নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

বর্ণান্ধরাও চিনবে লাল-সবুজ রং

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

উৎসবে প্রাধান্য পায় লাল রং। ভালোবাসার মানুষকে উপহার হিসেবে দেওয়া হয় লাল গোলাপ। এদিকে অমিত তারুণ্যের অধিকারী মানুষকে চিরসবুজ বলে আখ্যা দেওয়া হয়। অথচ এমন সুন্দর দুটি রঙের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হয় বর্ণান্ধরা। এবার তাদেরকে সুখবর দিচ্ছেন বিজ্ঞানীরা।

আমেরিকান রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা তৈরি করেছেন বিশেষ ধরনের লেন্স। তাঁদের দাবি, এর মাধ্যমে লাল ও সবুজ রং চিহ্নিত করতে পারবে বর্ণান্ধরা। তাঁরা আসলে চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ধরনের লেন্স তৈরি করেছেন। শিক্ষার্থীরা যাতে আঘাতের কালচে চিহ্ন এবং রক্তনালিগুলো আরো ভালোভাবে দেখতে পান, সেজন্যই তাঁরা এমন লেন্স বানিয়েছেন। মূল উদ্দেশ্য ভিন্ন হলেও বর্ণান্ধরাও এটি ব্যবহার করতে পারবেন বলে তাঁরা জানান। তবে এ লেন্সের মধ্য দিয়ে হলুদ ও নীল রং চিহ্নিত করতে সমস্যা হবে। সেজন্য গাড়িচালকদের এই লেন্স ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করে দিয়েছেন উদ্ভাবনকারীরা। সূত্র : বিবিসি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.