নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ই কলম

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক

বাংলা ভাষােক ভালবািস

সামসুল হক › বিস্তারিত পোস্টঃ

পরীক্ষক সফটওয়্যার

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

কম্পিউটার বুঝি এবার পরীক্ষকদের ছুটিই দিয়ে ফেলল। এমনিতেই ওএমআর প্রযুক্তি শিক্ষকদের ‘খাতা দেখা’কে সহজ করে দিয়েছে। এবার রচনামূলক প্রশ্নের মান নির্ণয়ের দায়িত্বও বুঝি ফসকে যাচ্ছে তাদের। এ জন্য নতুন কোনো যন্ত্রও ব্যবহার করতে হবে না। কম্পিউটারের সুইচ টিপেই মান নির্ণয়ের কাজ শেষ করতে পারবেন শিক্ষকরা। প্রযুক্তিবিদরা জানিয়েছেন, অত্যাধুনিক এক সফটওয়্যার উদ্ভাবন করেছেন তাঁরা, যা কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের রচনামূলক উত্তরের মান নির্ণয় করতে পারবে।



কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন নতুন এই সফটওয়্যারটি বানিয়েছে অ্যাডএক্স। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা খাতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োগ নিয়ে কাজ করে আসছে। তারা এমআইটির সঙ্গে যৌথভাবে নতুন এই পরীক্ষক সফটওয়্যার দিয়ে ইন্টারনেটে শিক্ষার্থীদের জন্য রচনামূলক প্রশ্নে উন্নতি সাধনের জন্য একটি ফ্রি কোর্স খুলেছে। এমনকি সফটওয়্যারটিও তারা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। অ্যাডএঙ্রে গবেষকরা জানিয়েছেন, নতুন এই সফটওয়্যার আলাদা আলাদা শিক্ষার্থীর মূল্যায়নে কাজ করতে সক্ষম। পাশাপাশি এই সফটওয়্যার শিক্ষার্থীদের দুর্বলতাগুলো চিহ্নিত করে তাদের অগ্রগতিতে সহায়তা দেবে।



তবে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন এই ব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভর করার ব্যাপারে অনেকেরই আপত্তি আছে। যুক্তরাষ্ট্রেরই অনেক গবেষকের দাবি, একটা সফটওয়্যার সমগ্র জ্ঞানজগতের সব কিছু কী করে ধারণ করবে তাঁদের মতে, খণ্ডিত ধারণার ওপর ভিত্তি করে রচনামূলক উত্তরের মূল্যায়ন করা সম্ভব হতে পারে না। তাই কুইজ কিংবা সত্য-মিথ্যা যাচাই জাতীয় প্রশ্নের বাইরে শিক্ষার্থীদের উত্তর মূল্যায়নপ্রক্রিয়া যেন শিক্ষকের হাতেই থাকে তা-ও নিশ্চিত করতে বলেছেন তাঁরা। তাঁদের মধ্যে নোয়াম চমস্কির মতো নামকরা অনেক বিশ্লেষক ও গবেষক আছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.