নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

মারধরের ছবি কেন পছন্দ

৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫

সিনেমা নিয়ে নানান লোকের নানান পছন্দ। কেউ রোমান্টিক তো কেউ থ্রিলার। কারো আবার পছন্দ ইতিহাসনির্ভর চলচ্চিত্র। নানান পছন্দের ভিড়েও অ্যাকশন মুভির জনপ্রিয়তা এখনো আকাশছোঁয়া। ছোট থেকে বড়, নারী থেকে পুরুষথএমনকি ধনী-গরিব সবারই পছন্দ ধুমধাড়াক্কা মারামারি আর সহিংসতা। কিন্তু কেন সহিংস সিনেমার প্রতি মানুষের এত আগ্রহ



জার্মানির অসবার্গ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের উইসকনসিন-মেডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, মানুষ বাস্তব জীবনেও এ ধরনের সহিংসতার মুখোমুখি হওয়ার ‘থ্রিল’ অনুধাবন করতে চায় বলেই সহিংস সিনেমা সে পছন্দ করে। পাশাপাশি সহিংসতা মোকাবিলায় নায়ক কিংবা কেন্দ্রিয় চরিত্রের বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়াও মানুষকে বেশ আকর্ষণ করে।



গবেষকরা জার্মানি এবং যুক্তরাষ্ট্রের ৪৮২ জন মানুষের ওপর পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। অংশগ্রহণকারী এ মানুষদের দৈবচয়ন পদ্ধতিতে বাছাই করা হয়েছে। এরপর তাদের বিভিন্ন ঘরানার চলচ্চিত্রের ট্রেলার দেখানো হয়। এরপর কোন অংশগুলো তাদের আকর্ষণ করেছে এবং কেন করেছেথতা জানতে চাওয়া হয়।



প্রশ্নের উত্তরে ১৮ থেকে ৮২ বছরের অধিকাংশ অংশগ্রহণকারী জানিয়েছে, ছবির গল্পগুলো সহিংসতার প্রয়োজনীয়তাকে ‘যৌক্তিক’ হিসেবে তুলে ধরে। এই ‘যৌক্তিক’ মারধর তাদের অনুভূতিতে প্রভাব বিস্তার করে। তারা মনে করে, ন্যায় প্রতিষ্ঠায় সহিংসতা জরুরি! সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৯:০৩

মুশাসি বলেছেন: আমার এ্যাকশান মুভি অতটা খাই না। সাইকো মুভি ছুয়েও দেখি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.