নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনলিমিটেড চাহিদার পেছনে ছুটে চলেছি

"ম্যাগপাই"

ফিরে যেতে চাই। যেখানে ছিলাম, সেখানে

"ম্যাগপাই" › বিস্তারিত পোস্টঃ

আমাদের স্কুল ক্যাম্পাস

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ২:০৬

এই সেই আমাদের মান্দারী হাইস্কুলের ক্যাম্পাস। কত সোনালী বিকেল, আর সূর্যের অস্ত যাওয়ার শেষ করুন দৃশ্য দেখার কত গুলি সন্ধ্যা ও রুপালী চাঁদের আলোয় স্নিগ্ধ রূপে সাজানো মায়াময় কত গুলি রাত্রের কিয়দংশ যে মাঠে কেটে গেল, এই সেই মাঠ। ক্লাস সেভেন কিংবা এইটে পড়তাম তখন। আমাদের দেশে রেডিও কিন্তু এখনকার মত এমন অহরহ ছিলনা। আমাদের বাড়ীতে বোধকরি আমার বাবা-ই প্রথম রেডিও নিয়ে আসেন। তখন স্বাভাবিক ভাবেই রেডিওর প্রতি আগ্রহ ছিল প্রচুর। তার-ই ধারাবাহিকতায় খুলনা বেতার কেন্দ্র থেকে প্রতিদিন সকাল নয়টা ৪৫ মিনিট থেকে নয়টা ৫৫ মিনিট পর্যন্ত আধুনিক গানের অনুষ্ঠানের প্রচার হত। আমার ক্লাসমেইটদের বেশির ভাগ-ই তা শুনার জন্য ইন্টারেস্টেড ছিল। সেখানে-ই একদিন একটা আধুনিক গান শুনেছিলাম। ঐ গানের বিশেষ একটা কলি ছিল, “ ঐ রূপালী চাঁদের আলো সাজাত তোমায়, বিস্ময়ে ভরে যেত দু-চোখ আমার” (শিল্পীর নাম মনে নেই)। এই গানটার লাইনের মতই, সত্যি আমাদের স্কুল মাঠটাকে ঐ রূপালী চাঁদের আলোয় তেমন-ই এক অপরূপ লাগত। বিকেল বেলার ফুটবল খেলার সেই দৃশ্য গুলি যেন আজও চোখে ভাসে এবং কি জীবন্ত মনে হয়। খেলা শেষে রূপালী চাঁদের আলোয় ছয় সাত জনের একটি দল বসে বসে লবণ দিয়ে বাদাম খাওয়া, আহ~! মনে হয় এইতো এখন ই খাচ্ছি। আমার মাঝে মাঝে মনে হয়, সেই দিন গুলিতে যদি আবার ফিরে যেতে পারতাম! অবশ্য হতাশ হওয়ার কিছু নেই, গল্প আর উপ কথায় যদিও টাইম মেশিনের অস্তিত্ব, বিজ্ঞান কিন্তু বাস্তবে আমাদের কে একদিন সেই টাইম মেশিনে করেই নিয়ে যাবে ফেলে আসা দিন গুলিতে। গোলক ধাঁধাঁ অবশ্যই থেকেই যাবে, কারণ আমি যদি টাইম মেশিনে করে আমার অতীতে ফিরে গিয়ে আমার দাদাকে খুন করে আসি~! তা হলে তো আমার অস্তিত্ব ই থাকার কথা না। হা হা -ব্যাপার টা কেমন হাস্যকর তাইনা? এইটার সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই চতুর্মাত্রার চিন্তা চেতনা থেকে এগার মাত্রার স্থানের চিন্তা চেতনায় অবস্থান করতে হবে। হি হি~~~!!!!

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ২:০৭

রেজোওয়ানা বলেছেন:
স্কুল জীবনটা আসলেই অনেক মিস করি .......

৩১ শে মার্চ, ২০১১ দুপুর ২:১০

"ম্যাগপাই" বলেছেন: আসলেই অনেক মিস করি।

২| ৩১ শে মার্চ, ২০১১ দুপুর ২:০৯

রেজোওয়ানা বলেছেন:
কারণ আমি যদি টাইম মেশিনে করে আমার অতীতে ফিরে গিয়ে আমার দাদাকে খুন করে আসি~! তা হলে তো আমার অস্তিত্ব ই থাকার কথা না.............হা হা হা হা। আচ্ছা এবার তাহলে চিন্ত করেন তো একটা সাপ যদি তার লেজের দিক থেকে ক্রমশ: গিলতে শুরু করে তাহলে কি হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.