নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালবাসা আর ভাল লাগা এক নয়।

স্বপ্নের মত হোক প্রতিটি ভোর!

সুমন

তবু আমি এখানেই রয়ে যাবো ।

সুমন › বিস্তারিত পোস্টঃ

প্রস্থান - হেলাল হাফিজ

২৪ শে জুলাই, ২০০৬ দুপুর ১:০০

প্রস্থান

হেলাল হাফিজ



এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও



এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা

খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ দিও।

ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত

ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পএ দিও।

কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে

কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে

পএ দিও, পএ দিও।



আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।

গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?

আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,

নষ্ট ফুলের পরাগ মেখে

পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?

এক জীবনে কতোটা আর নষ্ট হবে,

এক মানবী কতোটা বা কষ্ট দেবে!

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৪

অতিথি বলেছেন: বহুৎ প্রিয় কবিতা এইটা আমার!

২| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:১৯

অতিথি বলেছেন: আমারও...

৩| ১১ ই ডিসেম্বর, ২০০৬ দুপুর ২:২০

মাশীদ বলেছেন: আমারো........

৪| ১৬ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৪৯

সুমন বলেছেন: আমারও
জেনে ভাল লাগল। হে. হাফিজের সব কবিতাই আমার ভাললাগে।
ধন্যবাদ

৫| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪০

তাসনিম নুসরাত বলেছেন: অনেক আগের থেকেই এটা আমার প্রিয় একটা কবিতা। ধন্যবাদ পোস্ট করার জন্য।
হেলাল হাফিজের সব কবিতার সংকলন কি একসাথে নেটে পাওয়া যায়? কেউ জানেন?

৬| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪৪

র্দশক বলেছেন: অনির্বাণ নামে একটা সাইটে পাওয়া যেত। এখন আছে কি না জানি না। কবিতা ও গানে দেখতে পারেন।

৭| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৪৮

তাসনিম নুসরাত বলেছেন: ইউ.আর.এল প্লিজ...

৮| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫০

র্দশক বলেছেন: যঃঃঢ়://শড়নরঃধড়মধধহ.পড়স/

৯| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫০

র্দশক বলেছেন: http://kobitaogaan.com/

১০| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৪

তাসনিম নুসরাত বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১৯ শে এপ্রিল, ২০০৭ বিকাল ৪:৫৭

র্দশক বলেছেন: সমস্যা নাই।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৭

ওসিরিস টিমোন বলেছেন: প্রিয়তে এ্যডায়া দিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.