নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সংগ্রামে ব্যস্ত

সুমন্তত্রিদিব

সৃষ্টিরে যদি ঘেন্না করো স্রষ্টারে মেলা দায়, সৃষ্টিরে যারা বেসেছে ভালো স্রষ্টারে তারা পায়।

সুমন্তত্রিদিব › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৫৫

জীবন এখানে আলো থেকে অন্ধকার হয়ে আসে,

রক্তের সোদা গন্ধে বমি বমি ভাব

কার্বনডাইঅক্সাইডে পরিপূর্ণ ধ্বংশস্তুপে

মরে মরে বেঁচে থাকা,

নিশ্বাস নিতে বড় কষ্ট হয়।

জীবন এখানে দেয়ালের ভাঙ্গা ফোকরে

আলো দেখার স্বপ্ন

নিশ্বাস টেনে নেয়ার স্বপ্ন

আবার নতুন করে বেচে থাকার স্বপ্ন।

জীবন এখানে হাসপাতালের বেডে শুয়ে আবার বাচার স্বপ্ন

সন্তানকে বুকে জড়িয়ে অথবা মায়ের বুকে

পরম নির্ভরতায় আশ্রয় নেয়ার স্বপ্ন,

মা'গো আর যাবোনা তোমার আচল ছেড়ে।

জীবন এখানে এক ব্যাগ রক্তের জন্য অপেক্ষার গল্প

যেখানে সবার রক্ত লাল

আস্তিকের এবং নাস্তিকের

মুসলমান এবং হিন্দুর।

জীবন এখানে সবার উপর মানুষ

হাতে হাত রেখে মানবিকতার সংগ্রাম

আবার বেঁচে ওঠার গল্প।।



২৫.০৪.১৩







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.