নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথের পরিচয়

সঠিক পথে বাঁচতে চাই

পথের পরিচয় › বিস্তারিত পোস্টঃ

ঠিক বুঝতে পারছি না ''ফাঁদ না আহ্বান''

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

আমার ইমেইল ঠিকানায় একটি বার্তা এসেছে। সেটি এরকম

‘‘সবার প্রতি আবেদন, আপনারা সাইন করুন, চেনা-জানা সবাইকে বলুন, মেইলটি আপনার মেইল-কন্টাক্টে যারা আছেন তাদের শেয়ার করুন!!!

প্রিয় দেশপ্রেমি ভাই-বোনেরা, আরেকবার সবার সহযোগিতা কামনা করছি। হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে পিটিশন দাখিল করানো যায়। প্রক্রিয়াটা হচ্ছে এরূপ, আমরা যদি ১ লক্ষ পিটিশন দাখিল করতে পারি যে কোন দাবীর সপক্ষে, তবে বারাক ওবামা কিংবা তাঁর মুখপাত্র একটি আনুষ্ঠানিক ঘোষণা দিবেন সেই বিষয়ে। ইতিমধ্যে একটি পিটিশন দাখিল করা হয়ে গিয়েছে আমাদের শাহবাগ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণার জন্য যেখানে ১৯৭১-এ আমাদের ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানি এবং ৩০ লক্ষ মানুষের উপর নৃশংস হত্যাকাণ্ডের সহযোগী যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা আন্দোলন করছি। আমরা যদি ১৫ মার্চের মাঝে ১ লক্ষ পিটিশন দাখিলের মাধ্যমে ওবামা প্রশাসনের টনক নাড়াতে পারি এবং তারা যদি এই বিষয়ে বিবৃতি দেয়, তবে বিশ্বমিডিয়ায় তা আমাদের জন্য সহায়ক হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। এরই মাঝে প্রায় ১৩ হাজার পিটিশন দাখিল করা সম্ভব হয়েছে।



যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে নেট ব্রাউজ করেন, তারা Click This Link এই লিংকে গিয়ে পিটিশন দাখিল করতে পারবেন। এর জন্য প্রয়োজন শুধুমাত্র একটি ভ্যালিড ই-মেইল এড্রেস। এখনই পিটিশন দাখিল করুন। যুদ্ধাপরাধীদের বিচারে আরেকটি মাইলফলক অর্জনের পথে আমাদের সহায়তা করুন।



অভিন্দনসহ



মাকসুদ ’’




এরকম একাধিক ইমেইল এসেছে।



আমি বুঝতে পারছি না, এটি কোনো ফাঁদ কি না। বিডিনিউজ২৪ডটকমের ব্লগে আহমেদ শামীমের লেখা ‘মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর প্রতি: বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক মরণ ফাঁদ বন্ধ করতেই হবে এখনই’ শিরোনামের লেখাটি পড়ে আমার এই সন্দেহ আরো তীব্র হয়েছে। কারণ আহমেদ শামীমের সন্দেহ, ‘রাজাকারের ফাঁসি চাই’ টাইপের ওয়েবসাইট খুলে সেটির মাধ্যমে জামায়াত বিরোধীদের নাম-ঠিকানা সংগ্রহ করা হবে। তারপর তাদের প্রত্যেককে একজন একজন করে হত্যা করা হবে। এমন সন্দেহ যদি সত্যি হয়, তবে আমার ইমেইল বক্সে আসা অনুরোধটি কোনো ধরনের ফাঁদ কি না, সেটাও চিন্তার বিষয়। এমন প্রতারণামূলক ওয়েবসাইটগুলো বন্ধে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর এখনই পদক্ষেপ নেওয়া উচিত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

পথহারা সৈকত বলেছেন: :( :(

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

আতিকুল০৭৮৪ বলেছেন: আমার কাছেও ফাদ মনে হচ্ছে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১

উৎস১৯৮৯ বলেছেন: আরে এইগুলা পুরা ভুয়া। নাম,ঠিকানা দিয়েন না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

পথের পরিচয় বলেছেন: আমি নাম-ঠিকানা দেওয়ার আগেই তো আমার ইমেইল ঠিকানায় অনুরোধ চলে এসেছে। তাও একাধিক। তার মানে, ব্যাপক অভিযান চলছে। আমার ইমেইল অ্যাকাউন্টে তো আমার নাম-ঠিকানা সবই আছে। সেক্ষেত্রে কী করণীয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.