নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

টিভি-আসক্তিতে সমাজবিরোধী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

খেলার মাঠের অভাবে শিশুরা বাইরে খেলতে যেতে পারে না। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক বাবা-মা প্রয়োজন ছাড়া শিশুদের বাইরে যেতে দিতে চান না। তারা তাই ঘরে বসে নানা উপায়ে সময় কাটানোর চেষ্টা করে। এর অন্যতম একটি উপায় হলো টেলিভিশন দেখা। কিন্তু যেসব শিশু খুব বেশি টিভি দেখে পরিণত বয়সে তাদের মধ্যে অপরাধপ্রবণতা তৈরি হয় বলে বিশেষজ্ঞদের দাবি। ফলে তারা সমাজবিরোধী হয়ে ওঠে।

এর পক্ষে প্রমাণও হাজির করেছেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিশেষজ্ঞরা। ১৯৭২-৭৩ সালে নিউজিল্যান্ডে জন্ম নেওয়া প্রায় এক হাজার শিশুকে ১০ বছর পর্যবেক্ষণে রাখেন তাঁরা। পাঁচ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত প্রতি দুই বছর পর পর ওই সব শিশুর সাক্ষাৎকার নেওয়া হয়। এতে তাদের টিভি দেখার অভ্যাস সম্পর্কে জানতে চাওয়া হয়।

পর্যবেক্ষণে দেখা যায়, এসব শিশুর মধ্যে যারা বেশি টিভি দেখেছে, প্রাপ্তবয়স্ক অবস্থায় তাদের আচরণ অন্যদের তুলনায় বেশি সমাজবিরোধী। তাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগও বেশি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বব হ্যানকঙ্ জানান, প্রতি সপ্তাহে রাতে এক ঘণ্টা টিভি দেখেছে, এমন শিশুদের প্রায় ৩০ শতাংশের মধ্যে পরিণত বয়সে অপরাধের অভিযোগ পাওয়া গেছে। পেডিয়াট্রিক সাময়িকীর প্রতিবেদনে বলা হয়, যেসব শিশু সমাজবিরোধী আচরণ করছে, তাদের সবাই যে বেশি টিভি দেখেছে তেমনটা নয়। তবে বেশি টিভি দেখাটা শিশুদের সমাজবিরোধী হওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে। সূত্র : ডেইলি মেইল অনলাইন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.