নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

মানসিক রোগীরা ধূমপায়ী বেশি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যে নানা ধরনের বদভ্যাস দেখা যায়। তুচ্ছ কারণে উত্তেজিত হয়ে ওঠা, জিনিসপত্র ছুড়ে ফেলা বা ভাঙচুর করা- এমনই নানা কিছু। এসব মানুষের মধ্যে ধূমপানের প্রবণতাও বেশি বলে জানালেন বিশেষজ্ঞরা। সুস্থ মানুষের চেয়ে মানসিকভাবে অসুস্থ মানুষের মধ্যে ধূমপানের হার ৭০ শতাংশ বেশি বলে তাঁরা জানান।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এবং সাবস্ট্যান্স এবিউজ অ্যান্ড মেন্টাল হেলথ সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের এক হিসাব থেকে এ তথ্য উঠে এসেছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত গবেষকরা এক লাখ ৩৮ হাজার মানুষের সাক্ষাৎকার নেন। এতে দেখা যায়, মানসিকভাবে অসুস্থ মানুষের প্রতি তিনজনে একজন ধূমপান করেন। অন্যদিকে সুস্থ মানুষের মধ্যে ধূমপান করেন প্রতি পাঁচজনে একজন।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের পরিচালক ড. টমাস আর ফ্রাইডেন বলেন, 'মানসিকভাবে অসুস্থ যেসব ব্যক্তি ধূমপান করেন, তাঁদের মধ্যে অসুস্থতাজনিত কারণের বদলে ধূমপানের কারণে অকালমৃত্যুর ঝুঁকি বেশি।' সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.