নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

কুকুরের জন্য টিভি চ্যানেল

২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৭

বাড়িতে বাড়িতে টিভি চ্যানেল দেখা নিয়ে কাড়াকাড়ি আছেই। কেউ কার্টুন দেখবে তো কেউ খবর। কারো আবদার খেলা দেখার জন্য কেউ আবার সারাক্ষণই শুনতে চায় গান। অবাক হওয়া যাবে না, যদি সেই কাড়াকাড়িতে বাড়ির কুকুরটিও শামিল হয়। তার জন্যও যে টিভি চ্যানেল আছে! আক্কেল গুড়ুম হওয়া এমন কাণ্ড ঘটিয়েছে ইসরাইলের একটি টিভি কম্পানি। সম্প্রতি তারা কুকুরের জন্য এমনই এক টিভি চ্যানেল চালু করেছে।



অভিনব এই ‘ডগ চ্যানেল’-এর লক্ষ্য কুকুরকে বিনোদন দেওয়া এবং নিঃসঙ্গতা থেকে মুক্তি। যারা বাড়িতে কুকুর পোষে এবং দিনের বেলায় বাসায় একা রেখে কর্মস্থলে চলে যেতে হয়, তাঁদের জন্যই মূলত এই ব্যবস্থা। টিভি চ্যানেলটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। সে জন্য সম্প্রচার আওতায় আনা হয়েছে যুক্তরাষ্ট্রকেও। সেখানেও চ্যানেলটি নিয়মিত দেখানো হচ্ছে।



ধারণাটি আসে ইসরাইলেরই এক কুকুর-মনিব রোন লেভির মাথায়। তিনি একা থাকা কুকুর বা বিড়ালের সময় কাটানোর জন্য টিভি অনুষ্ঠান তৈরি করার চিন্তা করেন। এর পরই শুরু হয় কুকুর-বান্ধব টিভি অনুষ্ঠান তৈরির কর্মযজ্ঞ। এসব অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বিখ্যাত সব কুকুর-প্রশিক্ষককে, যারা কুকুরের মনস্তাত্ত্বিক বিষয়ে সম্যক জ্ঞান রাখেন।



রোন লেভি বলেন, ‘ডগ টিভি’ সম্প্রচার শুরু করার পর থেকে কুকুরগুলো আর আগের মতো চিৎকার করে প্রতিবেশীদের উত্ত্যক্ত করে না। কুকুরগুলো এখন নিয়মিত খাওয়াদাওয়া করে।



টিভি কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেলটি দেখার সময় কুকুরগুলোর আচরণের ওপর জরিপ চালিয়ে তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করছেন। এর ফলে কুকুর উপযোগী আরো অনুষ্ঠান তৈরি করে সফলতা পাওয়া যাচ্ছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৪

মুশাসি বলেছেন: টিনের চালে কাক? আমি অবাক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.