| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নবাজ শোয়েব
ধর্ষনের জন্য ধর্ষক দায়ী নাকি ধর্ষিতা? ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আপনি সন্তুষ্ট? কিন্তু ধর্ষিতার কি হবে? সে কি অপরাধ করেছে ধর্ষিত হয়ে? কেন সে আত্তহত্যা করতে যাবে? ধর্ষিত হয়েছে মানে সে পচে গেসে? নষ্ট হয়ে গেসে? তার আর সুন্দরভাবে বাঁচার অধিকার নাই? তার স্বপ্ন দেখার অধিকার নাই? আপনার মত ভাল ছেলের(ধর্ষক নন) ভালবাসা পাবার অধিকার নাই? বিয়ে করে সংসার করার অধিকার নাই? তার স্বপ্নগুলো সত্যি করার অধিকার নাই? সে কি অতীত ভুলে স্বাভাবিক হতে পারবেনা? আমি বলছি পারবে। আমরা পুরুষরা চাইলেই পারবে। আমরা ভালবাসা দিয়ে বিশ্বজয় করতে পারি আর একজন ধর্ষিতাকে ভালবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবনা? কেমন পুরুষ আমরা? আমরা ধর্ষকের কাছে হেরে যাব? মেয়েটা আত্তহত্যা করবে? আসুন ধর্ষককে শুধু কঠোর শাস্তি নয় তাকে হারিয়েও দেই। সে মেয়েটির জীবন নষ্ট করতে চেয়েছিল আমরা তা হতে দিব না। আমরা আর একটি মেয়েকেও মরতে দিবনা। ধর্ষকের কঠোর শাস্তি যেমন ধর্ষনকে নিরুত্সাহিত করে ঠিক তেমনি ধর্ষিতা মেয়েদের সুস্থ স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন আত্তহত্যাকে নিরুত্সাহিত করবে। ধর্ষকের শাস্তি বিধান করতে আমরা পারবনা এটা প্রশাসনের কাজ। কিন্তু ধর্ষিতা মেয়েটির পাশে দাড়াতে পারি ইচ্ছা করলেই। শুধু ভাই হিসেবে আর নয়। ধর্ষিতার পাশে দাড়ান বন্ধু, প্রেমিক, স্বামী হিসেবে। যে কোন মুল্যেই তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। আর একটিও মৃত্যু দেখতে চাইনা। শুধু পারি বলে বসে না থেকে করে দেখান। প্রশাসনের সমালোচনা করার আগে নিজের দায়িত্বটি পালন করুন।
অটঃ কয়েকজনের মন্তব্য পড়ে বুঝলাম তারা এব্যাপারে সচেতন। অনেক ভাল লাগল জেনে। মন্তব্যের জবাব দিতে পারছি না বলে দুঃখিত। আমি মোবাইল থেকে ব্লগিং করি।
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
আশফাক সুমন বলেছেন:
ভাল লিখেছেন +++++্
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৫
দিশার বলেছেন: Na parar kono karon nai. Kew jeno dhorshon er shikar na hoy. Khun er cheyo boro oporadh mone kori dhorshon.
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
এবিসি১০ বলেছেন: ডোন্ট হ্যাভ এনি রেজার্ভেইশন
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৮
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমি বিয়ে করবো, কোন সন্দেহ নাই । মেয়েটার তো কোন দোষ নাই । জীবনটাকে আমি খুব কাছ থেকে দেখি । আমার পরিবার বাধা দিবে না । একবার এধরনের বিয়ের ব্যাপারে চেষ্টা করেছিলাম । মেয়ে পক্ষ দেরী করতে বললো তাই আর হয়নি ।
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৩১
হাবিব০৪২০০২ বলেছেন: অনেক জটিল একটা প্রশ্ন করেছেন। যদি বলা হয় এধরনের পরিস্হিতির শিকার একটা মেয়েকে বিয়ে করে প্রবাসে চলে যাও তাহলে আমি পারব, আমার ব্যক্তিগত দিক থেকে কোন সমস্যা নেই, প্রফুল্লচিত্তেই মন থেকে গ্রহণ করতে পারব।
কিন্তু যদি বলা হয় বিয়ে করে এই বাংলার সমাজেই পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সাথে বসবাস করতে হবে তাহলে উত্তর পারবো না।
এই না পারার দলে শুধু আমি একা নই, দেশের স্বনামধন্য ভাল লোক বলে যারা পরিচিত তারাই কেউ এখনও পারে নি! আগামীতে যদি কেউ পারে তাহলে সে মহামানব, অনেক বড় মাপের মানুষ।
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৪৬
অতুল মিত্র বলেছেন:
সন্তানের বাবা করে দিতে পারবে তো। ?
এই নেন মেইল এড্রেস ঃ [email protected]
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০২
রুদ্র মানব বলেছেন: সমাজ থেকে ধর্ষিতা অপবাদ মুছে দিয়েই এই যাত্রা শুরু হোক । এরকম মেয়েকে গ্রহন করতে কুনু পুরুষদের আপত্তি হবার কথা না । আপত্তি করে দাঁড়ায় সমাজ , বন্ধু ও পরিবেশ ।
৯|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
হাচিকো বলেছেন: বর্তমান সময়ে নৈতিক মূল্যবোধহীন লিটনের ফ্লাটগামী তথাকথিত স্মার্ট মেয়েদের বিয়ে করার চাইলে একজন নৈতিক মূল্যবোধসম্পন্ন ধর্ষিতাকে বিয়ে করা অনেক উত্তম। যে সকল মেয়ে নিজেকে রক্ষা করে চলে তারাই পশুদের লালসার শিকার হয়। ধর্ষিতারা উন্নত চরিত্রের অধিকারী। আমরা আপনারাই সমাজ। আমি ভাল তো সমাজ ভাল।
১০|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০০
আশরাফ কানন বলেছেন: হাচিকো বলেছেন: বর্তমান
সময়ে নৈতিক মূল্যবোধহীন লিটনের
ফ্লাটগামী তথাকথিত স্মার্ট মেয়েদের
বিয়ে করার চাইলে একজন নৈতিক
মূল্যবোধসম্পন্ন
ধর্ষিতাকে বিয়ে করা অনেক উত্তম।
যে সকল
মেয়ে নিজেকে রক্ষা করে চলে তারাই
পশুদের লালসার শিকার হয়।
ধর্ষিতারা উন্নত চরিত্রের অধিকারী।
আমরা আপনারাই সমাজ। আমি ভাল
তো সমাজ ভাল।
একদম ঠিক বলেছেন,সহমত।
১১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮
আমি পিচ্চি পোলা বলেছেন: জটিল পোস্ট
১২|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:১৯
বটের ফল বলেছেন: ভালো লিখেছেন। চমৎকার বলেছেন। সচেতনতা জরুরী এখন থেকেই।
১৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৭
মাসরুর প্রধান বলেছেন: পাত্রি হিসেবে পছন্দমত হলে বিয়েতে আমার আপত্তি নাই। তবে এভাবে সমস্যাকে পাশ কাটিয়ে আর কতদিন?
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
অরিন্দম007 বলেছেন: খিলগাওয়ের একটা মেয়ে ও ভিকারুন্নেসার ছাত্রীর ব্যাপারে আমার এমন মনে হয়েছিল । তার ব্যাপারটা আমার মনে এতই দাগ কেটেছিলো যে, আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম । পত্রিকায় তার সম্পর্কিত সব লেখা আমি কেটে রেখেছিলাম । এখনও সম্ভবত লেখাগুলো আছে ।