| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতে সকাল সকাল ঘুমাতে যাওয়া, আর ভোরে ঘুম থেকে ওঠাথমানব জীবনে সাফল্যের অন্যতম চাবিকাঠি। এত দিন পর্যন্ত এটাই ছিল প্রচলিত বিশ্বাস। তবে এখন বিজ্ঞানীরা বলছেন, যাঁরা রাত জাগেন তাঁরাই তুলনামূলক বেশি সফল।
স্পেনের ইউনিভার্সিটি অব মাদ্রিদের বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, যারা রাত জেগে কাজ করেন এবং ভোরের দিকে ঘুমাতে যান, তাঁরা যুক্তিবাদের দিক থেকে অন্যদের চেয়ে এগিয়ে।
বিজ্ঞানীদের মতে, এ গুণটি ব্যক্তির সাধারণ বুদ্ধিমত্তা এবং শিক্ষাক্ষেত্রে বেশি পারদর্শিতা সম্পর্কে ইতিবাচক আভাস দেয়। বাস্তবেও এমনটাই দেখেছেন তাঁরা।
এক হাজার তরুণের ওপর গবেষণায় বিজ্ঞানীরা দেখতে পান, সম্মানজনক চাকরি আর ভালো আয়ের দিক থেকে এগিয়ে রয়েছে রাত জাগা ব্যক্তিরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো ফলাফলের দিক থেকে তারা একটু পিছিয়ে। সেদিক থেকে বরং দিনের বেলায় ব্যস্ত শিক্ষার্থীরাই এগিয়ে। বিজ্ঞানীদের ধারণা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দিনের বেলার কার্যক্রমের সঙ্গে ওই সব রাত জাগা ব্যক্তির সময়ের গরমিলেই এমনটা হয়।
গত রবিবার ব্রিটিশ দৈনিক দি ইনডেপেনডেন্টের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা, বিবর্তনবাদের প্রবক্তা চার্লস ডারউইন, প্রয়াত পপ তারকা এলভিস প্রিসলি, প্রয়াত ব্রিটিশ রাজনীতিক উইন্সটন চার্চিলের মতো সফল ব্যক্তিদের কথা বলা হয়েছে। তাঁদের সবাই ছিলেন ‘রাত জাগা পাখি’। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
২|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
বোকামানুষ বলেছেন: তাহলেতো আমার সফলতা আর কেউ ঠেকাতে পারবে না
আর বাসায় রাত জাগার জন্য ঝারি খেলেই এই তথ্য দিয়ে দিবো
অনেক ধন্যবাদ জানানোর জন্য
৩|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩১
বাদশা নামদার বলেছেন: শুনে পুলকিত বোধ করছি ।
আমার সকালে নাস্তা করে ঘুমানোর অভ্যাস।
৪|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৬
মাইক্রনিায়া বলেছেন: রাত জেগে গাধার বাচ্চাগুলার মত ফেবু আর স্কাইপ চালাইলে কিছুই হবে না কইলাম
৫|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৬
হাসানুর বলেছেন: আমিও আগে সফল ছিলাম !
৬|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২
shfikul বলেছেন: যাক একটু টেনশন মুক্ত হলাম।
৭|
২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৮
সেতু আমিন বলেছেন: মাইক্রনিায়া বলেছেন: রাত জেগে গাধার বাচ্চাগুলার মত ফেবু আর স্কাইপ চালাইলে কিছুই হবে না কইলাম
(
(
(
(
৮|
২৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৪৬
অলস_ছেলে বলেছেন: ভাইইই ... বুকে আসেনননন
৯|
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৩
আরজু পনি বলেছেন:
তার মানে দাড়াচ্ছে..স্কুল কলেজ মানে সিলেবাস অন্তর্ভুক্ত পড়ার জন্যে দিন জেগে কাজ মানে পড়াশুনা...আর স্কুল কলেজের পাঠ চুকলে রাত জেগে...মানে সিলেবাস বহির্ভুত পড়ার জন্যে রাত জাগা। খুবই ভাল কথা।
আজ থেকে আর রাতে ঘুমাবো না
কিন্তু আমার দিনের বেলার কাজকর্ম কে করে দিবে?! ![]()
তবে, এটা কিন্তু সত্যি রাত জেগে ফোনালাপ, চ্যাট বা ফেসবুকে ডুবে থাকলে কাজের কাজ কিছুই হবে না
শেয়ার করার জন্যে ধন্যবাদ রইল।।
১০|
৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
সামসুল হক বলেছেন: আপনাদের ধন্যবাদ।রাত জেগে পড়াশোনা করে আমিও সফল।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২
বাক স্বাধীনতা বলেছেন: ওওওওও
অবশ্য আমি নিজে রাত জাগলেও চাকুরি ক্ষেত্রে খুব একটা বড় বা* ছিঁড়তে পারি নাই। তবে আমার রুমমেট পেরেছে।