| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতিকায় প্রাণী ডাইনোসর বিলুপ্তির সঠিক সময় নিয়ে এত দিন পর্যন্ত বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিল। কারণ নিয়েও ছিল নানা মতবাদ। কিন্তু এবার বিজ্ঞানীরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন।
বিজ্ঞানীদের দাবি, ছয় কোটি ৬০ লাখ ৩৮ হাজার বছর আগে মেক্সিকোর ইউকেটান পেনিনসুলায় একটি ধূমকেতু আছড়ে পড়েছিল। এর পরের ১১ হাজার বছরের মধ্যে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়। পৃথিবীতে আঘাত করা ওই ধূমকেতুটি ১০ কিলোমিটার প্রশস্ত ছিল। বিশালকায় এই ধূমকেতু পৃথিবীতে আঘাত করার পর আমাদের গ্রহের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসে।
বায়ুমণ্ডলের তাপমাত্রা অস্বাভাবিক কমে যায়। এরপর ধীরে ধীরে ডাইনোসর হারিয়ে যেতে থাকে। তবে ধূমকেতুর আঘাতটাই ডাইনোসর বিলুপ্তির একমাত্র কারণ- তেমনটা বলছেন না বিজ্ঞানীরা। এ ঘটনার আগেও লাখ লাখ বছর ধরে পৃথিবীতে বৈরী আবহাওয়া বিরাজ করছিল। প্রতিকূল এ আবহাওয়া শুধু ডাইনোসর নয়, আরো অনেক প্রাণিকুলকেই বিলুপ্তির দিকে ঠেলে দিয়েছিল।
যুক্তরাষ্ট্রের বার্কলে জিওক্রনোলজি সেন্টার (বিজিসি), ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নেতৃত্বে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ গবেষণায় অংশ নেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
২|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সামসুল হক বলেছেন: ভাল লাগলো
৩|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩
প্রণব রায়। বলেছেন: ডাইনোসর বিলুপ্তির আসল রহস্য জানতে চাইলে নিচের লিঙ্কএ যান
Click This Link
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
কেয়ামত বলেছেন: আরে না কি যে বলেন! আল্লাহ কোন এক গজব দিছিল মনে হয় সেই সময়। আর তাই সব ডাইনোসর গুষ্টি শুদ্ধ মারা যায়। কারন আল্লাহর প্লান ছিল দুনিয়াতে আদম পাঠাবে। তো দৈত্যৈর মত ডাইনোসর দুনিয়াতে থাকলে মানুষ কেমনে থাকবে, এ চিন্তা করেই না আল্লাহ গুষ্টি শুদ্ধ ডাইনোসর সব মেরে ফেলল।