নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুলতান ভাই

এত quickly জানার কি আছে? Slow slow জানুন অনেকদিন remember করবেন ফেবুতেই খুনসুটি শুরু, তবে ইদানীং কেমন জানি হাওয়া মে উরতা যায়ে মেরা হার এক স্ট্যাটাস পল পল মে

সুলতান ভাই › বিস্তারিত পোস্টঃ

বিলেত ফেরত “জনার্দন” বাপ-ঠাকুরের দেয়া নাম পাল্টে জনি হয়ে গেল !! জানুন এর পিছনের রহস্য

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:০৭

স্বপ্নের বিলেত, :D

ব্রিটিশ শাসনামল থেকেই ব্রিটেন সফর বাঙ্গালীর কাছে স্বপ্নময় । কথায় আছে, “ শখের তোলা ৮০ টাকা ” B-)

যদি বলি, বিলেত হল সেই শখের তোলা, তবে এতটুকুও অত্যুক্তি হবেনা।



নানা কারণে প্রতিবছর বঙ্গদেশ হতে অনেকেই বিলেত-বিভুয়ে পাড়ি জমায়; কেউবা পেটের তাগিদে, কেউ উচ্চতর শিক্ষায় আশায়, নাগরিক হয়ে উন্নত জীবনের আশায় কিংবা নিছক ভ্রমণের তৃষ্ণা নিবারণে। চলুন এবার আসি মুল প্রসঙ্গে-



আপনি কী কখনও খেয়াল করেছেন , আপনার পরিচিত বা স্বল্প পরিচিত অনেকে বিলেত থেকে ফেরার পর রাতারাতি নিজের নাম বদলে ফেলছে।

দেখুন তো তাহারা এই কাজগুলো করে কিনা?

1. নিজের নাম বদলরের আফিডএভিড [Affidavit] করে ফেলেছে :|

2. নতুন পাসপোর্ট [Passport] করিয়েছে :-/

3. নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার ব্যাখ্যা দিচ্ছে যে, বিলেতের লাইফের জন্য বিলেতের ফেবু, দেশে এসেছি তো দুই সংস্কৃতি তেল আর জল একসাথে যায়না, তাই দেশের লোকের জন্য আর একটা ফেবু অ্যাকাউন্ট।(সবার ক্ষেত্রে না)



বুঝে নিন, দাদা, ডাল মে কুছ কালা হে !! ;) এগুলো কেন হতে পারে এবং কি কারণে ??? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনার মাথায় ?

বলছি; একটু সবুর করুন। :-*

দেখুন তো তাহলে বিলেতে থাকাকালীন সময়ে জনার্দন বাবাজীরা নীচের দুটি নমুনার যেকোনো একটি বা উভয়ই করছে কিনা ?

 হয়ত, বিলেত থেকে কেউ দেশে ফিরলে তার কাছে, পরিবারের জন্য লেটেস্ট মোবাইল, ট্যাবলেট, ল্যাপটপসহ আধুনিক সব গ্যাজেট পাঠাচ্ছে ? কিন্তু কক্ষনই কুরিয়ার সার্ভিস বা অনুরূপ কোন সার্ভিসে পাঠাচ্ছেনা !

 নয়ত, বিলেতে বিন্দাস লাইফ লিড করছে; প্রতি সপ্তাহে নতুন সাইট সীইং(ভ্রমণ), বিনোদিনী ক্যাটাগরির গার্লফ্রেন্ড পালন,

ফেবুতে Saturday Night এর জাম্পেস ছবি আপলোড করছে ফেবুতে; খাইছে রে খাইছে আর কত বিলাসী ব্যাপার স্যাপার।

কিংবা দুটোই চলতেছে সমানতালে। ধুরন্দর পাবলিক X( চিনে রাখুন – জেনে নিন জনার্দন সাহেবদের আমলনামা

তেনারা প্রচুর পরিমানে student EMI বাংলাতে শিক্ষার্থীদের জন্য খুদ্র ঋণ সুবিধা গ্রহণ করে; এক ব্যাংক থেকে নয় কমসে কম ১০ – ১৫ টা ব্যাংক থেকে । এক একটা ব্যাংকের ঋণ দিয়ে এক একটা গালাক্সি ট্যাব, ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি গ্যাজেট খরিদ করেন। কোনটাই পূর্ণ পাউন্ড পরিশোধ করে কেনেনা; তাই যদি কুরিয়ার বা অনুরূপ কোন উপায়ে দেশে পাঠাতে গেলে ধরা খাওয়ার বহুল সম্ভাবনা । :-*



এছাড়াও বিলেতে কমপক্ষে ২০ মাস নেট লাইন নিলে সামসাং এর core i5 ল্যাপটপ আর ২০ মাসের জন্য সিম কার্ড নিলে galaxy s3 ফ্রি; কিন্তু ধান্দালরা এত কমে কি খুশি?? X(( X(( X(( কি করে জানেন, পুলিশ এর কাছে স্মার্টফোন, ট্যাবলেট খোয়া গেছে বলে রিপোর্ট করিয়ে নতুন আর একটা স্মার্টফোন/ট্যাবলেট উক্ত কোম্পানি থেকে নিয়ে আসে।

এরা তো আকাম করিয়া পগাড় পার, ঝামেলায় পরি আমরা মধ্যবিত্ত ঘরের সাধারণ সন্তানেরা। হুমায়ান আহমেদের ভাষায় যাদের “হাসতে খুব বেশী উপলক্ষ লাগেনা”, কিন্তু যখন সমাজ-প্রশাসনের কুনজরে পড়ে যাই এই আমরা বাদামীরা তখন সে হাসি আর সুখের হাসি থাকেন, তামাশার বিদ্রুপবানে বিগ্ধ হওয়া উত্তরবিহিনের একমাত্র উত্তর। :(( :((

“বাদামী” নামটা প্রথম শুনলেন, হুম, বর্ণবাদ নিয়ে গলা ফাটানো ফটিকরাও তেমন একটা জানেনা। “বাদামী বর্ণ” নিয়ে লেখব পরের পোষ্টে। /:)



এমন না যে এই জনার্দনরা খুব খেটে খাওয়া ঘরের; যারা এগুলা করে, তাদের বেশীর ভাগই দেশের বিত্তশালী ঘরের ।



এদের কারণে দিন দিন বিলেতে পড়াশুনা করা বাদামীদের জন্য দুঃসহ হতে দুর্বিষহ । নিউটনের ৩য় সূত্রের ন্যায় এর ফলাফল কি হল; সুন্দর দুখানা লিঙ্ক তুলে দিয়েছি, কষ্ট করিয়া নিয়েন পড়িয়া। :|



ব্রিটেনে অভিবাসন ঠেকাতে দিন দিন আইন শক্ত হচ্ছে

বাংলাদেশসহ কয়েকটি দেশের লোকদের কারো কারো ক্ষেত্রে ব্রিটেনের সাধারণ ভিসা পাবার জন্য প্রায় সাড়ে চার হাজার ডলারের বন্ড দিতে হবে



আপুনি ও ভাইয়ারা, জানার জন্য জানুন; নিজের আপনজনের নিরপত্তার জন্য জানুন। অনুগ্রহ করে কাউকে খাটো করা বা তার দূ্র্বলতার সুযোগ নেবার জন্য নয় । এদেরকে এড়িয়ে চলুন, তা বলার আমি কেউ নই। কারণ, পাপকে ঘৃণা করুন পাপিকে নয়। অনুরোধ রইল, প্রত্যক্ষ ও পরোক্ষ পাঠকদের প্রতি কেউ যেন সুলতান ভাইয়ের ব্লগের তথ্য নিজ ক্ষুদ্র স্বার্থ অর্জনে, কারও নামে অপবাদ দেবার জন্য কিংবা অন্য যেকোনো বিবেক বিরোধী কাজে ব্যবহার না করে। আর যদি করেন, তাহলে আপনার আর তার মধ্যে পার্থক্য রইল কী?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

ডানামনি বলেছেন: ভালোই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.