নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

সক্ষমতার পরিচয় নাচে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭

'নাচতে না জানলে উঠান বাঁকা'। প্রবাদে যেমনই থাকুক না কেন, নাচতে না পারলে এবার বুঝি শ্রেষ্ঠত্বের আসনও টলে গেল পুরুষদের। গবেষকরা জানিয়েছেন, ভালো নাচতে পারলে ছেলে-মেয়ে উভয়ের কাছেই মিলবে সক্ষম পুরুষের মর্যাদা। মেয়েরা নাচ জানা ছেলেদের সঙ্গী হিসেবে বেশি পছন্দ করে। আর অন্য পুরুষরা নাচুনে পুরুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী হয়ে ওঠে।

যুক্তরাজ্যের নর্থাম্ব্রিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে নতুন এ তথ্য উদ্ঘাটন করেছেন। তাঁরা ৩০ জন পুরুষের নাচের মুদ্রার ওপর অন্যান্য নারী-পুরুষের মূল্যায়ন বিবেচনা করে এ সিদ্ধান্তে পেঁৗছান। পরীক্ষায় ১৯ থেকে ৩৭ বছর বয়সী পুরুষ স্বেচ্ছাসেবকরা ড্রামের তালে তালে তাদের নাচের সক্ষমতা তুলে ধরে। এরপর তাদের

ভার্চুয়াল চরিত্র (অবতার) ও নাচের মুদ্রার মূল্যায়নের জন্য নারী ও পুরুষদের কাছে তুলে ধরা হয়। দেখা গেছে, নারীরা সেসব পুরুষকে বেশি পছন্দ করছে যাদের হাতের কব্জি ও পেশি শক্তিশালী এবং যারা তরসো নামক নাচের মুদ্রায় অভ্যস্ত। অন্যদিকে মূল্যায়নকারী পুরুষরা নাচুনে পুরুষদের ঊর্ধ্বাঙ্গের নড়াচড়া বেশি লক্ষ করে। এর মাধ্যমে তারা ওই পুরুষটি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কতটা কার্যকর তা বিবেচনা করে।

গবেষকরা জানিয়েছেন, পুরুষদের শক্তিমত্তাকে নাচের মুদ্রা দিয়ে বিবেচনা করেছে মূল্যায়নকারীরা। যাদের নাচের মুদ্রাগুলো দৃশ্যমান এবং আকর্ষণীয় ছিল তারাই সক্ষম পুরুষ হিসেবে নারী-পুরুষ উভয় অংশের মন জয় করে নিয়েছে।

গবেষকরা এবার ৮০ জন নারীর নাচে পারদর্শিতা নিয়ে একই পরীক্ষা চালাবেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর নাচুনে নারী-পুরুষদের নিয়ে বিশ্ববাসীকে আরো অনেক আকর্ষণীয় তথ্য দিতে পারবেন বলে আশা করছেন তাঁরা। সূত্র : বিবিসি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

আরজু পনি বলেছেন:

নাচতে ও চাই না, নাচাতেও চাই না /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.