| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদরের ছোট্ট শিশুটি পড়ে গিয়ে ব্যথা পাবে- এই ভয়ে মায়েরা তাদের চোখের আড়াল হতে দিতে চান না। দুষ্টুমি তো বারণই, দৌড়ঝাঁপ বা এ-জাতীয় খেলা থেকেও শিশুদের দূরে রাখতে চান। কখনো কখনো অযথাই শিশুর খেলার গতিবিধি নিয়ন্ত্রণ করতে চান মা। কিন্তু মায়ের এই কর্তৃত্ববাদী মনোভাব শিশুর সৃষ্টিশীল বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
ইউনিভার্সিটি অব মিসৌরির বিশেষজ্ঞদের দাবি, মায়ের এমন আচরণের কারণে খেলার সময় শিশু নির্মল আনন্দ থেকে বঞ্চিত হয়। খেলার সময় 'এটা কোরো না', 'এটা এভাবে করো', 'এটা দিয়ে খেলো'- মায়ের এ ধরনের নির্দেশনার ফলে শিশু মায়ের সঙ্গে একাত্মতা অনুভব করতে পারে না। সর্বোচ্চ পাঁচ বছর বয়সী শিশু এবং তাদের মায়েদের আচরণ পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা এমন তথ্য জানিয়েছেন।
গবেষক জ্যঁ ইস্পা বলেন, 'খেলার সময় শিশুরা কী দিয়ে খেলবে, কিভাবে খেলবে- এসব বিষয়ে তাদের স্বাধীনতা দিলে তারা নিজেদের মেলে ধরতে পারে।' কিন্তু কর্তৃত্বপরায়ণ মায়েরা শিশুদের এ সুযোগ দেন না বলে জানালেন গবেষক ইস্পা। তিনি আরো জানান, আফ্রিকান-আমেরিকান এবং মেক্সিকান-আমেরিকান মায়েদের চেয়ে ইউরোপীয়-আমেরিকান মায়েরা বাচ্চাদের খেলাধুলার ব্যাপারে কম কর্তৃত্বপরায়ণ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
©somewhere in net ltd.