেন: বাচ্চাটার জন্যে খারাপ লাগতেছে ![]()
৩|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
আই লাভ ইউ, ম্যান বলেছেন: টানিম বলেছেন: ডাংগর মেয়ে । বেশী দিন একা থাকা ঠিক না ।
৪|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১০
আদম_ বলেছেন: টানিম বলেছেন: ডাংগর মেয়ে । বেশী দিন একা থাকা ঠিক না । ভালো ও দরকারী খবর । ধন্যবাদ
৫|
০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫
সাদা রং- বলেছেন: ন্যন্সির বিয়ে তো আমাদের এখন কি করতে হবে।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩১
টানিম বলেছেন: ডাংগর মেয়ে । বেশী দিন একা থাকা ঠিক না । ভালো ও দরকারী খবর । ধন্যবাদ