নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

অ্যান্টিবায়োটিকের চেয়ে চিনি কার্যকর

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

প্রক্রিয়াজাত করা বেশির ভাগ খাদ্যপণ্যেই চিনি বা চিনিজাতীয় উপাদান ব্যবহার করা হয়। এ জন্য মুটিয়ে যাওয়া রোধে সাধারণত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। অথচ সেই 'ক্ষতিকর' চিনিই কাজ করবে ব্যথানাশক হিসেবে! অবাক করা তথ্য হলেও মিথ্যা নয়। আফ্রিকার লোকসমাজে চিকিৎসায় চিনির এমন ব্যবহার চালু আছে। প্রচলিত অ্যান্টিবায়োটিক যেখানে ব্যর্থ, সেখানে চিনির ব্যবহার আশাব্যঞ্জক।

ক্ষতস্থান, এমনকি অঙ্গহানির জায়গায় চিনি ব্যবহার করে সুফল পেয়েছেন যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মোসেস মুরান্ডু। তিনি আসলে জিম্বাবুয়ের অধিবাসী। তিনি জানান, ছোটবেলায় তিনি তার বাবাকে ব্যথা কমানোর জন্য চিনি ব্যবহার করতে দেখেছেন। কিন্তু ব্রিটেনে এসে তিনি বুঝতে পারলেন, ঐতিহ্যবাহী এই পদ্ধতি সম্পর্কে কেউ কিছু জানে না।

গবেষণার অংশ হিসেবে মুরান্ডু ৩৫ জন রোগীর ওপর ব্যথানাশক হিসেবে চিনি প্রয়োগ করেন। তাদের প্রত্যেকের অবস্থার উন্নতি হয়েছে। কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। জানা যায়, ক্ষতস্থানে চিনি দিয়ে ব্যান্ডেজ বাধা হয়। এতে ওই স্থানের বাড়তি তরল শুষে নিয়ে ক্ষত সারাতে সাহায্য করে চিনি।

গবেষণায় অংশ নেওয়া ৬২ বছর বয়সী রোগী এলান বেইলিস এই পদ্ধতিকে বৈপ্লবিক বলে মন্তব্য করেছেন। ক্ষত তৈরি হওয়ার কারণে তার ডান পা কেটে বাদ দিতে হয়েছে। তার কাটা জায়গায় ব্যথা কমাতে সেখানে চিনি লাগিয়েছিলেন মুরান্ডু। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.