নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

মালিকরা সবচেয়ে সুখী কর্মী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২

সবচেয়ে সুখী কারা? এমন প্রশ্নের উত্তর ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তবে গবেষকরা বলছেন, কঠোর পরিশ্রম ও অতিরিক্ত কাজের চাপের পরও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা তাঁদের কাজ নিয়ে অন্য কর্মচারীদের তুলনায় বেশি সুখী। নতুন এক গবেষণায় সম্প্রতি দেখা গেছে, ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা অফিসের বাইরে প্রায় দ্বিগুণ সময় কাজ নিয়ে চিন্তা করেন। দীর্ঘসময় ধরে কাজ এবং স্বল্প বিরতির পরও তাঁরা কর্মচারীদের তুলনায় ৫০ শতাংশেরও বেশি সন্তুষ্ট থাকেন। কর্মচারীর তুলনায় প্রতিষ্ঠান মালিকদের কাজ নিয়ে সন্তুষ্ট থাকার হার তিন গুণ বেশি। যুক্তরাজ্যের এএক্সএ বিজনেস ইনস্যুরেন্স দুই হাজার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের ওপর একটি জরিপ পরিচালনা করে। জরিপে দেখা যায়, প্রতিষ্ঠান মালিকরা ব্যবসার প্রসারে শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য নিজেরা কঠোর পরিশ্রম করেন। তাঁরা সব সময় অতিরিক্ত চাপ নিয়ে কাজ করে থাকেন। আর কর্মচারীরা তাঁদের কাজকে টাকা উপার্জনের মাধ্যম হিসেবে মনে করেন মাত্র। তবে মালিকদের ক্ষেত্রে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে স্বাধীনভাবে কাজ করাকে তাঁদের তৃপ্তির প্রধান কারণ বলে গবেষণায় দাবি করা হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.